Loading live market data...
Loading active stocks...
Connecting...
Heatmap
×

বন্ধুর আত্মহত্যার ধাক্কা সহ্য করতে না পেরে আত্মঘাতী দ্বিতীয়জন

পুলিশ তদন্ত শুরু করেছে

Share:

নিজস্ব প্রতিনিধি, পুনে: এক বন্ধু আত্মহত্যা করেছে। সেই ধাক্কা সহ্য করতে না পরে দ্বিতীয়জন আত্মহত্যার সিদ্ধান্ত নেয়। দুটি ঘটনার মধ্যে সময়ের ফারাক মাত্র এক ঘণ্টা। এই ঘটনায় রীতিমতো চাঞ্চল্য তৈরি হয়েছে। দেহ ময়নাতদন্তের জন্য পাঠিয়ে দেওয়া হয়েছে। দুই পডু়য়ার মধ্যে একজন বাণিজ্যের ছাত্র, দ্বিতীয়জন অ্যানিমেশন নিয়ে পড়াশোনা করছিলেন। বাড়ি থেকে কোনও সুইসাইড নোট পাওয়া য়ায়নি। পুলিশ তদন্ত শুরু করেছে।

পুলিশ ইন্সপেক্টর অরবিন্দ গোকুলে এই আত্মহত্যার খবর দিতে গিয়ে জানান, প্রথমজন বাড়িতে আত্মহত্যা করে। দ্বিতীয়জন পুলিশকে খবর দিলে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মৃতের দেহ অ্যাম্বুল্যান্সে করে ময়নাতদন্তের জন্য পাঠিয়ে দেয়। তারা সেখান থেকে চলে যাওয়ার একঘণ্টার মধ্যে দ্বিতীয়বন্ধু ছাদ থেকে লাফ মেরে আত্মহত্যা করে। প্রতিবেশীর থেকে খবর পেয়ে পুলিশ সেখানে পৌঁছে দ্বিতীয়জনের দেহ উদ্ধার করে। দেহ ময়নাতদন্তের জন্য পাঠিয়ে দেওয়া হয়েছে। ঘর থেকে কোনও সুইসাইড নোট না পাওয়ায় পুলিশ বেশ সমস্যায় পড়েছে। দুই বন্ধুর পরিবারের সঙ্গে পুলিশ যোগাযোগ করেছে।

প্রত্যক্ষদর্শীর সঙ্গে কথা বলে পুলিশ জেনেছে, দুই বন্ধু ছিল অভিন্ন আত্মা। বেড়াতে গেলে দুইজন দুইজনকে সঙ্গে নিয়ে যেতেন। এক বন্ধু কিছুদিনের জন্য বাড়িতে গেলে দ্বিতীয় বন্ধুও তার বাড়ি চলে যেত। এলাকায় তারা পরিচিত মুখ হয়ে ওঠে। সব সময় হাসিখুশি মুখ। দুইজনে ছিল অভিন্ন আত্মা। দুই বন্ধুর আত্মহত্যার খবর শুনে এলাকাবাসীও বাকরুদ্ধ। কিন্তু কী কারণে তাদের আত্মহত্যা, তা নিয়ে এলাকাবাসীর মধ্যেও কৌতুহল তৈরি হয়েছে।

আফগানিস্তানে তীব্র ভূমিকম্প! হু হু করে মৃত্যু বেড়ে ২৫০, আহত ৫০০

মহেশতলায় মর্মান্তিক দুর্ঘটনা! মালবাহী ট্রাকের ধাক্কায় ছিন্নভিন্ন মহিলার দেহ, গুরুতর আহত স্বামী

মেয়েকে আগলে নিয়ে গণপতি দর্শনে ঐশ্বর্য, ভিড়ের মাঝেও ভক্তদের আবদার মেটালেন নায়িকা

সংগঠনে নজর দিতে আরামবাগ ও ঘাটালের নেতৃত্বের সঙ্গে বৈঠক অভিষেকের

পাকিস্তানেই তৈরি হয় সন্ত্রাসবাদের ভিত্তি, চিনে নাম না করেই শাহবাজকে বিঁধলেন প্রধানমন্ত্রী মোদি

পুজোর আগে সুখবর, সস্তা রান্নার গ্যাস, কত কমল দাম?

0:00