Loading live market data...
Loading active stocks...
Connecting...
Heatmap
×

Ratan Tata:  রাষ্ট্রীয় মর্যাদায় হবে রতন টাটার শেষকৃত্য, শ্রদ্ধা জানাতে পারবেন আমজনতারা

Share:

নিজস্ব প্রতিনিধিঃ ৮৬ বছর বয়সে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন শিল্পপতি রতন টাটা। বৃহস্পতিবার প্রয়াত শিল্পপতিকে সম্মান জানাতে শোক দিবস ঘোষণা করেছে মহারাষ্ট্রের সরকার। এই মর্মে  একনাথ শিন্ডের তরফে জানান হয়েছে, ‘সকাল সাড়ে ১০টা থেকে সাড়ে ৩টে পর্যন্ত টাটাকে মুম্বইয়ের নরিম্যান পয়েন্টের এনসিপিএ প্রাঙ্গণে নিয়ে যাওয়া হবে। সেখানেই শেষশ্রদ্ধা জানাতে পারবেন সাধারণ মানুষ। ‘

বিকেলে ওরলি এলাকায় রাষ্ট্রীয় মর্যাদায়  শেষকৃত্য সম্পন্ন হবে রতন টাটার। জানা গিয়েছে, শেষকৃত্যের সেখানে উপস্থিত থাকবেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। অন্যদিকে এদিন টাটাকে শ্রদ্ধা জানাতে  মহারাষ্ট্রের সরকারি অফিসগুলিতে জাতীয় পতাকা অর্ধনমিত রাখা হবে। সমস্ত  বিনোদনমূলক অনুষ্ঠানগুলি বাতিল থাকবে।

আরও পড়ুনঃ রতন টাটার উত্তরসূরী কে হচ্ছেন ?

উল্লেখ্য, বয়সজনিত সমস্যা নিয়ে গত কয়েক দিন মুম্বইয়ের একটি হাসপাতালে ভর্তি ছিলেন রতন টাটা। বুধবার রাতে ওই হাসপাতালে শেষ নিঃশ্বাস  তিনি ত্যাগ করেন। বলা বাহুল্য, রতন টাটার মৃত্যুতে ভারতীয় ব্যবসায়ের একটি যুগের সমাপ্তি হয়েছে । কারণ বর্তমানে টাটা গ্রুপ  ছয়টি মহাদেশের ১০০টিরও বেশি দেশে ৩০টিরও বেশি কোম্পানি নিয়ন্ত্রণ করে। তাঁর বিশাল প্রভাব গোটা বিশ্ব জুড়ে । তবে রতন টাটাকে কখন দেখা যায়নি কোটিপতিদের তালিকায়। একথায় তিনি ছিলেন ভারতীয় শিল্প মহলের মহীরুহ।

আফগানিস্তানে তীব্র ভূমিকম্প! হু হু করে মৃত্যু বেড়ে ২৫০, আহত ৫০০

মহেশতলায় মর্মান্তিক দুর্ঘটনা! মালবাহী ট্রাকের ধাক্কায় ছিন্নভিন্ন মহিলার দেহ, গুরুতর আহত স্বামী

মেয়েকে আগলে নিয়ে গণপতি দর্শনে ঐশ্বর্য, ভিড়ের মাঝেও ভক্তদের আবদার মেটালেন নায়িকা

সংগঠনে নজর দিতে আরামবাগ ও ঘাটালের নেতৃত্বের সঙ্গে বৈঠক অভিষেকের

পাকিস্তানেই তৈরি হয় সন্ত্রাসবাদের ভিত্তি, চিনে নাম না করেই শাহবাজকে বিঁধলেন প্রধানমন্ত্রী মোদি

পুজোর আগে সুখবর, সস্তা রান্নার গ্যাস, কত কমল দাম?

0:00