Loading live market data...
Loading active stocks...
Connecting...
Heatmap
×

কে বলবে বাড়ছে বয়স! দুধ সাদা বিছানায় দুরন্ত পোজ মনামীর

Share:

নিজস্ব প্রতিনিধি: সময়টা বেশ ভালোই যাচ্ছে ‘টাপা টিনি গার্ল’ মনামী ঘোষের(Monami Ghosh)। ঘনঘন সোশ্যাল মিডিয়ায় ফটোশুটের(Latest Photoshoot) ছবি পোস্ট করছেন অভিনেত্রী। আর প্রতিটি ফটোশুটেই ফেটে পড়ছে তাঁর গ্ল্যামার। কে বলবে অভিনেত্রীর বয়স বাড়ছে! এমনিতেই সোশ্যাল মিডিয়ায় যথেষ্ট সক্রিয় মনামী। তবে নায়িকার আজকের শেয়ার করা পোস্ট আসন্ন শীতের মরশুমেও বাড়িয়ে দিল নেটপাড়ার উত্তাপ।

আরও পড়ুনঃ রাতে ক্যাম্পাসে ঢুকে রক্ষীদের মারধর, যাদবপুর বিতর্কে জারি নয়া নির্দেশিকা

এদিন মনামীর পরনে ছিল ধূসর রঙের ক্যাজুয়াল স্পোর্টস ব্রা এবং নিম্নাঙ্গে তিনি পরেছেন কালো রঙা মিনি স্কার্ট। ঠোঁটে হালকা লিপস্টিক। চোখে কালো রোদচশমা। খোলা চুলে অপূর্ব মোহময়ী দেখাচ্ছিল অভিনেত্রীকে। এদিন একেবারে চিল মুডে ‘মি-টাইম’ কাটাতে ব্যস্ত অভিনেত্রী তা ধরা পড়ল মনামীর ছবির ক্যাপশনেই, যেখানে স্পষ্ট লেখা, ‘পায়ের হিল জুতো খুলে ফেলো, কাপে পছন্দের পানীয় নাও, আর নিজের মতো মানসিকতার মানুষদের সঙ্গে প্রাণ খুলে হাসো’, যদিও ছবিতে মনামী ছাড়া আর অন্য কাউকে দেখা যায়নি। এদিন নানান ভঙ্গিমায় পোজ দিয়ে ছবি তুলেছেন অভিনেত্রী। কখনও মেঝেতে বসে, কখনও জানালার পাশে, আবার কখনও বা দুধ সাদা বিছানায় দুরন্ত পোজ দিয়েছেন মনামী।

আরও পড়ুনঃ দেখা যাবে না IPL-এ, মেগা নিলাম থেকে নিজেকে সরালেন বেন স্টোকস

সিনেমা, সিরিজ এবং নিজের ইউটিউব নিয়েই মনামীর বর্তমান জগৎ। টেলিভিশন সিরিয়ালে ফেরার ইচ্ছা এখনই নেই। যদিও অভিনেত্রী স্বীকার করেছেন তাঁর জনপ্রিয়তার শুরু টেলিভিশন থেকেই এবং একটানা দীর্ঘ সময় ছোট পর্দার জন্য কাজ করেছেন তিনি। কিন্তু সিরিয়াল করতে গেলে একটানা সময় দিতে হয় ফলে অন্য কিছু করা যায় না। একসঙ্গে অনেক কিছু করতে চাওয়ার স্বপ্ন নিয়েই সিরিয়াল ছাড়েন মনামী, যার ফলস্বরূপ অভিনেত্রী হওয়ার পাশাপাশি তিনি একজন সফল ট্রাভেল ভ্লগার এবং মিউজিক ভিডিও ক্রিয়েটর। শেষ বার তাঁকে ‘ইরাবতীর চুপকথা’ ধারাবাহিকে মুখ্য ভূমিকায় দেখা গেছে এবং স্টার জলসার রিয়্যালিটি শো ‘ডান্স ডান্স জুনিয়র’-এর শেষ কয়েকটি সিজনে বিচারকের পদ অলঙ্কৃত করেছেন তিনি।

আফগানিস্তানে তীব্র ভূমিকম্প! হু হু করে মৃত্যু বেড়ে ২৫০, আহত ৫০০

মহেশতলায় মর্মান্তিক দুর্ঘটনা! মালবাহী ট্রাকের ধাক্কায় ছিন্নভিন্ন মহিলার দেহ, গুরুতর আহত স্বামী

মেয়েকে আগলে নিয়ে গণপতি দর্শনে ঐশ্বর্য, ভিড়ের মাঝেও ভক্তদের আবদার মেটালেন নায়িকা

সংগঠনে নজর দিতে আরামবাগ ও ঘাটালের নেতৃত্বের সঙ্গে বৈঠক অভিষেকের

পাকিস্তানেই তৈরি হয় সন্ত্রাসবাদের ভিত্তি, চিনে নাম না করেই শাহবাজকে বিঁধলেন প্রধানমন্ত্রী মোদি

পুজোর আগে সুখবর, সস্তা রান্নার গ্যাস, কত কমল দাম?

0:00