Loading live market data...
Loading active stocks...
Connecting...
Heatmap
×

১০ টাকা ধার নিয়েও শোধ দেয়নি খরিদ্দার, অভিমানে পুলিশের কাছে নালিশ দোকানির, তারপর…

Share:

নিজস্ব প্রতিনিধি: বিক্রেতা কিংবা ব্যবসায়ীরা প্রায়শই বলে থাকেন ‘খদ্দের হল লক্ষ্মী’। আবার সেই খদ্দেরই যখন সময় মতো পাওনা টাকা দিতে ব্যর্থ তখনই লক্ষ্মী থেকে ভুতুম পেঁচা হতে খুব বেশি সময় লাগেনা। দোকানদার এবং খরিদ্দারের মধ্যে এই অম্ল-মধুর সম্পর্ক আদিঅন্তত কাল ধরে চলে আসছে। কিন্তু এবার উত্তরপ্রদেশের এক নয়া ঘটনা রীতিমতো অবাক করে দিয়েছে সকলকে।‌ এক দোকানি তাঁর খরিদ্দারের নামে থানায় ফোন করে অভিযোগ করেছেন, কারণ তিনি তাঁর প্রাপ্য অর্থ থেকে বঞ্চিত হয়েছেন। ধার করেও ওই ক্রেতা এখনও পর্যন্ত টাকা ফেরত দেয়নি এই অভিযোগ নিয়েই পুলিশের দ্বারস্থ হন ওই দোকানি।

আরও পড়ুনঃ জন্মদিনে ভগবান কাল ভৈরবকে কেক খাওয়াচ্ছেন এক মহিলা, ভিডিও দেখে চটে লাল নেটিজেনরা

অনেকেরই মনে হতে পারে দোকানদার তো ঠিক কাজই করেছেন। ওইখানেই তো আসল টুইস্ট। প্রকৃতপক্ষে, হারদোইয়ের ভাণ্ডারি গ্রামের দোকানদার জিতেন্দ্র বিশেষভাবে সক্ষম একজন ব্যক্তি। নিজের এলাকাতেই একটি পানের দোকান চালিয়ে জীবিকা নির্বাহ করে সে। তাঁর অভিযোগ, প্রায় দেড় বছর আগে তিনি সঞ্জয় নামে এক ব্যক্তিকে ধারে ১০ টাকার একটি গুটকা-র প্যাকেট বিক্রি করেছিলেন। এরপর দীর্ঘদিন ধরে সেই টাকা ফেরত চাওয়ার পরও কিছুতেই তা শোধ করেনি সঞ্জয়। বারেবারে ধার শোধ করার কথা বললেও কোনও কাজ হয়নি। তাঁর কথায় কর্ণপাতই করতেন না সঞ্জয়।

শেষ পর্যন্ত বিরক্ত হয়ে ১১২ ডায়াল করে সরাসরি পুলিশে ফোন করেন জিতেন্দ্র। পুরো বিষয়টিই পুলিশ কর্তাদের কাছে খুলে বলে অভিমানী দোকানদার। কিন্তু উলটো দিকে পুলিশের অবস্থা বেহাল, তাঁরা জিতেন্দ্রর অভিযোগ শুনে হাসবেন না কাঁদবেন তা বুঝতে পারছিলেন না। মাত্র দশ টাকার জন্য কেউ এমনটা করে? স্থানীয়রা বলতে থাকেন জিতেন্দ্রকে। কিন্তু দোকানদারের বক্তব্য, বিষয়টা দশ টাকার নয়, বিষয়টা ন্যায়ের। তিনি সঠিক বিচার চান।

আরও পড়ুনঃ ‘এত খোলামেলা পোশাকে দেখব আশা করিনি’, উষ্ণ ফটোশুটে কটাক্ষের শিকার শ্রদ্ধা কাপুর

জিতেন্দ্রর অভিযোগ পেয়ে তড়িঘড়ি পুলিশ ছুটে যান ওই গ্রামে। এরপর অভিযুক্ত সঞ্জয়কেও ডাকা হয়। এরপর পুলিশের সামনে টাকা ফেরত দেওয়ার প্রতিশ্রুতি দিয়েছে সঞ্জয়। পুলিশের এই পদক্ষেপে মুখে হাসি ফুটেছে জিতেন্দ্রর। এ যেন এক যুদ্ধ জয়ের আনন্দ। এরপর পুলিশি সমঝোতার মাধ্যমেই ক্রেতা-বিক্রেতার মনোমালিন্যের অবসান ঘটে।

আফগানিস্তানে তীব্র ভূমিকম্প! হু হু করে মৃত্যু বেড়ে ২৫০, আহত ৫০০

মহেশতলায় মর্মান্তিক দুর্ঘটনা! মালবাহী ট্রাকের ধাক্কায় ছিন্নভিন্ন মহিলার দেহ, গুরুতর আহত স্বামী

মেয়েকে আগলে নিয়ে গণপতি দর্শনে ঐশ্বর্য, ভিড়ের মাঝেও ভক্তদের আবদার মেটালেন নায়িকা

সংগঠনে নজর দিতে আরামবাগ ও ঘাটালের নেতৃত্বের সঙ্গে বৈঠক অভিষেকের

পাকিস্তানেই তৈরি হয় সন্ত্রাসবাদের ভিত্তি, চিনে নাম না করেই শাহবাজকে বিঁধলেন প্রধানমন্ত্রী মোদি

পুজোর আগে সুখবর, সস্তা রান্নার গ্যাস, কত কমল দাম?

0:00