Loading live market data...
Loading active stocks...
Connecting...
Heatmap
×

হেফাজতে তরুণকে পিটিয়ে খুন, গ্রেফতারের মুখে একাধিক পুলিশ কর্মী

প্রশাসনের শীর্ষস্তর থেকে নির্দেশ

Share:

নিজস্ব প্রতিনিধি, চেন্নাই: হেফাজতে থাকাকালীন এক তরুণের মৃত্যুকে কেন্দ্র করে তোলপাড়া চেন্নাই। প্রশাসনের শীর্ষস্তর থেকে ঘটনার সঙ্গে জড়িত পুলিশকর্মীদের অবিলম্বে গ্রেফতারের নির্দেশ দেওয়া হয়েছে। সূত্রে পাওয়া খবর উদ্ধৃত করে একটি সর্বভারতীয় সংবাদমাধ্যম জানিয়েছে, পুলিশের তরফ থেকে আপ্রাণ চেষ্টা চালানো হয়েছিল ঘটনাটি ধামাচাপা দেওয়ার। তাঁরা ফেঁসে গিয়েছে, পোস্টমর্টের রিপোর্টে। পোস্ট মর্টেম রিপোর্ট বলছে, তরুণের শরীরে একাধিক আঘাতের চিহ্ন পাওয়া গিয়েছে।

মৃত তরুণের নাম ভিগনেশ। গত ১৮ এপ্রিল রাতে ভিগনেশ এবং তাঁর বন্ধু সুরেশ অটোরিকশা করে কোথাও যাচ্ছিল। সেদিন রাতে চলছিল নাকা চেকিং। কর্তব্যরত পুলিশকর্মীরা সুরেশের গাড়িটি থামিয়ে তল্লাশি চালাতে শুরু করে। ভিগনেশ ভয় পেয়ে পালাতে গেলে পুলিশ তাঁকে ধরে ফেলে। তাঁর কাছ থেকে উদ্ধার হয়েছে গাঁজা এবং মদ। পুলিশ দুজনকে সেখান থেকে থানায় নিয়ে গিয়ে ভিগনেশকে পেটাতে শুরু করে। পরের দিন তাঁর মৃত্যু হয়।

হেফাজতে তরুণের মৃত্যুর কথা ছড়িয়ে পড়লে বিরোধীদল সরকারের বিরুদ্ধে সুর সপ্তমে তোলে। বিধানসভায় বিরোধীদল নেতা মুখ্যমন্ত্রী এমকে স্ট্যালিনের বিবৃতির দাবি করেন। স্ট্যালিন বলেন, ‘বিরোধীদল নেতার দাবি এবং ওই তরুণের পোস্ট মর্টেম রিপোর্টের ওপর ভিত্তি করে আমি সভায় দাঁড়িয়ে জানাচ্ছি, ঘটনার সঙ্গে জড়িত পুলিশ কর্মীদের গ্রেফতারের নির্দেশ দেওয়া হয়েছে। বলা হয়েছে, জড়িতদের বিরুদ্ধে খুনের মামলা রুজু করতে হবে।একজন সাব ইন্সপেক্টর, একজন কন্সটেবল এবং একজন হোম গার্ডকে সাসপেন্ড করা হয়েছে। তদন্তের দায়িত্ব তুলে দেওয়া হয়েছে সিআইডির হাতে।’

আরও পড়ুন তামিলনাড়ুর ছাত্রীর আত্মহত্যার তদন্তে সিবিআই

আফগানিস্তানে তীব্র ভূমিকম্প! হু হু করে মৃত্যু বেড়ে ২৫০, আহত ৫০০

মহেশতলায় মর্মান্তিক দুর্ঘটনা! মালবাহী ট্রাকের ধাক্কায় ছিন্নভিন্ন মহিলার দেহ, গুরুতর আহত স্বামী

মেয়েকে আগলে নিয়ে গণপতি দর্শনে ঐশ্বর্য, ভিড়ের মাঝেও ভক্তদের আবদার মেটালেন নায়িকা

সংগঠনে নজর দিতে আরামবাগ ও ঘাটালের নেতৃত্বের সঙ্গে বৈঠক অভিষেকের

পাকিস্তানেই তৈরি হয় সন্ত্রাসবাদের ভিত্তি, চিনে নাম না করেই শাহবাজকে বিঁধলেন প্রধানমন্ত্রী মোদি

পুজোর আগে সুখবর, সস্তা রান্নার গ্যাস, কত কমল দাম?

0:00