Loading live market data...
Loading active stocks...
Connecting...
Heatmap
×

প্রস্তুতি ছাড়াই ম্যারাথন রান, ২ ঘন্টায় ২১ কিমি দৌড়লেন ওমর আবদুল্লা

Share:

নিজস্ব প্রতিনিধি: রবিবার জম্মু কাশ্মীরের বুকে ঘটল এক ঐতিহাসিক ঘটনা। সেখানকার সদ্য নির্বাচিত মুখ্যমন্ত্রী(Chief Minister of Jammu And Kashmir) ওমর আবদুল্লা(Omar Abdullah) এদিন সবুজ পতাকা দেখিয়ে কাশ্মীর ম্যারাথন(Kashmir Marathon Event) কর্মসূচির শুভ সূচনা করেন। শুধু উদ্বোধক হিসেবেই তিনি উপস্থিত ছিলেন এমনটা কিন্তু নয়। এদিন রীতিমতো ম্যারাথন দৌড়ে অংশগ্রহণ করে মাত্র ২ ঘন্টায় প্রায় ২১ কিলোমিটার পথ দৌড়ালেন সদ্য নির্বাচিত মুখ্যমন্ত্রী। ব্যস্ততার পাশাপাশি সময় করে শরীরের যত্ন নেওয়া প্রয়োজন, নিজের কাজের মাধ্যমে উদাহরণ স্বরূপ সেই বার্তাই মানুষের সামনে তুলে ধরলেন ওমর আবদুল্লা।

আরও পড়ুনঃ হাড়োয়ার উপনির্বাচনে তৃণমূলের প্রার্থী হওয়ার দৌড়ে শামিল একাধিক নাম

এদিনের কাশ্মীর ম্যারাথনে ১৩টি দেশের প্রায় দুই হাজারেরও বেশি ক্রীড়াবিদ এদিন অংশগ্রহণ করেছিলেন। এছাড়াও এই প্রতিযোগিতার নিজস্ব একটি বিশেষত্বও রয়েছে। কাশ্মীরি উপত্যকায় এটিই প্রথম আন্তর্জাতিক অ্যাথলেটিক ইভেন্ট। এর আগে নিরাপত্তাজনিত কারণ সহ অন্যান্য একাধিক জটিলতার কারণে এই ধরনের বৃহৎ পরিসরের ইভেন্টের আয়োজন করা সম্ভব হয়নি। তবে অনুষ্ঠানের মধ্যমণি হিসেবে উপস্থিত হয়ে এদিনের সমস্ত লাইমলাইট ছিনিয়ে নেন ফারুখ পুত্র ওমর। জীবনের মধ্যাহ্নে এসেও তিনি কতখানি সুস্থ ও ফিট তা প্রমাণিত হয়ে গেল জনসমক্ষে। ৫৪ বছর বয়সী রাজনীতিবিদ এদিন কোনও প্রস্তুতি ছাড়াই মাত্র ২ ঘন্টার ব্যবধানে প্রায় ২১ কিলোমিটার পথ দৌড়ে অতিক্রম করেন। যা দেখে রীতিমতো তাজ্জব বনে গিয়েছেন অনেকেই।

আরও পড়ুনঃ বাড়িতে ঢুকে চুরির অভিযোগ, ফরাক্কায় যুবককে পিটিয়ে মেরে ফেললেন স্থানীয়েরা

এদিনের দৌড় প্রসঙ্গে ওমর সংবাদমাধ্যমকে বলেন, ‘আমি আমার জীবনে কখনও ১৩ কিমির বেশি পথ দৌড়াইনি। তাও সেটাও মাত্র একবার। তবে আজকের এই দৌড় শুধুমাত্র সম্ভব হয়েছে আমার মতো অপেশাদার আরও কিছু অংশগ্রহণকারীদের উৎসাহ দেখে। কোনও প্রস্তুতিই ছিল না। পথে মাত্র ১টি কলা ও কিছু খেজুর খেয়েছি। সবচেয়ে বেশি ভালো লেগেছে এটা দেখে যে, যখন আমি দৌড়াচ্ছি তখন আমায় আমার পরিবার সহ বাকি অনেকে উৎসাহিত করছিল।’ এছাড়াও মুখ্যমন্ত্রী আরও বলেন, আগামীদিনে কাশ্মীরে আরও বড় করে এই ইভেন্টের আয়োজন করা হবে। কাশ্মীর ইভেন্ট একদিন গোটা বিশ্বের অন্যতম শীর্ষ ইভেন্টে পরিণত হবে। এদিন শুধু দৌড় ম্যারাথনেই ৩৫ জন স্থানীয় ক্রীড়াবিদ এবং ১৩টি দেশের ৫৯ জন প্রতিযোগী অংশগ্রহণ করেন।

আফগানিস্তানে তীব্র ভূমিকম্প! হু হু করে মৃত্যু বেড়ে ২৫০, আহত ৫০০

মহেশতলায় মর্মান্তিক দুর্ঘটনা! মালবাহী ট্রাকের ধাক্কায় ছিন্নভিন্ন মহিলার দেহ, গুরুতর আহত স্বামী

মেয়েকে আগলে নিয়ে গণপতি দর্শনে ঐশ্বর্য, ভিড়ের মাঝেও ভক্তদের আবদার মেটালেন নায়িকা

সংগঠনে নজর দিতে আরামবাগ ও ঘাটালের নেতৃত্বের সঙ্গে বৈঠক অভিষেকের

পাকিস্তানেই তৈরি হয় সন্ত্রাসবাদের ভিত্তি, চিনে নাম না করেই শাহবাজকে বিঁধলেন প্রধানমন্ত্রী মোদি

পুজোর আগে সুখবর, সস্তা রান্নার গ্যাস, কত কমল দাম?

0:00