Loading live market data...
Loading active stocks...
Connecting...
Heatmap
×

সুপ্রিম কোর্টের নির্দেশে সিধু গেল জেলে

দিতে হবে জরিমানাও

Share:

নিজস্ব প্রতিনিধি, নয়াদিল্লি: বেপরোয়াভাবে গাড়ি চালানোর অভিযোগে প্রাক্তন ক্রিকেটার বর্তমানে পঞ্জাব প্রদেশ কংগ্রেস সভাপতি নভজ্যোত সিং সিধুকে এক বছরের কারাবাসের সাজা দিল ভারতের সর্বোচ্চ আদালত। সেই সঙ্গে তাঁকে জরিমানা ধার্য করেছে। জরিমানা দিতে হবে এক হাজার টাকা। 

বেপরোয়াভাবে গাড়ি চালানোর ঘটনাটি ঘটে ১৯৮৭ সালে। সিধুর বিরুদ্ধে অভিযোগ, বেপরোয়াভাবে গাড়ি চালাতে গিয়ে গুরনাম সিং নামে এক ব্যক্তির সঙ্গে কথাকাটাকাটিতে জড়িয়ে পড়েন। গুরনামের ওপর চড়াও হন। তাঁকে মাথায় আঘাত করলে মৃত্যু হয়। সিধুর বিরুদ্ধে গুরনামের পরিবার খুনের অভিযোগে মামলা রুজু করে।

বৃহস্পতিবার ভারতের সর্বোচ্চ আদালতের বিচারপতি এএম খানউইলকর এবং বিচারপতি এসকে কঔলের ডিভিশন বেঞ্চ খুনের অভিযোগ খারিজ করে দিয়ে জানিয়েছে, খুনের উদ্দেশ্য নিয়ে গুরমানের ওপর চড়াও হননি সিধু। কথাকাটি থেকে থেকে মেজাজ হারালে সিধু ওই ব্য়ক্তির ওপর চড়াও হন। উভয়েই হাতহাতি-মারামারিতে জড়িয়ে পড়েন। আচমকাই মৃত্যু হয় গুরনামের। সে কারণে এটাকে দুর্ঘটনা হিসেবে দেখা যেতে পারে। তবে অপরাধ গুরুতর তা নিয়ে কোনও সন্দেহ নেই। তাই, অপরাধকে গুরুত্ব দিয়ে পঞ্জাব প্রদেশ কংগ্রেস সভাপতিকে এক বছরের সাজার পাশাপাশি তাঁকে এক হাজার টাকা জরিমানা ধার্য করা হল। 

এই মামলার শুনানির সময় সর্বোচ্চ আদালতে সিধু জানিয়েছিলেন,  তদন্তে প্রমাণিত হয়নি গুরনামকে সে মারধর করেছে বলেই তাঁর মৃত্যু হয়েছে। সুতরাং, খুনের অভিযোগ থেকে তাঁকে অব্যাহতি দেওয়া হোক। 

এই মামলায় পাতিয়ালর নগর-দায়রা আদালত তাকে যাবতীয় অভিযোগ থেকে মুক্তি দেয়। আদালতের রায়কে চ্যালেঞ্জ জানিয়ে সুপ্রিম কোর্টের দ্বারস্থ হয় পরিবার। 

আরও পড়ুন ‘দলের ঊর্ধ্বে নয়’, সিধুর বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা নিতে সোনিয়াকে আর্জি

আফগানিস্তানে তীব্র ভূমিকম্প! হু হু করে মৃত্যু বেড়ে ২৫০, আহত ৫০০

মহেশতলায় মর্মান্তিক দুর্ঘটনা! মালবাহী ট্রাকের ধাক্কায় ছিন্নভিন্ন মহিলার দেহ, গুরুতর আহত স্বামী

মেয়েকে আগলে নিয়ে গণপতি দর্শনে ঐশ্বর্য, ভিড়ের মাঝেও ভক্তদের আবদার মেটালেন নায়িকা

সংগঠনে নজর দিতে আরামবাগ ও ঘাটালের নেতৃত্বের সঙ্গে বৈঠক অভিষেকের

পাকিস্তানেই তৈরি হয় সন্ত্রাসবাদের ভিত্তি, চিনে নাম না করেই শাহবাজকে বিঁধলেন প্রধানমন্ত্রী মোদি

পুজোর আগে সুখবর, সস্তা রান্নার গ্যাস, কত কমল দাম?

0:00