Loading live market data...
Loading active stocks...
Connecting...
Heatmap
×

জীবনের নতুন অধ্যায় শুরু করতে চলেছেন ‘ফড়িংয়ের মা’ রাধারানী

আলতা ফড়িং ধারাবাহিকের সুবাদে বেশ জনপ্রিয় হয়ে উঠেছেন ফড়িংয়ের মা রাধা রানী অর্থাৎ শাঁওলি চট্টোপাধ্যায়।

Share:

নিজস্ব প্রতিনিধি: মাস কয়েক আগেই শুরু হয়েছে স্টার জলসার জনপ্রিয় ধারাবাহিক ‘আলতা ফড়িং’। পুরোনো ধারাবাহিক শেষ হয়, সেই জায়গা দখল করে নতুন নতুন ধারাবাহিক। ধারাবাহিকের সুবাদে নতুন-পুরনো প্রচুর অভিনেতা-অভিনেত্রীদের সঙ্গে মানুষের পরিচয় ঘটে। ধারাবাহিকের দুনিয়ায় দারুণ নাম-ডাক ‘আলতা ফড়িং’ ধারাবাহিকের। বিশেষত মা ও মেয়ের জীবন কাহিনী নিয়ে ধারাবাহিকটি নির্মিত হলেও এখন কাহিনীর অনেক বদল ঘটেছে। তবে অনস্ক্রীনের পাশাপাশি অফস্ক্রীনেও আমরা ধারাবাহিকের নানা তারকাদের খোঁজ খবর নিয়ে থাকি, বলা চলে এটাই সোশ্যাল মিডিয়ার অন্যতম চর্চিত বিষয় এখন।

আলতা ফড়িং ধারাবাহিকের সুবাদে বেশ জনপ্রিয় হয়ে উঠেছেন ফড়িংয়ের মা রাধা রানী অর্থাৎ শাঁওলি চট্টোপাধ্যায়। এই মুহূর্তে ছোট পর্দার অন্যতম জনপ্রিয় মুখ হলেন ফড়িংয়ের মা রাধা রানী। রাধারানি নস্কর চরিত্রে তাঁর অভিনয় দেখে মুগ্ধ সকলেই। এবার জীবনের নতুন অধ্যায় শুরু করতে চলেছেন শাঁওলি। হ্যাঁ, সামনেই বিয়ে তাঁর।

তাঁর ফেসবুক জুড়ে শুধুই আইবুড়ো ভাত অনুষ্ঠানের ছবি। আগামী ২৬ নভেম্বর বিয়ের পিঁড়িতে বসতে চলেছেন অভিনেত্রী। পাত্র প্রতীক দত্ত, রায়গঞ্জের বাসিন্দা। তবে কর্মসূত্রে দমদমে থাকেন প্রতীক। অন্যদিকে শাঁওলির বাড়িও দমদমে। পোস্ট অফিসে চাকরি করেন প্রতীক।শাঁওলি-প্রতীকের সম্পর্কের শুরু নাটকের মঞ্চ থেকেই। ‘বল্লভপুরের রূপকথা’ নাটকটি করতে গিয়ে দুজনের প্রেম শুরু। বন্ধুত্ব থেকে প্রেম শুরু তাঁদের, প্রতীক বেশ কিছু ছবি, সিরিজের স্ক্রিনপ্লে লিখেছেন। তবে তাঁদের বিয়েতে খুব বেশি আয়োজন হচ্ছে না। কারণ মাত্র কয়েক মাসের মধ্যে তাঁদের বিয়ের দিন ঠিক হয়েছে, তাই ধুমধাম করে নয়, রেজিস্ট্রি করেই বিয়ে সারবেন শাঁওলি-প্রতীক।

আফগানিস্তানে তীব্র ভূমিকম্প! হু হু করে মৃত্যু বেড়ে ২৫০, আহত ৫০০

মহেশতলায় মর্মান্তিক দুর্ঘটনা! মালবাহী ট্রাকের ধাক্কায় ছিন্নভিন্ন মহিলার দেহ, গুরুতর আহত স্বামী

মেয়েকে আগলে নিয়ে গণপতি দর্শনে ঐশ্বর্য, ভিড়ের মাঝেও ভক্তদের আবদার মেটালেন নায়িকা

সংগঠনে নজর দিতে আরামবাগ ও ঘাটালের নেতৃত্বের সঙ্গে বৈঠক অভিষেকের

পাকিস্তানেই তৈরি হয় সন্ত্রাসবাদের ভিত্তি, চিনে নাম না করেই শাহবাজকে বিঁধলেন প্রধানমন্ত্রী মোদি

পুজোর আগে সুখবর, সস্তা রান্নার গ্যাস, কত কমল দাম?

0:00