Loading live market data...
Loading active stocks...
Connecting...
Heatmap
×

Indian tea: অত্যধিক কীটনাশক ব্যবহার, পড়ে যাচ্ছে ভারতের চায়ের বাজার

চলতি বছর লক্ষ্যমাত্রা ধার্য করা হয়েছে ৩০০ মিলিয়ন

Share:

নিজস্ব প্রতিনিধি, নয়াদিল্লি: চায়ের উৎপাদন বাড়াতে ব্যবহার করা হচ্ছে মাত্রাতিরিক্ত কীটনাশক। তার জেরে বহু দেশ ভারতে তৈরি চা-পাতা (Tea leaves)  আর কিনতে চাইছে না। বিদেশে পাঠানো কন্টেনার দেশে ফিরে আসছে। ভারতে চা-রফতানির সংস্থার (Indian Tea Exporters Association (ITEA) chairman Anshuman Kanoria) সভাপতি অংশুমান কানোরিয়া শুক্রবার সাংবাদিক সম্মেলনে এই খবর দিয়েছেন।

শ্রীলঙ্কায় রাজনৈতিক অস্থিরতার প্রেক্ষিতে বিশ্ববাজারে চা-পাতার রফতানি মার খেয়েছে। তৈরি হয়েছে একটা শূন্যস্থান। চা-পাতার রফতানির ক্ষেত্রে চিন তালিকায় প্রথম থাকলেও দার্জিলিংয়ে চা-পাতার (Tea leaves)  কদরই আলাদা। সে কারণে বিশ্ববাজারে ভারতে তৈরি চা-পাতার (Tea leaves)  চাহিদা একটু বেশি। শ্রীলঙ্কার চা-পাতারও চাহিদা রয়েছে। কিন্তু দ্বীপরাষ্ট্রে রাজনৈতিক অস্থিরতা তৈরি হওয়ায় সেখানে উৎপাদন ধাক্কা খেয়েছে। ফলে, বিশ্ব চা-বাজার ভারতের ওপর অনেকটাই নির্ভরশীল হয়ে পড়ে।

ভারতে চা-রফতানির সংস্থা সূত্রে পাওয়া খবরে জানা গিয়েছে, ২০২১ সালে ভারত ১৯৫.৯০ মিলিয় চা-পাতা (Tea leaves)  রফতানি করেছিল। চলতি বছর লক্ষ্যমাত্রা ধার্য করা হয়েছে ৩০০ মিলিয়ন। কিন্তু মাত্রাতিরিক্ত কীটনাশক ব্যবহারের ফলে ভারত থেকে যে সব দেশ চা-পাতা (Tea leaves)  ক্রয় করত, তারা এখন মুখ ফিরিয়ে নেওয়ায় সেই লক্ষ্যমাত্র পূরণ হবে কি না, তা নিয়ে ইতোমধ্যেই প্রশ্ন উঠতে শুরু করেছে।

অংশুমান কানোরিয়া (Kanoria) জানিয়েছে, ভারতের থেকে চা-পাতা কিনতে না চাওয়া সংখ্যাগরিষ্ঠ দেশই কমনওয়েলথ গোষ্ঠীর। ২০২১-য়ে ভারত রফতানি করেছিল ৫,২৪৬.৮৯ কোটি টাকা।  

আফগানিস্তানে তীব্র ভূমিকম্প! হু হু করে মৃত্যু বেড়ে ২৫০, আহত ৫০০

মহেশতলায় মর্মান্তিক দুর্ঘটনা! মালবাহী ট্রাকের ধাক্কায় ছিন্নভিন্ন মহিলার দেহ, গুরুতর আহত স্বামী

মেয়েকে আগলে নিয়ে গণপতি দর্শনে ঐশ্বর্য, ভিড়ের মাঝেও ভক্তদের আবদার মেটালেন নায়িকা

সংগঠনে নজর দিতে আরামবাগ ও ঘাটালের নেতৃত্বের সঙ্গে বৈঠক অভিষেকের

পাকিস্তানেই তৈরি হয় সন্ত্রাসবাদের ভিত্তি, চিনে নাম না করেই শাহবাজকে বিঁধলেন প্রধানমন্ত্রী মোদি

পুজোর আগে সুখবর, সস্তা রান্নার গ্যাস, কত কমল দাম?

0:00