Loading live market data...
Loading active stocks...
Connecting...
Heatmap
×

ডিপনেক পোশাকের ফাঁকে স্পষ্ট সুগভীর ক্লিভেজ, সবুজ গাউনে নেটপাড়ার ঘুম কাড়লেন সোনম

Share:

নিজস্ব প্রতিনিধি: বলিউডের স্টাইলিশ অভিনেত্রীদের মধ্যে অন্যতম অনিল কন্যা সোনম কাপুর(Sonam Kapoor)। ফ্যাশন সেন্সে তাঁর জুরি মেলা ভার। এমনকি অভিনয় কেরিয়ারের থেকেও নিজের পোশাক-আশাকের কারণেই বি-টাউনের চর্চার বিষয় হয়ে ওঠেন সোনম। পোক্ত অভিনেত্রী না হলেও তাঁর সৌন্দর্যে মুগ্ধ আমজনতা। শুধুমাত্র আধুনিক ফ্যাশন সেন্সের কারণেই সোনমকে পছন্দের তালিকায় রেখেছেন অনেকে। অভিনেত্রীও নিজের ভক্তদের কখনও নিরাশ করেন না। প্রায়শই নতুন নতুন ফটোশুটের(Photoshoot) মাধ্যমে ধরা দেন নেট দুনিয়ায়।

আরও পড়ুনঃ ‘হাম দো, হামরা দো’ নয়, ‘হাম দো, হামরা তিন’ চান সঙ্ঘ প্রধান ভাগবত

সোশ্যাল মিডিয়ায় যথেষ্ট সক্রিয় থাকতে পছন্দ করেন সোনম। তবে এদিন রবিবার তাঁকে পাওয়া গেল‌ একেবারে উষ্ণ অবতারে। অভিনেত্রীর খোলামেলা পোশাক মুহূর্তেই ছিনিয়ে নিয়েছে লাইমলাইট। এদিন সোনমের পরনে ছিল সবুজ রঙের দীর্ঘ গাউন। পোশাকটি ডিপনেক হওয়ার কারণে স্পষ্ট দৃশ্যমান অভিনেত্রীর সুগভীর বক্ষ বিভাজিকা। তাঁর এই নয়া লুক যথেষ্ট পছন্দ করেছেন অনুরাগীরা। এদিন বিভিন্ন পোজে ছবি তুলতে দেখা গেল সোনমকে। কখনও বসে কখনও বা দাঁড়িয়ে আবার কখনও আধশোয়া অবস্থায় পোজ দিয়ে ছবি তুলেছেন তিনি। প্রশংসাসূচক মন্তব্যে ভরে উঠল অভিনেত্রীর কমেন্ট বক্স।

আরও পড়ুনঃ কমছে জোগান, ধর্মঘটের আগেই চড়চড়িয়ে বাড়ল আলুর দাম, চিন্তায় আমজনতা

প্রসঙ্গত উল্লেখ্য, অনিলের কাপুরের কন্যা সোনম কাপুর নিজের বলিউড কেরিয়ার শুরু করেছিলেন সঞ্জয় লীলা বনসালির ছবি ‘সাওয়ারিয়া’ দিয়ে। তাঁর বিপরীতে ছিলেন রণবীর কাপুর। বক্সঅফিসে মুখ থুবড়ে পড়ে এই ছবি। তবে নিজের স্টাইল এবং অভিনবত্বের কারণে নজর কাড়েন সোনম। বলিউডের একাধিক বিগ বাজেট ছবিতে দেখা গিয়েছে তাঁকে। বর্তমানে আনন্দ আহুজার সঙ্গে চুটিয়ে সংসার করছেন তিনি। স্বামী-সন্তানকে ঘিরেই তাঁর সুখী গৃহকোণ।

আফগানিস্তানে তীব্র ভূমিকম্প! হু হু করে মৃত্যু বেড়ে ২৫০, আহত ৫০০

মহেশতলায় মর্মান্তিক দুর্ঘটনা! মালবাহী ট্রাকের ধাক্কায় ছিন্নভিন্ন মহিলার দেহ, গুরুতর আহত স্বামী

মেয়েকে আগলে নিয়ে গণপতি দর্শনে ঐশ্বর্য, ভিড়ের মাঝেও ভক্তদের আবদার মেটালেন নায়িকা

সংগঠনে নজর দিতে আরামবাগ ও ঘাটালের নেতৃত্বের সঙ্গে বৈঠক অভিষেকের

পাকিস্তানেই তৈরি হয় সন্ত্রাসবাদের ভিত্তি, চিনে নাম না করেই শাহবাজকে বিঁধলেন প্রধানমন্ত্রী মোদি

পুজোর আগে সুখবর, সস্তা রান্নার গ্যাস, কত কমল দাম?

0:00