Loading live market data...
Loading active stocks...
Connecting...
Heatmap
×

মাথায় হাত, হু হু করে বাড়ছে  নিরামিষ থালির দাম

Share:

নিজস্ব প্রতিনিধিঃ মধ্যবিত্তদের কপালে চিন্তার ভাঁজ। দাম বাড়ছে নিরামিষ থালির।  এবার থেকে ভাত-ডাল-তরকারি খেতে রীতিমতো পকেটে টান পড়বে আমজনতার । সম্প্রতি এক তথ্যে উঠে এসেছে, সবজির দাম বৃদ্ধির কারণে সেপ্টেম্বর মাসে নিরামিষ থালির দাম বেড়েছে প্রায় ১১ শতাংশ। আর তাতেই বাড়ছে চিন্তা।

তবে স্বস্তির বিষয়, নিরামিষ থালির দাম বাড়লেও কমেছে আমিষ থালির দাম। বর্তমানে প্রায় ২ শতাংশ কমে গেছে বলে খবর। সেপ্টেম্বরে একটি নন-ভেজ থালির আনুমানিক দাম ছিল ৫৯.৩ টাকা এবং  নিরামিষ থালির দাম ছিল ৩১.৩ টাকা। । ক্রিসিলের সাম্প্রতিক রিপোর্টে জানান হয়েছে, , সবজির দাম বাড়ছে। তাই  নিরামিষ থালির দাম ৩৭ শতাংশ বেড়েছে । ক্রিসিল রিপোর্টে সাধারণ মানুষের ব্যয়ের পরিবর্তন ও প্রভাব প্রতিফলিত হয়।

উল্লেখ্য, বর্তমানে নিরামিষ থালিতে থাকে রুটি, পেঁয়াজ, টমেটো, আলু, ভাত, ডাল, দই ও স্যালাড।  এই সমস্ত খাদ্যদ্রব্যের বাজারমূল্যের উপর নির্ভর করে উত্তর, দক্ষিণ ও পূর্ব ভারতে বাড়িতে রান্না করা ভেজ থালির ওপর। শুধু তাই নয়, দিন দিন পিঁয়াজ,  টমেটো , আলু, রান্নার গ্যাস সহ বেশ কয়েকটি প্রয়োজনীয় উপাদানের দাম বেড়ে যাচ্ছে। আর  তার প্রভাব পড়ে খাবারের থালির মধ্যে। তাতেই চিন্তায় পড়েছে আমজনতা।

আফগানিস্তানে তীব্র ভূমিকম্প! হু হু করে মৃত্যু বেড়ে ২৫০, আহত ৫০০

মহেশতলায় মর্মান্তিক দুর্ঘটনা! মালবাহী ট্রাকের ধাক্কায় ছিন্নভিন্ন মহিলার দেহ, গুরুতর আহত স্বামী

মেয়েকে আগলে নিয়ে গণপতি দর্শনে ঐশ্বর্য, ভিড়ের মাঝেও ভক্তদের আবদার মেটালেন নায়িকা

সংগঠনে নজর দিতে আরামবাগ ও ঘাটালের নেতৃত্বের সঙ্গে বৈঠক অভিষেকের

পাকিস্তানেই তৈরি হয় সন্ত্রাসবাদের ভিত্তি, চিনে নাম না করেই শাহবাজকে বিঁধলেন প্রধানমন্ত্রী মোদি

পুজোর আগে সুখবর, সস্তা রান্নার গ্যাস, কত কমল দাম?

0:00