Loading live market data...
Loading active stocks...
Connecting...
Heatmap
×

‘যোগা করছেন নাকি শরীর দেখাচ্ছেন?’ অশ্লীল অঙ্গভঙ্গির কারণে ট্রোলড জ্যাকলিন

Share:

নিজস্ব প্রতিনিধি: বলিউডের লাস্যময়ী অভিনেত্রীদের মধ্যে জ্যাকলিন ফার্নান্ডেজ(Jacqueline Fernandez) অন্যতম। তাঁর মারকাটারি ফিগারে ঘায়েল হয় পুরুষ-হৃদয়। তবে এত বছর বলিউডে কাটিয়ে ফেলার পরেও নিজের সেক্সি ইমেজ সরিয়ে রেখে সু-অভিনেত্রী হতে পারেননি জ্যাকলিন। এমনকি বলিউডের প্রথম সারির অভিনেত্রী হওয়ার দৌড়ে কিছুটা হলেও পিছিয়ে পড়েছেন তিনি। তবে সোশ্যাল মিডিয়ায় অভিনেত্রী যথেষ্ট সক্রিয়। তাঁর নিত্যনতুন ফটোশুট(Photoshoot) প্রায়শই হয়ে ওঠে বি-টাউনের আলোচ্য বিষয়। তবে এদিন এক ফটোশুটের কারণে প্রশংসার পাশাপাশি যথেষ্ট সমালোচিত হতে হয়েছে অভিনেত্রীকে।

আরও পড়ুনঃ রাতের অন্ধকারে খুন অজ্ঞাতপরিচয় ব্যক্তি, কলকাতা পুলিশের তৎপরতায় গ্রেফতার ১

সম্প্রতি সোশ্যাল মিডিয়ায় নিজের একগুচ্ছ ফটোশুটের ছবি শেয়ার করেছেন অভিনেত্রী যেখানে তাঁর পরনে রয়েছে কালো রঙের স্বল্প দৈর্ঘ্যের পোশাক। এদিন ট্রেনারের সাহায্য নিয়ে বেশ কিছু যোগাসন করতে দেখা গিয়েছে জ্যাকলিনকে। তবে যোগাসনের ফাঁকে ফাঁকে বেশ কিছু অদ্ভুত পোজ দিয়ে ছবিও তুলেছেন অভিনেত্রী যা নেটিজেনদের কাছে অশ্লীল বলে মনে হয়েছে। এদিন কমেন্ট বক্সে অনেকেই তাঁর ফিটনেসের প্রশংসা করেছেন, তবে স্বল্প পোশাক ও অশ্লীল অঙ্গভঙ্গির কারণে তাঁকে কটাক্ষ করেছেন নেটিজেনদের একাংশ।

আরও পড়ুনঃ বিয়ের আসরে আচমকা হাজির প্রেমিকা, দেখে আত্মারাম খাঁচা পাত্রের, তার পর যা ঘটল

অভিনেত্রীর পোস্টের কমেন্ট বক্সে জনৈক নেটিজেন লিখেছেন, ‘পোশাকটা আর একটু ছোট হলে বোধহয় ভালো হত, বেটার লাক নেক্সট টাইম’, আরেকজন মন্তব্য করেছেন, ‘যোগা করছেন নাকি শরীর দেখাচ্ছেন? লজ্জা বলে কিছু নেই?’, আবার কেউ মন্তব্য করেছেন, ‘এই মেয়েটি বলিউডের সবচেয়ে নির্লজ্জ অভিনেত্রী’। তবে বরাবরের মতোই নেটিজেনদের ট্রোলের জবাবে কোনও প্রতিক্রিয়া দিতে দেখা যায়নি এই শ্রীলঙ্কান কন্যেকে। এদিকে সুকেশ চন্দ্রশেখরের সঙ্গে সম্পর্কের কারণেও একাধিক বিতর্কের মুখে পড়তে হয়েছে তাঁকে। আপাতত বিগ বাজেট ছবির অফারের অপেক্ষায় রয়েছেন ‘চিটিয়া কালাইয়া গার্ল’।

আফগানিস্তানে তীব্র ভূমিকম্প! হু হু করে মৃত্যু বেড়ে ২৫০, আহত ৫০০

মহেশতলায় মর্মান্তিক দুর্ঘটনা! মালবাহী ট্রাকের ধাক্কায় ছিন্নভিন্ন মহিলার দেহ, গুরুতর আহত স্বামী

মেয়েকে আগলে নিয়ে গণপতি দর্শনে ঐশ্বর্য, ভিড়ের মাঝেও ভক্তদের আবদার মেটালেন নায়িকা

সংগঠনে নজর দিতে আরামবাগ ও ঘাটালের নেতৃত্বের সঙ্গে বৈঠক অভিষেকের

পাকিস্তানেই তৈরি হয় সন্ত্রাসবাদের ভিত্তি, চিনে নাম না করেই শাহবাজকে বিঁধলেন প্রধানমন্ত্রী মোদি

পুজোর আগে সুখবর, সস্তা রান্নার গ্যাস, কত কমল দাম?

0:00