Loading live market data...
Loading active stocks...
Connecting...
Heatmap
×

সাতপাকে বাঁধা পড়লেন মুখ্য়মন্ত্রী মান

গুরুদ্বারে নবদম্পতি

Share:

নিজস্ব প্রতিনিধি, চণ্ডীগড়: অবশেষে সাতপাকে বাঁধা পড়লেন পঞ্জাবের মুখ্যমন্ত্রী ভগবৎ মান (CM Bhagwant Mann)। বৃহস্পতিবার এখানকার একটি গুরুদ্বারে (Gurdwara) ডা. গুরপ্রীত কাঔরের (Dr Gurpreet Kaur) সঙ্গে তিনি বিবাহবন্ধনে আবদ্ধ হন। মুখ্যমন্ত্রীর বিয়েতে আমন্ত্রিত অতিথি ছিল হাতে গোনা কয়েকজন। উল্লেখযোগ্যদের মধ্যে ছিলেন দিল্লির মুখ্য়মন্ত্রী (Delhi CM) তথা আপ নেতা অরবিন্দ কেজরিওয়াল এবং দলের সাংসদ রাঘব চাড্ডা। রাঘব চাড্ডা এসেছিলেন তাঁর মাকে নিয়ে। ছিলেন ভগবৎ মানের কয়েকজন নিকট বন্ধু। 

বৃহস্পতিবার সকাল থেকে মুখ্যমন্ত্রী (CM) ভগবৎ মানের বাড়িতে ছিল তুমুল ব্যস্ততা। মুখ্যমন্ত্রী হওয়ার সুবাদে ভগবৎ মান পেয়ে থাকেন জেড প্লাস নিরাপত্তা। এদিন নিরাপত্তা (Security) ছিল আরও আঁটোসাঁটো। পঞ্জাবি আদব-কায়দায় পোশাক পরেন মুখ্যমন্ত্রী। বাড়ি থেকে মুখ্যমন্ত্রীকে (CM) নিয়ে গুরুদ্বারের পথে রওনা দেন পরিবারের আত্মীয়স্বজন। 

মুখ্যমন্ত্রীকে শুভেচ্ছা জানিয়ে বিয়ের একটি মুহূর্তের ছবি নিজের টুইটার হ্যান্ডেলে আপলোড করেন আপ সাংসদ রাঘব চাড্ডা (AAP MP Raghav Chaddha) ।  টুইটার হ্যান্ডেলে তাঁর টুইট, ‘আমি মাকে নিয়ে মুখ্যমন্ত্রী ভগবৎ মানের বিয়ের অনুষ্ঠানে এসেছি। আমি অন্তর থেকে মান সাহেবকে শুভেচ্ছা জানাচ্ছি। ঈশ্বরের কাছে প্রার্থনা, উনি যে নবদম্পতিকে সুখী রাখেন।’

পাত্রী (ডাক্তারও বটে) গুরপ্রীত কাঔরও (Gurpreet Kaur) নিজের টুইটার হ্য়ান্ডেল একটি ছবি পোস্ট করেন। সেখানে লেখেন, ‘দিন সাগনা ডা চাড্ডা’। বাংলা তর্জমা করলে দাঁড়ায় শুভমুহূর্ত এসে গিয়েছে। পাশাপাশি আপ নেতা-সহ বাকিদের শুভেচ্ছাবার্তার জন্য ধন্যবাদ জ্ঞাপন করেন।    

গতকালই জানা গিয়েছিল, মুখ্যমন্ত্রী মান আজ বৃহস্পতিবার থেকে নতুন ইনিংস শুরু করতে চলেছেন।  পাত্রী বেছে দিয়েছেন খোদ পঞ্জাবের মুখ্যমন্ত্রীর (CM Bhagwant Mann) মা ও বোন। 

আরও পডুন মুখ্যমন্ত্রী হয়েই জোরালো পদক্ষেপ মানের! পঞ্জাবে চালু দুর্নীতি বিরোধী হেল্পলাইন

আফগানিস্তানে তীব্র ভূমিকম্প! হু হু করে মৃত্যু বেড়ে ২৫০, আহত ৫০০

মহেশতলায় মর্মান্তিক দুর্ঘটনা! মালবাহী ট্রাকের ধাক্কায় ছিন্নভিন্ন মহিলার দেহ, গুরুতর আহত স্বামী

মেয়েকে আগলে নিয়ে গণপতি দর্শনে ঐশ্বর্য, ভিড়ের মাঝেও ভক্তদের আবদার মেটালেন নায়িকা

সংগঠনে নজর দিতে আরামবাগ ও ঘাটালের নেতৃত্বের সঙ্গে বৈঠক অভিষেকের

পাকিস্তানেই তৈরি হয় সন্ত্রাসবাদের ভিত্তি, চিনে নাম না করেই শাহবাজকে বিঁধলেন প্রধানমন্ত্রী মোদি

পুজোর আগে সুখবর, সস্তা রান্নার গ্যাস, কত কমল দাম?

0:00