Loading live market data...
Loading active stocks...
Connecting...
Heatmap
×

সংসদে প্ল্যাকার্ড হাতে প্রবেশ নিষেধ, লিফলেট বিলিতেও ‘না’

শুক্রবার রাতে জারি হয় নিষেধাজ্ঞা

Share:

নিজস্ব প্রতিনিধি, নয়াদিল্লি: সংসদে বিরোধীদের কণ্ঠরোধ করতে আরও কড়া নিয়ম আনল মোদি সররকার। সংসদে (Parliament) এবার থেকে প্ল্যাকার্ড হাতে ঢোকা যাবে না। অধিবেশন চলাকালীন লিফলেট বা পোস্টার, প্যামফ্লেট,  (pamphlets), প্রেস নোট (press notes)  বিলি করা যাবে না। পোস্টার (poster)  দেখিয়ে বিক্ষোভ প্রদর্শনেও নিষেধাজ্ঞা জারি করা হয়েছে। শুক্রবার রাতে এমনই একটি নির্দেশিকা জারি করা হয়েছে। নির্দেশিকায় ঢাল করা হয়েছে সংসদের চিরাচরিত ঐতিহ্যের কথা। 

শুক্রবার রাতে জারি ওই নির্দেশিকায় বলা হয়েছে, ‘সংসদের (Parliament) ঐতিহ্যের (established convention) কথা মাথায় রেখে আসন্ন বাদল অধিবেশন (monsoon session) থেকে নতুন নিয়ম কার্যকর করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। নতুন সিদ্ধান্ত অনুসারে, আগামীদিনে কোনও সদস্য বা দল প্ল্যাকার্ড হাতে সংসদে প্রবেশ করতে পারবেন না। অধিবেশন চলাকালীন তারা বিলি করতে পারবে না লিফলেট (পড়ুন সরকার বিরোধী)। কোনও ধরনের পুস্তিকা (any matter printed) নিয়েও প্রবেশ করা যাবে না। একান্তই যদি লিফলেট বিলি করতে হয়, তাহলে স্পিকারের আগাম অনুমতি নিতে হবে। স্পিকারের অনুমতি ব্যতিত কোনও সদস্য বা দল লিফলেট বিলি করলে তা অসংসদীয় আচরণ হিসেবে গণ্য করা হবে। প্ল্যাকার্ড হাতে প্রবেশের ক্ষেত্রেও এই নিয়ম প্রযোজ্য হবে। ‘ 

শুক্রবার সকালে  প্রবীণ কংগ্রেস নেতা জয়রাম রমেশ  রাজ্যসভার সেক্রেটারি জেনারেল (Secretary General of the Rajya Sabha) পিসি মুডির একটি নির্দেশিকা নিজের টুইটার হ্যান্ডেল শেয়ার করেন, যেখানে বেশ কিছু নিষেধা়্জ্ঞার কথা জানিয়ে দেওয়া হয়। আর সেইদিন রাতেই জারি করা হল নয়া ফরম্যান এবং অত্যন্ত চুপিসারে।

আরও পড়ুন সংসদের সামনে ধর্নায় ‘না’, নয়া ফরমান মোদি সরকারের

আফগানিস্তানে তীব্র ভূমিকম্প! হু হু করে মৃত্যু বেড়ে ২৫০, আহত ৫০০

মহেশতলায় মর্মান্তিক দুর্ঘটনা! মালবাহী ট্রাকের ধাক্কায় ছিন্নভিন্ন মহিলার দেহ, গুরুতর আহত স্বামী

মেয়েকে আগলে নিয়ে গণপতি দর্শনে ঐশ্বর্য, ভিড়ের মাঝেও ভক্তদের আবদার মেটালেন নায়িকা

সংগঠনে নজর দিতে আরামবাগ ও ঘাটালের নেতৃত্বের সঙ্গে বৈঠক অভিষেকের

পাকিস্তানেই তৈরি হয় সন্ত্রাসবাদের ভিত্তি, চিনে নাম না করেই শাহবাজকে বিঁধলেন প্রধানমন্ত্রী মোদি

পুজোর আগে সুখবর, সস্তা রান্নার গ্যাস, কত কমল দাম?

0:00