Loading live market data...
Loading active stocks...
Connecting...
Heatmap
×

‘৫ কোটি না দিলে পরিণতি হবে বাবা সিদ্দিকীর মতো’, ফের বিষ্ণোইয়ের হুমকির মুখে সলমান

কিন্তু তাতেও রেহাই নেই। যতক্ষন না পর্যন্ত ১৯৯৮ সালে কৃষ্ণসার হত্যার জন্যে লরেন্স বিষ্ণোই সম্প্রদায়ের কাছে সলমান ক্ষমা না চাইছেন ততক্ষন তাঁর রেহাই নেই। মোট কথা, সলমানের সঙ্গে গ্যাংস্টার লরেন্স বিষ্ণোইয়ের শত্রুতা অনেক পুরনো।

Share:

নিজস্ব প্রতিনিধিঃ ১২ অক্টোবর NCP নেতা বাবা সিদ্দিকীর খুনের ঘটনায় রীতিমতো ভয়ে কাঁপছেন সুপারস্টার সলমান খান। সলমান তো বটেই বহুদিন ধরেই অভিনেত্রী ঘনিষ্ঠদের দিকেও নজর রয়েছে কুখ্যাত গ্যাংস্টার লরেন্স বিষ্ণোইয়ের। তারই ফলস্বরূপ বাবা সিদ্দিকীকে হত্যা। ইতিমধ্যেই বাবা সিদ্দিকীর হত্যার দায়ভার গ্রহণ করেছে লরেন্স বিষ্ণোই। জেলে বসেই তাঁদেরকে খুনের পরিকল্পনা এঁটে চলেছেন লরেন্স বিষ্ণোই। একাধিকবার সলমন কে মারণ হুমকি দেওয়ার পর অভিনেতার বাংলো, খামার বাড়ি এবং অভিনেতার নিরাপত্তা জোরদার করেছেন মুম্বই পুলিশ। কিন্তু তাতেও রেহাই নেই। যতক্ষন না পর্যন্ত ১৯৯৮ সালে কৃষ্ণসার হত্যার জন্যে লরেন্স বিষ্ণোই সম্প্রদায়ের কাছে সলমান ক্ষমা না চাইছেন ততক্ষন তাঁর রেহাই নেই। মোট কথা, সলমানের সঙ্গে গ্যাংস্টার লরেন্স বিষ্ণোইয়ের শত্রুতা অনেক পুরনো।

কিন্তু সাম্প্রতিক বাবা সিদ্দিকীর হত্যার বিষয়টি সামনে আসার পর থেকেই অভিনেতার সঙ্গে লরেন্স বিষ্ণোইয়ের লড়াই আরও গুরুতর হয়ে ওঠে। বাবা সিদ্দিকীও সলমানের খুবই ঘনিষ্ঠ বন্ধু ছিলেন এবং বলিউডের অনেক সেলিব্রিটির সঙ্গে তার ঘনিষ্ঠ বন্ধুত্ব ছিল। প্রতি বছর ঈদের অনুষ্ঠানে বাবা সিদ্দিকীর বাড়ির নিমন্ত্রিত অতিথি থাকতেন অভিনেতা। এবার শোনা যাচ্ছে, আবারও লরেন্স বিষ্ণোই গ্যাংয়ের থেকে বিশাল হুমকি পেয়েছেন সলমান। যদিও মুম্বই ট্রাফিক পুলিশকে সলমান খানের নামে হুমকি বার্তা দেওয়া হয়েছে। বার্তা পাঠানো ব্যক্তি নিজেকে লরেন্স বিষ্ণোই গ্যাংয়ের ঘনিষ্ঠ বলে বর্ণনা করেছেন। মুম্বই ট্রাফিক পুলিশের হোয়াটসঅ্যাপ নম্বরে এই হুমকি বার্তা পাঠানো হয়েছে। যাতে লেখা আছে, লরেন্স বিষ্ণোইয়ের সঙ্গে দীর্ঘদিনের শত্রুতার অবসান ঘটাতে অভিনেতা সলমনকে ৫ কোটি টাকা দিতে হবে। বার্তায় আরও লেখা হয়েছে, ‘এটাকে হালকাভাবে নেবেন না, না হলে সলমান খানের অবস্থা বাবা সিদ্দিকীর থেকেও খারাপ হবে।’ এই ঘটনার তদন্ত শুরু করেছে মুম্বই পুলিশ। এর আগে সলমানকে হত্যার ষড়যন্ত্রের অভিযোগে একজন অভিযুক্তকে গ্রেফতার করেছিল মুম্বই পুলিশ। বুধবার এক পুলিশ আধিকারিক জানিয়েছেন, এক অভিযুক্তকে হরিয়ানার পানিপত থেকে গ্রেফতার করা হয়েছে। ব্যক্তির নাম সুখা।

