Loading live market data...
Loading active stocks...
Connecting...
Heatmap
×

বেডরুমের ফোনে হুমকি! অতীত ঘাঁটলেন সলমানের প্রাক্তন প্রেমিকা সোমি আলি

Share:

নিজস্ব প্রতিনিধি: নব্বইয়ের দশকে আন্ডারওয়ার্ল্ডের রমরমা ছিল যথেষ্ট। কখনও মাধুরী দীক্ষিত(Madhuri Dixit) কখনও বা সঞ্জয় দও(Sanjay Dutt), এরকম একাধিক তারকাকে প্রায়শই নানান হুমকি দিতেন আন্ডারওয়ার্ল্ডের ডনরা। সম্প্রতি ঘটে যাওয়া সলমান খানের(Salman Khan) সঙ্গে লরেন্স বিষ্ণোই(Lawrence Bishnoi) ও তাঁর গ্যায়ের সংঘাতের খবর কারোর অজানা নয়‌। সলমানকে ক্রমাগত হুমকি ভরা ফোন ও মেসেজ করছে বিষ্ণোই গ্যাং। তবে এই ঘটনা নতুন নয়। সেই নব্বইয়ের দশক থেকেই হুমকি ভরা ফোন আসে সলমানের বাড়িতে। অন্দরের গোপন তথ্য ফাঁস করলেন তাঁরই প্রাক্তন প্রেমিকা সোমি আলি(Somi Ali)।

আরও পড়ুনঃ ছবিতে স্পষ্ট শ্রীময়ীর স্ফীতোদর, বিয়ের সাত মাসের মধ্যেই বাবা হচ্ছেন কাঞ্চন মল্লিক?

সম্প্রতি ৯০ দশকের জনপ্রিয় ডন দাউদ ইব্রাহিমের প্রসঙ্গে কথা বলতে গিয়ে সলমানের সঙ্গে নিজের অতীত সম্পর্কের কথাও রোমন্থন করেন সোমি। তিনি জানান, সেই সময়ে সলমানের সঙ্গে তাঁর সম্পর্ক ছিল। এদিকে বলিউডে তখন ব্যাপক যাতায়াত দাউদ‌ ইব্রাহিমের। সবাই তাঁকে দেখেছে বা তাঁর কথা শুনেছে। কিন্তু তখনও পর্যন্ত সোমি এসব ব্যাপারে ওয়াকিবহাল ছিলেন না।

‘আন্দোলন’ ছবির শুটিং চলাকালীন প্রথম দিব্যা ভারতীর কাছ থেকেই আন্ডারওয়ার্ল্ড এবং মাফিয়ারাজ সম্পর্কে জানতে পারেন সোমি। সেই সময় তিনি সলমানের সঙ্গে গ্যালাক্সি অ্যাপার্টমেন্টেই থাকতেন। একদিন তাঁদের বেডরুমের ল্যান্ডলাইনে একটি ফোন আসে। সোমি ফোন ধরতেই ওপারের পুরুষ কন্ঠ বলে ওঠে, ‘সলমানকে বলুন যে আমরা সোমি আলিকে অপহরণ করব’। এই ঘটনা সলমানকে জানানোর পরই অত্যন্ত ভয় পেয়ে যান তিনি। তবে সে যাত্রায় কোনও ক্ষতির মুখে পড়তে হয়নি দুজনকে।

আরও পড়ুনঃ পরনে ট্রান্সপারেন্ট শাড়ি, আবেদনময়ী লুকে নেটপাড়ার ঘুম কাড়লেন তৃণা

সোমি বারংবার জানতে চান, সলমান কিভাবে ওই মাফিয়াদের শান্ত করলেন। কিন্তু প্রত্যেকবারই অভিনেতা উত্তর দেন, ‘এসব বিষয় তোমার না জানলেই ভালো’। এরপর অবশ্য বেশিদিন তাঁদের সম্পর্ক টেকেনি। ব্যক্তিগত কারণেই সোমির থেকে আলাদা হয়ে যান সলমান। তবে উভয়ের মধ্যে বর্তমানে কোনও তিক্ততা নেই বলেই জানিয়েছেন অভিনেত্রী।

আফগানিস্তানে তীব্র ভূমিকম্প! হু হু করে মৃত্যু বেড়ে ২৫০, আহত ৫০০

মহেশতলায় মর্মান্তিক দুর্ঘটনা! মালবাহী ট্রাকের ধাক্কায় ছিন্নভিন্ন মহিলার দেহ, গুরুতর আহত স্বামী

মেয়েকে আগলে নিয়ে গণপতি দর্শনে ঐশ্বর্য, ভিড়ের মাঝেও ভক্তদের আবদার মেটালেন নায়িকা

সংগঠনে নজর দিতে আরামবাগ ও ঘাটালের নেতৃত্বের সঙ্গে বৈঠক অভিষেকের

পাকিস্তানেই তৈরি হয় সন্ত্রাসবাদের ভিত্তি, চিনে নাম না করেই শাহবাজকে বিঁধলেন প্রধানমন্ত্রী মোদি

পুজোর আগে সুখবর, সস্তা রান্নার গ্যাস, কত কমল দাম?

0:00