Loading live market data...
Loading active stocks...
Connecting...
Heatmap
×

বন্ধ হচ্ছে না ‘কফি উইথ করণ’, ওটিটিতে স্ট্রিমিং

Share:

নিজস্ব প্রতিনিধি: বন্ধ হচ্ছে দেশের অন্যতম পপুলার টক শো ‘কফি উইথ কারণ’। হ্যাঁ, গতকাল সকাল সকাল নিজেই এই বার্তা সর্ব সম্মুখে দিয়েছিলেন স্বনামধন্য প্রযোজক-পরিচালক করণ জোহর। যা শোনা মাত্রই ভক্তদের মাথায় যেন আকাশ ভেঙে পড়েছিল। বুধবার সকাল ঠিক ১১টা নাগাদ এই ঘোষণা করেছিলেন করণ নিজেই, ইনস্টাগ্রামে একটি পোস্টের মাধ্যমে।

কিন্তু গতকাল বিকেল হতে না হতেই ১৮০ ডিগ্রী ঘুরে গেলেন করণ নিজেই, কেন? না চিরতরে মোটেই বিদায় হচ্ছে না কফি উইথ করণ’ শো-তে। শুধু পালটে যাচ্ছে মাধ্যম। এখন থেকে টেলিভিশনের পর্দা নয়, বরং ওটিটি প্ল্যাটফর্ম ‘ডিজনি প্লাস হটস্টারে’ স্ট্রিমিং হতে চলেছে এই পপুলার টক শো ‘কফি উইথ করণ’। কি এবার হাসি ফুটল তো!

খুব শীঘ্রই ডিজনি প্লাস হটস্টারে ‘কফি উইথ করণ’-এর সাত নম্বর সিজন নিয়ে ফিরে আসছেন করণ। সঙ্গে নিয়ে আসছেন একঝাঁক নতুন চমক। বলিউডের রথী-মহারথীরা তো থাকছেই, সঙ্গে থাকছে তাঁদের গসিপ-চর্চা। তবে নতুন সিজনে থাকছে সুপারহিট ব়্যাপিড ফায়ার রাউন্ড, এর পাশাপাশি কফি বিংগো, ম্যাশড আপের মতন কিছু চমকপ্রদ গেম।

 

View this post on Instagram

 

A post shared by Karan Johar (@karanjohar)

এদিন নিজেই একটি আনুষ্ঠানিক বিবৃতি দিয়ে সঞ্চালক জানালেন, ‘আমি সত্যি আর অপেক্ষা করতে পারছি না। এইবার শুধুমাত্র ডিজনি প্লাস হটস্টারে দেখা যাবে এই শো। এন্টারটেনমেন্টে থাকবে ভরপুর। তৈরি থাকুন..’। সব ঠিকঠাক থাকলে সম্ভবত, ৭ মে অর্থাৎ আগামী শনিবার থেকেই ‘কফি উইথ করণ’-এর নতুন সিজনের শ্যুটিং শুরু করবেন করণ জোহর। কি আপনি কতটা এক্সাইটেড!

আফগানিস্তানে তীব্র ভূমিকম্প! হু হু করে মৃত্যু বেড়ে ২৫০, আহত ৫০০

মহেশতলায় মর্মান্তিক দুর্ঘটনা! মালবাহী ট্রাকের ধাক্কায় ছিন্নভিন্ন মহিলার দেহ, গুরুতর আহত স্বামী

মেয়েকে আগলে নিয়ে গণপতি দর্শনে ঐশ্বর্য, ভিড়ের মাঝেও ভক্তদের আবদার মেটালেন নায়িকা

সংগঠনে নজর দিতে আরামবাগ ও ঘাটালের নেতৃত্বের সঙ্গে বৈঠক অভিষেকের

পাকিস্তানেই তৈরি হয় সন্ত্রাসবাদের ভিত্তি, চিনে নাম না করেই শাহবাজকে বিঁধলেন প্রধানমন্ত্রী মোদি

পুজোর আগে সুখবর, সস্তা রান্নার গ্যাস, কত কমল দাম?

0:00