Loading live market data...
Loading active stocks...
Connecting...
Heatmap
×

ED’র র‍্যাডারে বনি সেনগুপ্ত, তলব নজরে কুন্তল যোগ

অভিনেতা বনি সেনগুপ্তকে তলব করল এনফোর্সমেন্ট ডিরেক্টরেট বা ED। রাজ্যের বুকে নিয়োগ দুর্নীতির তদন্তে এই প্রথম কোনও অভিনেতাকে তলব করল ED।

Share:

নিজস্ব প্রতিনিধি: নিয়োগ দুর্নীতির ছায়া এবার টলিউডের(Tollywood) বুকে। অভিনেতা বনি সেনগুপ্তকে(Bonny Sengupta) তলব করল এনফোর্সমেন্ট ডিরেক্টরেট বা ED। রাজ্যের বুকে ঝড় তোলা শিক্ষাক্ষেত্রের নিয়োগ দুর্নীতির তদন্তে এই প্রথম কোনও অভিনেতাকে তলব করল ED। আগামিকালই বনিকে কলকাতার ED কার্যালয়ে হাজিরা দিতে বলা হয়েছে। কেননা বনি ও নিয়োগ দুর্নীতি কাণ্ডে অভিযুক্ত হুগলির তৃণমূল যুব নেতা কুন্তল ঘোষের(Kuntal Ghosh) মধ্যে অয়ার্থিক লেনদেন হয়েছে। কুন্তল ঘোষের ব্যাঙ্কের নথি দেখে বনির নাম পেয়েছেন ED’র আধিকারিকেরা। দুইজনের মধ্যে কিসেই জন্য এই আর্থিক লেনদেন তা জানতেই বনিকে ডেকে পাঠিয়েছেন ED’র আধিকারিকেরা। বনি ED’র কার্যালয়ে হাজিরা দিলে তাঁকে এই প্রসঙ্গে জিজ্ঞাসাবাদ করা হতে পারে। উল্লেখ্য এর আগেও দেবকে(Dev) ডেকে পাঠিয়েছিল ED ও CBI। সেই সময় অভিযোগ উঠেছিল গরু পাচারের টাকা বিনিয়োগ হয়েছে দেবের সিনেমায়। এবার পালা বনির।

আরও পড়ুন শিক্ষকদের গ্রামে বদলি আবশ্যিক করছে মমতার সরকার

এখনও পর্যন্ত জানা গিয়েছে, ED’র নির্দেশ মেনে আগামিকাল ED’র কার্যালয়ে যাবেন বনি। সঙ্গে তাঁর আইনজীবীও যেতে পারেন। সূত্রের দাবি, বনি সম্প্রতি একটি বাংলা সিনেমা প্রোডাকশান করেছেন। সেই সিনেমা তৈরিতে নিয়োগ দুর্নীতির টাকা ঢুকেছে কিনা সেটাও ED’র আধিকারিকেরা তাঁর কাছ থেকে জানতে চাইবেন। সেই সঙ্গে তাঁরা জানতে চাইবেন, কীভাবে কুন্তলের সঙ্গে বনির পরিচয় হল? কার মাধ্যমে সেই পরিচয় হয়েছিল এবং তা৬দের মধ্যে ঠিক কত টাকার লেন্দেন হয়েছে ও কিসের জন্য সেই লেনদেন হয়েছে। দেবকে যখন ED ও CBI আধিকারিকেরা ডেকে পাঠিয়েছিলেন তখন কিন্তু দেব হাজিরা দিয়েছিলেন। তিনি গ্রেফতার না হওয়ায় এখন বনির ক্ষেত্রেও গ্রেফতারির কোনও আশঙ্কা থাকছে না। তবে ED সূত্রে জানা গিয়েছে বনি তদন্তে সহযোগিতা করলে কোনও অসুবিধা নেই, কিন্তু জিজ্ঞাসাবাদের সময় সঠিক তথ্য না দিলে তাঁদেরও ভিন্ন পথে হাঁটতে হবে। সূত্রে জানা গিয়েছে, শুধু বনি নয়। নিয়োগ দুর্নীতি তদন্তে তদন্তকারীদের আতশকাঁচের নীচে রয়েছেন এক অভিনেত্রীও।

দীপাবলিতে ঘরে টিকটিকির আগমন শুভ নাকি অশুভ! জানলে চমকে যাবেন

ত্বকের যত্নে ভিটামিন ই ক্যাপসুল কীভাবে ব্যবহার করবেন জানুন

রসনাতৃপ্তিতে নয়া পদে সাজিয়ে তুলুন থালা, জমে যাবে শেষপাত

পুজোর আগে সুখবর, সস্তা রান্নার গ্যাস, কত কমল দাম?

‘টেন্টেড’ তালিকাকে চ্যালেঞ্জ করে সুপ্রিম কোর্টের দ্বারস্থ ‘অযোগ্য’-রা

পাকিস্তানেই তৈরি হয় সন্ত্রাসবাদের ভিত্তি, চিনে নাম না করেই শাহবাজকে বিঁধলেন প্রধানমন্ত্রী মোদি

0:00