Loading live market data...
Loading active stocks...
Connecting...
Heatmap
×

Mahakumbh: ইউটিউবারের প্রশ্ন শুনেই ঝাড়ু হাতে তেড়ে এলেন কুম্ভমেলার সাধু

Share:

নিজস্ব প্রতিনিধি : যেদিকে দেখা যায় শুধু মানুষের মাথা। প্রয়াগারজে সমাগম হয়েছে কোটি কোটি মানুষের। সংখ্যার কথা শুনলে শিউরে উঠবে যে কেউ। এখনও পর্যন্ত ৬০ লক্ষ্য মানুষ পুণ্যস্নানে ব্যস্ত। হাজির হয়েছে প্রায় ৪৫ কোটি মানুষ। ভক্তদের আগমনে গমগম করছে প্রয়াগরাজ। মহাকুম্ভের আশায় চাতক পাখির মত চেয়ে ছিল পূর্ণার্থীরা। এই মহাকুম্ভ মেলায় অন্যতম আকর্ষণ হল নাগা সন্ন্যাসীরা। মেলায় অংশ নিতে আসেন বহু নাগা বাবারা।তবে এবার সবচেয়ে বেশি নজর কাড়লেন কুম্ভে আসা এক ‘ঝাড়ু বাবা’।এই বাবার আশ্চর্য কাণ্ড দেখলে চমকে উঠবেন সকলে।

পূর্ণার্থীদের পাশাপাশি মহাকুম্ভের জাঁকজমক তুলে ধরতে সেখানে উপস্থিত থাকেন বহু ইউটিউবাররা। এবারও তার ব্যতিক্রম হয় নি।দেশ-বিদেশের বিভিন্ন প্রান্ত থেকে প্রচুর সংখ্যক ইউটিউবাররা প্রয়াগরাজে এসে পৌঁছেছেন।প্রায়শই দেখা যায় এই মেলায় নাগা বাবাদের নানান প্রশ্ন করতে থাকেন ইউটিউবাররা। তাঁদের প্রশ্নের উত্তর দিতেও দেখা যায় নাগা বাবাদের। কিন্তু এবার ইউটিউবারদের প্রশ্নে রেগে গিয়ে ঝাড়ু নিয়ে তেড়ে এল এক নাগা সাধুবাবা।তাতেই নিমেষে ভাইরাল হল এই নাগা বাবা।

সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়া এই ভিডিয়োটিতে দেখা যাচ্ছে এক নাগা বাবা তার আস্তানায় আরাম করে বসে আছেন। তারপর একজন ইউটিউবার তার এসে বসে। এবং কিছু প্রশ্ন করতে শুরু করে। যা শুনে চন্ডীমূর্তি ধারণ করলেন ওই বাবা। হাতের কাছে থাকা ঝাড়ু দিয়ে মারতে থাকে ওই ইউটিউবারকে। যা নিয়েও নেটপাড়ায় শুরু হয়েছে তুমুল চর্চা। কেউ লিখেছেন, ‘সাধুবাবা প্রসাদ দিচ্ছেন’, আবার অনেকে লিখেছেন ‘সাধুবাবার এরকম প্রসাদ পাওয়া ভাগ্যের ব্যাপার।’

আরও পড়ুন : এ কী কাণ্ড! ইউটিউবার-এর প্রশ্নে রেগে গিয়ে চিমটে দিয়ে পেটালেন নাগা সন্ন্যাসী

উল্লেখ্য, এর আগেও ইউটিউবার এক নাগা বাবাকে এমন প্রশ্ন করেন যে বাবা ক্ষিপ্ত হয়ে ওঠেন। রেগে গিয়ে মেজাজ হারান তিনি। এরপর নাগা বাবা ওই ইউটিউবারকে চিমটে দিয়ে পেটাতে শুরু করেন। তা দেখে সেখানে উপস্থিত অন্যান্যরা ছুটে পালিয়ে যান। তা নিয়ে নেটপাড়ায় শুরু হয়েছিল জোর চর্চা।

আফগানিস্তানে তীব্র ভূমিকম্প! হু হু করে মৃত্যু বেড়ে ২৫০, আহত ৫০০

মহেশতলায় মর্মান্তিক দুর্ঘটনা! মালবাহী ট্রাকের ধাক্কায় ছিন্নভিন্ন মহিলার দেহ, গুরুতর আহত স্বামী

মেয়েকে আগলে নিয়ে গণপতি দর্শনে ঐশ্বর্য, ভিড়ের মাঝেও ভক্তদের আবদার মেটালেন নায়িকা

সংগঠনে নজর দিতে আরামবাগ ও ঘাটালের নেতৃত্বের সঙ্গে বৈঠক অভিষেকের

পাকিস্তানেই তৈরি হয় সন্ত্রাসবাদের ভিত্তি, চিনে নাম না করেই শাহবাজকে বিঁধলেন প্রধানমন্ত্রী মোদি

পুজোর আগে সুখবর, সস্তা রান্নার গ্যাস, কত কমল দাম?

0:00