Loading live market data...
Loading active stocks...
Connecting...
Heatmap
×

শিবলিঙ্গ চুরি করে চম্পট দিল চোর, আজব ঘটনার সাক্ষী মধ্যপ্রদেশ

Share:

নিজস্ব প্রতিনিধি: এবার এক আজব চুরির সাক্ষী থাকল মধ্যপ্রদেশের রাজধানী ভোপাল(Bhopal Incident)। ঘটল এক অদ্ভুত ঘটনা(Peculiar Incident)। শিবলিঙ্গ চুরি করে পালাল চোর(Shivalinga Theft Incident)। হ্যাঁ, কোনও সোনাদানা কিংবা বহুমূল্য জিনিস নয়। গাছতলা থেকে সটান শিবলিঙ্গ নিয়ে উধাও হয়ে গিয়েছে চোর। ঘটনাটি ঘটেছে ভোপালের অশোক গার্ডেন থানা এলাকার সুভাষ কলোনিতে(Subhas Colony)। কিন্তু গাছের নিচ থেকে শিবলিঙ্গ চুরি করল কে সেটাই এখন সবচেয়ে বড় প্রশ্ন।

আরও পড়ুনঃ ফের পুলিশের নিশানায় লরেন্স বিষ্ণোইয়ের ভাই, তল্লাশি চালাচ্ছে ক্রাইম ব্রাঞ্চ

পুলিশ সূত্রে জানা গিয়েছে, প্রতিদিনের মতো এখানকার স্থানীয় বাসিন্দা দীনেশ গাছতলার নিচে প্রতিষ্ঠিত শিবলিঙ্গের পুজো করতে এসে চমকে যায়। পুজোর ফুল পড়ে থাকলেও উধাও শিবলিঙ্গ। এরপরই পুরো বিষয়টি প্রতিবেশীদের জানান দীনেশ। তৎক্ষণাৎ পুলিশকে খবর দিয়ে ডেকে আনা হলে তাঁরাও অনেক খোঁজাখুঁজি সত্ত্বেও শিবলিঙ্গের হদিশ পাননি। বহুমূল্য না হওয়ার সত্ত্বেও ওই শিবলিঙ্গ উধাও হওয়ার কারণ কি তার তদন্তে নেমেছে পুলিশ। স্থানীয় ব্যবসায়ী ও দোকানদারদের জিজ্ঞাসাবাদ করেও বিশেষ কোনও তথ্য জানা যায়নি। সকাল থেকেই আচমকা উধাও ওই শিবলিঙ্গ।

আরও পড়ুনঃ সিঙ্ঘম নাকি ভুল ভুলাইয়া? প্রথম দিনের হাড্ডাহাড্ডি লড়াইয়ে বাজিমাত কার!

এদিকে স্থানীয়দের একাংশের অনুমান, প্রতিদিন রাতে এখানে এলাকার বখাটে ছেলেদের আড্ডা বসে। তাদেরই মধ্যে কেউ এই কাজ করে থাকতে পারে বলে সন্দেহ করা হচ্ছে। ইতিমধ্যেই স্থানীয়দের জিজ্ঞাসাবাদের কাজ শুরু করেছে অশোক গার্ডেন থানার পুলিশ। এই ঘটনার নেপথ্যে অন্য কোনও উদ্দেশ্য লুকিয়ে রয়েছে কিনা তাও তদন্ত করে দেখা হচ্ছে। ঘটনার জেরে এলাকাবাসীদের মধ্যে চাঞ্চল্য ছড়িয়েছে। শিবলিঙ্গ চুরি হওয়ার কারণ স্পষ্ট না হওয়া অবধি পুলিশ সবরকম সাহায্যের আশ্বাস দিয়েছে। এই ঘটনার জেরে এখনও পর্যন্ত কাউকে গ্রেফতার করা হয়নি।

‘বাংলায় বিজেপি সরকার গড়েই গোর্খাদের সমস্যার সমাধান করবে,’ ফের প্রতিশ্রুতি শাহের

পিএসএল ম্যাচের মাঝেই ডাগআউটে নামাজ পড়ছেন মহম্মদ হারিস, ভাইরাল ভিডিও

দ্বিতীয় দফার ভোটের আগে ভবানীপুরে জোরদার প্রচার মমতার

নিজের পায়ের ছবি বিক্রি করে লক্ষ লক্ষ টাকা আয়! আপনিও করতে পারেন এই কাজ

মিরাটে ২৮ কুইন্ট্যাল ভেজাল পনির উদ্ধার, গ্রেফতার দুই ভাই

পিছনে থাকা নতুন শত্রুদের সন্ধানে ইজরায়েল, শীর্ষে পাকিস্তান-তুরস্ক

0:00