সে বিষ্ণোই গ্যাংয়ের একজন শার্প শুটার এবং তাকে নাভি মুম্বাইতে আনা হয়েছে। বৃহস্পতিবার তাকে আদালতে হাজির করার কথা রয়েছে। তথ্য অনুযায়ী, লরেন্স বিষ্ণোইয়ের এই শার্প শুটারকে মুম্বই পুলিশ এবং হরিয়ানা পুলিশের যৌথ অভিযানে পানিপথ থেকে গ্রেফতার করা হয়েছে। ২০২২ সালে, লরেন্স এবং গোল্ডি ব্রারের নির্দেশে, সুখা মুম্বাইতে সালমান খানের পানভেল ফার্মহাউসের একটি রেসি পরিচালনা করেছিলেন। রেইকির পর, সুখার সলমানকে আক্রমণ করার কথা ছিল, কিন্তু তার পরিকল্পনা ব্যর্থ হয়। এমনকি ফার্ম হাউসের গার্ডের সঙ্গেও বন্দুকধারীরা বন্ধুত্ব করেছিল। এদিকে অভিনেতার পরিবার এবং তার বন্ধুরা সাহসিকতার পরিচয় দিলেও ভেতরে ভেতরে তাঁরা খুবই উদ্বিগ্ন এবং ভীত। সরকার ও পুলিশ এ মামলার প্রকৃত অপরাধীকে ধরবে বলেও আশা করছেন তারা। বাবা সিদ্দিকী হত্যা এবং সলমান খানের হুমকির বিষয়ে সূত্রটি বলেছিল, ‘অবশ্যই লরেন্স এসবের দায় নিয়েছেন। তবে বড় কোনও ষড়যন্ত্র আড়াল করতে এ সব নাটক করা হচ্ছে বলে মনে করছেন অনেকে। কারাগারে থেকে এই সব করা কি কারও পক্ষে এত সহজ? এছাড়াও সলমানকে ভয় দেখানোর জন্য কেউ কেন বাবা সিদ্দিকীকে আক্রমণ করবে তা নিয়েও অনেক প্রশ্ন উঠেছে।’

আফগানিস্তানে তীব্র ভূমিকম্প! হু হু করে মৃত্যু বেড়ে ২৫০, আহত ৫০০

মহেশতলায় মর্মান্তিক দুর্ঘটনা! মালবাহী ট্রাকের ধাক্কায় ছিন্নভিন্ন মহিলার দেহ, গুরুতর আহত স্বামী

মেয়েকে আগলে নিয়ে গণপতি দর্শনে ঐশ্বর্য, ভিড়ের মাঝেও ভক্তদের আবদার মেটালেন নায়িকা

সংগঠনে নজর দিতে আরামবাগ ও ঘাটালের নেতৃত্বের সঙ্গে বৈঠক অভিষেকের

পাকিস্তানেই তৈরি হয় সন্ত্রাসবাদের ভিত্তি, চিনে নাম না করেই শাহবাজকে বিঁধলেন প্রধানমন্ত্রী মোদি

পুজোর আগে সুখবর, সস্তা রান্নার গ্যাস, কত কমল দাম?

0:00