Loading live market data...
Loading active stocks...
Connecting...
Heatmap
×

৫ বছরে দেশজুড়ে বন্ধ হয়েছে ৯৬ হাজার সংস্থা

মোদি জমানায় গত ৫ বছরে দেশজুড়ে ৯৬ হাজার সংস্থা বন্ধ হয়ে গিয়েছে। ১১ হাজার বন্ধের অপেক্ষায়। রিপোর্ট খোদ কেন্দ্র সরকারের।

Share:

নিজস্ব প্রতিনিধি: কিছুদিনের মধ্যেই নাকি বিশ্বে তৃতীয় বৃহত্তম অর্থনীতি(Third Largest Economy in World) হয়ে উঠতে চলেছে ভারত(India)। এই দাবি প্রায়শই করে আসছেন দেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি(Narendra Modi)। কিন্তু তাঁর সরকারের মন্ত্রকের(Corporate Affairs Ministry) রিপোর্টেই ধরা পড়ল এই দাবির ঠিক উল্টো ছবি। জানা গিয়েছে, গত ৫ বছরে দেশজুড়ে ৯৬ হাজার সংস্থা বন্ধ(Company Closed) হয়ে গিয়েছে। ১১ হাজার বন্ধের অপেক্ষায়। সিংহভাগ ক্ষেত্রেই এর কারণ অর্থাভাব এবং চরম লোকসান। কোভিডের জেরে এই পরিস্থিতি তৈরি হয়েছে, এহেন জল্পনা ছড়িয়ে দেওয়ার চেষ্টা হয়েছিল গেরুয়া শিবিরের তরফে। কিন্তু ২০১৮ সাল থেকে পাওয়া পরিসংখ্যান বলছে, আর্থিকভাবে দেউলিয়া হয়ে যাওয়া অথবা ক্রমাগত বছরের পর বছর মুনাফার মুখ দেখতে না পাওয়ার কারণে অসংখ্য কারখানা এবং সংস্থা বন্ধ হয়ে গিয়েছে।

আরও পড়ুন মাথাপিছু ১৫ লক্ষ টাকা, বক্সা থেকে সরছে বসতি

কেন্দ্রের Corporate Affairs মন্ত্রকের রিপোর্ট অনুযায়ী, কোম্পানি আইনের শরণাপন্ন হয়ে এরকম সংস্থা বন্ধ করে দেওয়ার সংখ্যা ৯৬ হাজার ২৬১। ১১ হাজারের বেশি কোম্পানি বন্ধ হয়ে যাওয়ার আবেদন অনুমোদনের জন্য অপেক্ষারত। Center for Processing Accelerated Corporate Exits ব্যবস্থায় কোম্পানি আইনের ২৪৮ (২) ধারা অনুযায়ী আরও সহজে যাতে এই সংস্থাগুলির আবেদন মঞ্জুর হয়ে যায়, সেই প্রক্রিয়া নিয়েছে কেন্দ্রীয় সরকার। অর্থাৎ ওই কোম্পানিগুলি বন্ধ হতে শুধু সরকারি সিলমোহরের প্রতীক্ষা। আর এই ছবিই বলে দিচ্ছে, মোদি সরকার ও বিজেপি যতই উচ্চগ্রামে প্রচার চালাক না কেন বাস্তবে দেশের উৎপাদন সেক্টর এবং শিল্প উৎপাদনের হার বিগত বছরগুলির তুলনায় নিম্নগামী, তারই প্রতিফলন সর্বশেষ এই রিপোর্ট। বিগত ৫ বছরে যে দেশের শিল্প উৎপাদন হার তলানিতে ঠেকেছে, সেটাও প্রমাণিত হয়ে গেল।

আরও পড়ুন NBSTC’র চুক্তিভিত্তিক কর্মীদের বেতন বাড়ল, বাস বাড়াচ্ছে WBTC

ভারত এখন শিল্পলগ্নির স্বর্ণখনি। অর্থমন্ত্রক, শিল্প ও বাণিজ্য মন্ত্রক তো বটেই, স্বয়ং প্রধানমন্ত্রী-অর্থমন্ত্রী-বাণিজ্যমন্ত্রী সকলেই এই প্রচার করে চলেছেন। কিন্তু বিরোধীদের অভিযোগ, একটি দেশের আর্থিক শক্তি আধুনিক পৃথিবীতে বিবেচিত হয় মাথাপিছু আয় কত তার ওপর। সেই মাপকাঠিতে ভারতের স্থান এখন ১২৮। অর্থাৎ, শব্দ এবং পরিসংখ্যানেরব কারসাজিতে মোদি সরকার একটির পর একটি স্বপ্ন নির্মাণ করে মানুষকে বিভ্রান্ত করছে। খোদ কেন্দ্রের রিপোর্ট বলছে, ২০১৮ সাল থেকে ২০২৩ সালের মার্চ মাস পর্যন্ত সময়সীমায় লক্ষাধিক সংস্থা বন্ধ অথবা বন্ধের অপেক্ষায়। সর্বোপরি যে স্টার্ট আপ সংস্থাদের মোদি সরকার বিগত কয়েক বছর ধরে লাগাতার নানাবিধ করছাড়ের সুবিধা দিয়ে এসেছে, সেই সংস্থাগুলির বন্ধ হয়ে যাওয়ার প্রবণতাও সাম্প্রতিককালে সর্বাধিক। হয় বন্ধ, অথবা অবাধে কর্মী ছাঁটাই। মোদির সাধের ৫ লক্ষ কোটি ডলারের অর্থনীতি আপাতত সোনার পাথরবাটি।

দীপাবলিতে ঘরে টিকটিকির আগমন শুভ নাকি অশুভ! জানলে চমকে যাবেন

ত্বকের যত্নে ভিটামিন ই ক্যাপসুল কীভাবে ব্যবহার করবেন জানুন

রসনাতৃপ্তিতে নয়া পদে সাজিয়ে তুলুন থালা, জমে যাবে শেষপাত

পুজোর আগে সুখবর, সস্তা রান্নার গ্যাস, কত কমল দাম?

‘টেন্টেড’ তালিকাকে চ্যালেঞ্জ করে সুপ্রিম কোর্টের দ্বারস্থ ‘অযোগ্য’-রা

পাকিস্তানেই তৈরি হয় সন্ত্রাসবাদের ভিত্তি, চিনে নাম না করেই শাহবাজকে বিঁধলেন প্রধানমন্ত্রী মোদি

0:00