Loading live market data...
Loading active stocks...
Connecting...
Heatmap
×

দুটি কিডনিই নষ্ট, প্রতিস্থাপন করতে সিঙ্গাপুর যাচ্ছেন লালুপ্রসাদ

তৈরি পাসপোর্ট

Share:

নিজস্ব প্রতিনিধি, পাটনা:  সিঙ্গাপুর যাচ্ছেন লালুপ্রসাদ যাদব (Lalu Prasad) । পরিবার সূত্রে পাওয়া খবরে জানা গিয়েছে, তাঁর কিডনি (kidney) প্রতিস্থাপন হবে। যদুপতির পাসপোর্টের মেয়াদ অনেক আগেই শেষ হয়ে যাওয়া বিশেষ সিবিআই আদালতের কাছে পাসপোর্ট (passport) পুনর্নবীকরণের আর্জি জানান। আর্জি জানানো হয়েছিল বিশেষ সিবিআই (Special CBI court) আদালতের বিচারপতি মহেশ কুমারের এজলাসে। লালু প্রসাদের হয়ে আদালতে সওয়াল করেন সুধীর কুমার সিনহা। প্রবীণ এই নেতার শারীরিক অবস্থাকে প্রাধান্য দিয়ে বিশেষ সিবিআই আদালত সেই আর্জি মঞ্জুর করে।

পরিবার সূত্রে খবর, লালুপ্রসাদের দুটি নষ্ট (damaged) হয়ে গিয়েছে (ডাক্তারি পরিভাষায় কিডনি ৭৫ শতাংশ কাজ না করলে তা নষ্ট হয়ে গিয়েছে বলে ধরে নেওয়া হয়)। দুটি কিডনি নষ্ট হওয়া ছাড়াও লালু প্রসাদের শরীরে অন্যান্য উপসর্গ ( other complications) রয়েছে। লিভার (liver) ঠিকঠাক কাজ করে না। হার্ট খুব একটা ভালো নয়। ফুসফুসের অবস্থাও ভালো নয়। মাঝে-মধ্যেই অসুস্থ হয়ে পড়েন।

এর মধ্যে পাটনার ১০ নম্বর সার্কুলার রোডে (10 circular road)বাড়িতে সিঁড়ি দিয়ে নামতে গিয়ে পড়ে যান যদুপতি। চোট এতটাই পেয়েছিলেন যে তাকে এয়ার অ্যাম্বুল্যান্সে (Air Ambulance) করে দিল্লি নিয়ে আসতে হয়। ভর্তি করতে হয় এইমসে (AIMS) । পরিবার সূত্রে পাওয়া খবরে জানা গিয়েছে, গত এক বছর ধরে লালুপ্রসাদ সিঙ্গাপুরের কয়েকজন চিকিৎসকের সঙ্গে কথা বলেন। তারা  এই প্রবীণ রাজনীতিবিদকে সিঙ্গাপুর এসে কিডনি প্রতিস্থাপনের পরামর্শ দেন। তাদের পরামর্শ মেনেই লালুপ্রসাদ এবং তাঁর পরিবার সিঙ্গাপুর যাওয়ার ব্যাপারে মনস্থির করেন।

আফগানিস্তানে তীব্র ভূমিকম্প! হু হু করে মৃত্যু বেড়ে ২৫০, আহত ৫০০

মহেশতলায় মর্মান্তিক দুর্ঘটনা! মালবাহী ট্রাকের ধাক্কায় ছিন্নভিন্ন মহিলার দেহ, গুরুতর আহত স্বামী

মেয়েকে আগলে নিয়ে গণপতি দর্শনে ঐশ্বর্য, ভিড়ের মাঝেও ভক্তদের আবদার মেটালেন নায়িকা

সংগঠনে নজর দিতে আরামবাগ ও ঘাটালের নেতৃত্বের সঙ্গে বৈঠক অভিষেকের

পাকিস্তানেই তৈরি হয় সন্ত্রাসবাদের ভিত্তি, চিনে নাম না করেই শাহবাজকে বিঁধলেন প্রধানমন্ত্রী মোদি

পুজোর আগে সুখবর, সস্তা রান্নার গ্যাস, কত কমল দাম?

0:00