Loading live market data...
Loading active stocks...
Connecting...
Heatmap
×

সার্জিক্যাল স্ট্রাইক নিয়ে দিগ্বিজয়ের মন্তব্য তাঁর ব্যক্তিগত: রাহুল গান্ধি

জম্মু-কাশ্মীরে সাংবাদিক সম্মেলেন

Share:

নিজস্ব প্রতিনিধি, জম্মু: সার্জিক্যাল স্ট্রাইক নিয়ে দলের নেতা দিগ্বিজয় সিংয়ের মন্তব্য একান্তই তার নিজস্ব। দল সেই বক্তব্য সমর্থন করে না বলে জানিয়ে দিলেন রাহুল গান্ধি।

জম্মু-কাশ্মীরে সংবাদমাধ্য়মের প্রতিনিধিদের এক প্রশ্নের উত্তরে রাহুল বলেন, দিগ্বিজয় সিং সার্জিক্যাল স্ট্রাইক নিয়ে যা বলেছে, দল তা সমর্থন করে না। সার্জিক্যাল স্ট্রাইক নিয়ে কংগ্রেসের দৃষ্টিভঙ্গী বা অবস্থান অনেক আগেই স্পষ্ট করে দেওয়া হয়েছে। আর দিগ্বিজয় সিং যা বলেছেন, সেটা তাঁর নিজস্ব মতামত। দল সেই মতামতকে গুরুত্ব দেয় না বা সমর্থন করে না। আমাদের সেনা দুঃসাহসিক কাজ করেছে। যে কাজের প্রশংসা করার মতো ভাষা খুঁজে পাওয়া যায় না। তারা সার্জিক্য়াল স্ট্রাইক চালিয়েছিল কি না, সে ব্য়াপারে প্রমাণ পেশের কোনও প্রয়োজন নেই। ভারতীয় সেনার  পাশে রয়েছে কংগ্রেস। কংগ্রেস তাদের পাশে থাকবে। 

সার্জিক্যাল স্ট্রাইক নিয়ে আলটপকা মন্তব্য করে বসেন দিগ্বিজয় সিং। তাঁকে বলতে শোনা যায়, ভারতীয় সেনা পাকিস্তানের বিরুদ্ধে অভিযান চালিয়েছিল, এমন কোনও প্রমাণ তারা পেশ করতে পারেনি। দিগ্বিজয়ের ওই বক্তব্য বিজেপির কাছে ফুলটস বল হয়ে গিয়েছিল। তারা কংগ্রেসকে যে কোনও ইস্যুতে কাঠগড়ায় তোলে। উঠতে বসতে গাল দেয়। আর ওই মন্তব্য কার্যত দেশবিরোধী। প্রবীণ কংগ্রেস নেতা জয়রাম রমেশ আগেই জানিয়ে দেন, দিগ্বিজয়ের মন্তব্য একান্তই তাঁর নিজস্ব। দল বক্তব্যকে সমর্থন করে না। এবার মুখ খুললেন রাহুল গান্ধি। 

আরও পড়ুন দীপোৎসবে মোদির মুখে সার্জিক্যাল স্ট্রাইক, শুরু গুঞ্জন

আফগানিস্তানে তীব্র ভূমিকম্প! হু হু করে মৃত্যু বেড়ে ২৫০, আহত ৫০০

মহেশতলায় মর্মান্তিক দুর্ঘটনা! মালবাহী ট্রাকের ধাক্কায় ছিন্নভিন্ন মহিলার দেহ, গুরুতর আহত স্বামী

মেয়েকে আগলে নিয়ে গণপতি দর্শনে ঐশ্বর্য, ভিড়ের মাঝেও ভক্তদের আবদার মেটালেন নায়িকা

সংগঠনে নজর দিতে আরামবাগ ও ঘাটালের নেতৃত্বের সঙ্গে বৈঠক অভিষেকের

পাকিস্তানেই তৈরি হয় সন্ত্রাসবাদের ভিত্তি, চিনে নাম না করেই শাহবাজকে বিঁধলেন প্রধানমন্ত্রী মোদি

পুজোর আগে সুখবর, সস্তা রান্নার গ্যাস, কত কমল দাম?

0:00