Loading live market data...
Loading active stocks...
Connecting...
Heatmap
×

‘প্রতিদিন অত্যাচার …’,সোশ্যাল মিডিয়ায় ভিডিও পোস্ট করে ট্রেনের নিচে ঝাঁপ দম্পতির

Share:

নিজস্ব প্রতিনিধিঃ উত্তরপ্রদেশে ঘটল হৃদয় বিদারক ঘটনা । সোশ্যাল মিডিয়ায় ভিডিও পোস্ট করে ট্রেনে সামনে ঝাঁপ দিয়ে আত্মহত্যা করল দম্পতি। কিন্তু কী কারণে এই আত্মহত্যা, তা ভিডিওতে তারা  জানিয়ে দেন। নিহত দম্পতি হলেন,  সোম শুক্লা এবং শ্বেতা শুক্লা ।

ভিডিও পোস্ট করে তারা আত্মহত্যার জন্য গ্রামের দুবে পরিবারকে (কপিল, মোহিত, রোহিত, প্রবেশ, অংশ, ছোটু, প্রদীপ, মায়াঙ্ক, শীলু) দায়ী করছেন।  সোম জানিয়েছেন, প্রতিদিন অফিস থেকে ফেরার পথে দুবে পরিবারের লোকেরা নানান ভাবে অত্যাচার করত। শুধু তাই নয় হেনস্থা করা হত। দম্পতি আরও বলেছেন যে এই আত্মহত্যায় তাদের বাবা-মা এবং ভাইয়ের কোনও দোষ নেই, আত্মহত্যার জন্য দুবে পরিবার সম্পূর্ণভাবে দায়ী। ভিডিও মাধ্যমে পুরো বিষয়টি সোশ্যাল মিডিয়ায় পোস্ট ট্রেনে ঝাঁপ দিয়ে আত্মহত্যা করেন এই দম্পতি।

এই ঘটনার পর সোমের বাবা বলেছেন যে দুবে পরিবার খুবই আধিপত্যবাদী এবং প্রতিদিন তার ছেলেকে অত্যাচার  করত। স্বাভাবিকভাবে ছেলে ও পুত্রবধূর মৃত্যুর খবর শোনার সঙ্গে সঙ্গে পরিবারের সদস্যরা শোকাহত হয়ে কান্নায় ভেঙে পড়েছেন। অন্যদিকে  এই গোটা বিষয়ে  পুলিশ জানিয়েছেন, ভিডিওতে ওই দম্পতি আত্মহত্যার জন্য দুবের পরিবারকে দায়ী করেছে। ইতিমধ্যেই শুরু হয়েছে তদন্ত। দুবে পরিবারকেও করা হবে জিজ্ঞাসাবাদ।

আফগানিস্তানে তীব্র ভূমিকম্প! হু হু করে মৃত্যু বেড়ে ২৫০, আহত ৫০০

মহেশতলায় মর্মান্তিক দুর্ঘটনা! মালবাহী ট্রাকের ধাক্কায় ছিন্নভিন্ন মহিলার দেহ, গুরুতর আহত স্বামী

মেয়েকে আগলে নিয়ে গণপতি দর্শনে ঐশ্বর্য, ভিড়ের মাঝেও ভক্তদের আবদার মেটালেন নায়িকা

সংগঠনে নজর দিতে আরামবাগ ও ঘাটালের নেতৃত্বের সঙ্গে বৈঠক অভিষেকের

পাকিস্তানেই তৈরি হয় সন্ত্রাসবাদের ভিত্তি, চিনে নাম না করেই শাহবাজকে বিঁধলেন প্রধানমন্ত্রী মোদি

পুজোর আগে সুখবর, সস্তা রান্নার গ্যাস, কত কমল দাম?

0:00