Loading live market data...
Loading active stocks...
Connecting...
Heatmap
×

সুস্মিতা সেনকে বিয়ে করছেন ললিত মোদি!

এদিন সন্ধ্যার পরে একের পর এক টুইট করে সুস্মিতা সেনের সঙ্গে সম্পর্ক প্রকাশ্যে নিয়ে আসেন  ললিত মোদি।

Share:

নিজস্ব প্রতিনিধি: অবশেষে জল্পনার অবসান। বিতর্কিত ব্যবসায়ী ও প্রাক্তন ক্রিকেট প্রশাসক (Cricket Adminastrator) ললিত মোদির (Lalit Modi) সঙ্গে বিবাহ বন্ধনে আবদ্ধ হচ্ছেন বলিউড অভিনেত্রী (Bollywood Actress)  সুস্মিতা সেন (Susmita Sen)। বৃহস্পতিবার রাতে বলিউড অভিনেত্রী তথা প্রাক্তন বিশ্বসুন্দরীর সঙ্গে একাধিক ঘনিষ্ঠ ছবি পোস্ট করে প্রাক্তন ক্রিকেট প্রশাসক টু্ইটে (Tweet) লিখেছেন, ‘আমরা ডেটিং (Dating) করছি। তবে এখনও বিয়ে করিনি। এইমাত্র মলদ্বীপ -সর্ডিনিয়া ঘুরে লন্ডনে ফিরেছি।  শিগগিরই দুজনে বিয়ে করছি।’

গত কয়েক মাস ধরেই আইপিএল কেলেঙ্কারিতে অভিযুক্ত ললিত মোদির সঙ্গে সুস্মিতা সেনের প্রেম নিয়ে খবর রটেছিল। যদিও দুজনের পক্ষ থেকে এ বিষয়ে আনুষ্ঠানিকভাবে কোনও প্রতিক্রিয়া জানানো হয়নি। কিন্তু বয়ফ্রেন্ড রহমান খানের সঙ্গে সুস্মিতা সেনের সম্পর্কছেদের পিছনে লেডি কিলার ললিত মোদি রয়েছেন বলে শোনা যাচ্ছিল।

এদিন সন্ধ্যার পরে একের পর এক টুইট করে সুস্মিতা সেনের সঙ্গে সম্পর্ক প্রকাশ্যে নিয়ে আসেন  ললিত মোদি। প্রথম টুইটে তিনি লেখেন, ‘পরিবারকে নিয়ে এই মাত্র মলদ্বীপ ও সার্ডিনিয়া সফর শেষ করে ফিরলাম। আমার নতুন জীবনের শুরু হতে চলেছে।’ ওই টুইটে সুস্মিতা  সেনকে বেটারহাফ বলেও উল্লেখ করেন তিনি। আর তার পরেই জল্পনা শুরু হয়, তাহলে কী লুকিয়ে-চুরিয়ে বিয়ে সেরে ফেললেন দুজনে? খানিকবাদে  ওই জল্পনার অবসান ঘটান ললিত নিজেই। ফের টুইট করে জানিয়ে দেন, ‘বিয়ে নয়, ডেটিং করছি। একদিন বিয়ে হবে।’ এদিন নিজের টুইটার হ্যান্ডেলে বলিউড অভিনেত্রীর সঙ্গে তাঁর একাধিক ছবিও প্রকাশ করেছেন ভারতীয় ক্রিকেটের কুখ্যাত কেলেঙ্কারির অন্যতম খলনায়ক। এদিন সুস্মিতার সঙ্গে পুরনো বেশ কিছু ছবির পাশাপাশি সাম্প্রতিক তোলা ছবিও পোস্ট করেছেন ললিত।

পাশাপাশি ইনস্টাগ্রামে প্রোফাইলেও বদল এনেছেন ভারতে আইপিএল চালুর  নেপথ্য নায়ক। ওই প্রোফাইলে সুস্মিতার সঙ্গে নিজের ছবি দেওয়ার পাশাপাশি বায়োতে ললিত লিখেছেন, ‘শেষ পর্যন্ত আমার অপরাধের সঙ্গীর (Partner In Crime)  সঙ্গে নতুন জীবন শুরু করতে চলেছি। আমার ভালবাসা সুস্মিতা সেন।’

আফগানিস্তানে তীব্র ভূমিকম্প! হু হু করে মৃত্যু বেড়ে ২৫০, আহত ৫০০

মহেশতলায় মর্মান্তিক দুর্ঘটনা! মালবাহী ট্রাকের ধাক্কায় ছিন্নভিন্ন মহিলার দেহ, গুরুতর আহত স্বামী

মেয়েকে আগলে নিয়ে গণপতি দর্শনে ঐশ্বর্য, ভিড়ের মাঝেও ভক্তদের আবদার মেটালেন নায়িকা

সংগঠনে নজর দিতে আরামবাগ ও ঘাটালের নেতৃত্বের সঙ্গে বৈঠক অভিষেকের

পাকিস্তানেই তৈরি হয় সন্ত্রাসবাদের ভিত্তি, চিনে নাম না করেই শাহবাজকে বিঁধলেন প্রধানমন্ত্রী মোদি

পুজোর আগে সুখবর, সস্তা রান্নার গ্যাস, কত কমল দাম?

0:00