Loading live market data...
Loading active stocks...
Connecting...
Heatmap
×

২৪-য়ে প্রধানমন্ত্রী মমতা, ভবিষ্যদ্বাণী অমর্ত্য সেনের

একটি সর্বভারতীয় সংবাদসংস্থাকে দেওয়া সাক্ষাৎকারে

Share:

নিজস্ব প্রতিনিধি, নয়াদিল্লি: দেশ আগামী দিনে প্রধানমন্ত্রী পদে পেতে চলেছে এক বাঙালিকে। দেশ শাসনের দায়িত্ব পাবেন বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দোপাধ্যায়। একটি সর্বভারতীয় সংবাদসংস্থাকে দেওয়া একান্ত সাক্ষাৎকারে প্রবীণ অর্থনীতিবিদ অমর্ত্য সেন এই ভবিষ্যদ্বাণী করেছেন। তিনি বলেন, প্রধানমন্ত্রী  হওয়ার সব যোগ্যতা মমতা বন্দ্য়োপাধ্যায়ের রয়েছে। সেই সঙ্গে জানিয়েছেন, পরবর্তী লোকসভা নির্বাচনে আঞ্চলিকদলগুলি একটি বড় ভূমিকা নেবে। 

সংবাদসংস্থাকে দেওয়া একান্ত সাক্ষাৎকারে প্রবীণ এই অর্থনীতিবিদ বলেন, এমনটা ভেবে নেওয়ার কোনও কারণ নেই যে বিজেপি অপ্রতিরোধ্য। বিজেপিকে রুখে দেওয়ার মতো ক্ষমতা অন্য়ান্য় রাজনৈতিক দলের আছে। বিজেপি শক্তিশালী দল হলেও তাদের মধ্যে একাধিক দূর্বলতা রয়েছে। 

এই প্রসঙ্গে তিনি ২০১৯-য়ের অ-বিজেপি দলগুলিকে নিয়ে তৈরি হওয়া জোটের প্রসঙ্গ উত্থাপন করেন। বলেন, গত লোকসভা নির্বাচনে মমতা বন্দ্য়োপাধ্যায়ের নেতৃত্বে একটি অ-বিজেপি জোট হয়েছিল। সেই জোটে সামিল ছিলেন তেলেঙ্গানা রাষ্ট্র সমিতি, আম আদমি পার্টি। তৈরি হয়েছিল ফেডারেল ফ্রন্ট। ওই বছর জানুয়ারিতে কলকাতায় তৃণমূলের নেতৃত্বে হওয়া বৈঠকে   অংশ নিয়েছিলেন জনতা দল (এস) নেতা তথা কর্নাটকের মুখ্যমন্ত্রী এইচ ডি কুমারস্বামী, প্রাক্তন প্রধানমন্ত্রী এইচ ডি দেবেগৌড়া, আম আদমি পার্টির অরবিন্দ কেজরিওয়াল, এম কে স্ট্য়ালিন, সমাজবাদী পার্টির অখিলেশ যাদব, এনসিপি নেতা শরদ পাওয়ার, ওমর আবদুল্লাহ, ফারুক আবদুল্লাহ গেগং আপাং-সহ ভারতীয় রাজনীতির অন্যান্য হেভিওয়েট নেতা। আসন্ন লোকসভা ভোটে  এরকম একটি জোটের প্রয়োজন। সেই জোট বিজেপিকে রুখে দেবে।

আরও পড়ুন ‘বঙ্গবিভূষণ’ প্রত্যাখান অমর্ত্যের, জানাল পরিবার

 

সংসদে বিরোধী দলনেতা হিসাবেই আসল পরীক্ষার মুখোমুখি হতে হবে রাহুলকে, অভিমত অমর্ত্যের

‘হিন্দুরাষ্ট্রের প্রচেষ্টাকে রোখা গিয়েছে’, বিজেপিকে বিঁধলেন অমর্ত্য

অসুস্থ প্রতীচীর কর্মী, বোলপুরে গিয়ে দেখা করলেন অমর্ত্য

‘ভারত যে হিন্দু রাষ্ট্র নয়, তার প্রতিফলন ঘটেছে নির্বাচনের ফলাফলে’, দাবি অমর্ত্যের

শান্তিনিকেতনে ফিরছেন অমর্ত্য, দেখা করতে যাবেন মমতা

এক জোট না হওয়ায় ক্ষমতা হারাচ্ছে বিরোধীরা, ভোটের মুখে মন্তব্য অমর্ত্যর

কেজরির গ্রেফতারির বিরুদ্ধে সরব অমর্ত্য

নির্বাচনী বন্ড বাতিলের সিদ্ধান্তকে স্বাগত অমর্ত্য সেনের

আফগানিস্তানে তীব্র ভূমিকম্প! হু হু করে মৃত্যু বেড়ে ২৫০, আহত ৫০০

মহেশতলায় মর্মান্তিক দুর্ঘটনা! মালবাহী ট্রাকের ধাক্কায় ছিন্নভিন্ন মহিলার দেহ, গুরুতর আহত স্বামী

মেয়েকে আগলে নিয়ে গণপতি দর্শনে ঐশ্বর্য, ভিড়ের মাঝেও ভক্তদের আবদার মেটালেন নায়িকা

সংগঠনে নজর দিতে আরামবাগ ও ঘাটালের নেতৃত্বের সঙ্গে বৈঠক অভিষেকের

পাকিস্তানেই তৈরি হয় সন্ত্রাসবাদের ভিত্তি, চিনে নাম না করেই শাহবাজকে বিঁধলেন প্রধানমন্ত্রী মোদি

পুজোর আগে সুখবর, সস্তা রান্নার গ্যাস, কত কমল দাম?

0:00