Loading live market data...
Loading active stocks...
Connecting...
Heatmap
×

বিগবস ১৬-এর সঞ্চালক বদল

Share:

নিজস্ব প্রতিনিধি, মুম্বইঃ বিগবস ১৬ (Bigboss-16) নিয়ে বিতর্কের যেন শেষই হচ্ছে না। মিটু বিতর্কে অভিযুক্ত সাজিদ খান প্রতিযোগী হিসেবে এই রিয়ালিটি শোয়ে অংশ নেওয়ার পর থেকে বিগবস ১৬ কে ঘিরে বিতর্ক দানা বাধে। তাঁকে প্রতিযোগিতা থেকে সরিয়ে দেওয়ার জন্য বিভিন্ন মহল থেকে দাবি উঠে। কিছু দিন আগেই ‘বিগ বস ১৬’-র মঞ্চ থেকে বেরিয়ে গিয়েছেন প্রতিযোগী অভিনেত্রী সৃজিতা দে। আর এক প্রতিযোগী গোরি নাগরীর সঙ্গে ঝামেলায় জড়িয়ে প্রতিযোগীতা থেকে বেরিয়ে যেতে হয় তাঁকে। এরই মধ্যে এবার বিগবস ১৬কে ঘিরে দেখা দিল নতুন বিতর্ক। শোনা গিয়েছে বদল হতে চলেছে বিগবস ১৬-এর সঞ্চালক।

প্রশ্ন উঠেছে সলমন খানের (Salman khan) বদলে কে হবেন ‘বিগ বস’-এর নতুন সঞ্চালক?  জানা গিয়েছে জনপ্রিয় এই রিয়্যালিটি শোয়ের সঞ্চালক হয়ে আসছেন করণ জোহর (Karan Johar)। তবে জানা গিয়েছে পুরো সিজনের জন্য নয়  শুধুমাত্র শুক্রবারের বিশেষ পর্ব সঞ্চালনা করবেন করণ জোহর।  শুক্রবারের বিশেষ পর্বের পরে আবার শনিবার থেকে এই শোয়ের সঞ্চালনা করবেন বলিউড ‘ভাইজান’। তবে এবারের বিতর্কিত প্রতিযোগীদের করণ কী ভাবে সামলান তা দেখার অপেক্ষায় রয়েছেন দর্শক।

উল্লেখ্য বিগবস ১৬-এর এই সপ্তাহের তিন মনোনীত প্রতিযোগী হলেন সুম্বুল তকীর খান, মান্য সিংহ এবং শালীন ভানত। এর মধ্যে টিনা দত্ত এবং শালীন আবার সুম্বুলের নামে অভিযোগ করেছেন। বাকিদের মধ্যেও রেষারেষি তুঙ্গে। অন্যদিকে ‘উইকেন্ড কা ভর এপিসোড’ নিয়ে ইতিমধ্যেই চুড়ান্ত ব্যাস্ত হয়ে পড়েছেন সলমন। প্রতিযোগীদের নিয়ে নতুন নতুন পরিকল্পনা করছেন । কে কোন ভূমিকায় থাকবেন, কী ভাবে খেলবেন, সি সবটাই দেখছ্বেন সলমন।

আরও পড়ুন: সাজিদ খানকে বিগবস থেকে বহিষ্কারের দাবিতে সরব শার্লিন

আফগানিস্তানে তীব্র ভূমিকম্প! হু হু করে মৃত্যু বেড়ে ২৫০, আহত ৫০০

মহেশতলায় মর্মান্তিক দুর্ঘটনা! মালবাহী ট্রাকের ধাক্কায় ছিন্নভিন্ন মহিলার দেহ, গুরুতর আহত স্বামী

মেয়েকে আগলে নিয়ে গণপতি দর্শনে ঐশ্বর্য, ভিড়ের মাঝেও ভক্তদের আবদার মেটালেন নায়িকা

সংগঠনে নজর দিতে আরামবাগ ও ঘাটালের নেতৃত্বের সঙ্গে বৈঠক অভিষেকের

পাকিস্তানেই তৈরি হয় সন্ত্রাসবাদের ভিত্তি, চিনে নাম না করেই শাহবাজকে বিঁধলেন প্রধানমন্ত্রী মোদি

পুজোর আগে সুখবর, সস্তা রান্নার গ্যাস, কত কমল দাম?

0:00