Loading live market data...
Loading active stocks...
Connecting...
Heatmap
×

নাম-পরিচয় বদলেও ঢাকা গেল না অপরাধ, ২২ বছর পর পুলিশের জালে আটক গুণধর কিডন্যাপার

Share:

নিজস্ব প্রতিনিধি: মেয়ে চুরির অপরাধে(Girl Kidnapped) ২২ বছর পর আইনের জালে ধরা পড়লেন অভিযুক্ত। বিষয়টা সিনেমার গল্পের মতো শোনালেও বাস্তবে এই ঘটনা ঘটেছে ভারতের বুকেই। ২০০২ সালে উত্তরপ্রদেশ(Uttar Pradesh) থেকে এক ব্যক্তি অপহরণ করেন ১৭ বছর বয়সী এক তরুণীকে। এরপর আইনি সমস্যা থেকে বাঁচতে তিনি নিজের নাম পরিবর্তন করে ফেলেন। এমনকি পাড়ি জমান ভিনরাজ্যে। সেখানে গিয়ে বিমা এজেন্টের কাজ শুরু করেন। কিন্তু ওই যে কথায় আছে, ‘পাপ কারোর বাপকে ছাড়ে না’। দীর্ঘ কয়েক বছর পেরিয়ে গেলেও অবশেষে পুলিশের জালে ধরা পড়েছে ওই ব্যক্তি।

আরও পড়ুনঃ বাংলাদেশে হিন্দুদের উপর অত্যাচার, প্রতিবাদে বাতিল হল হেমতাবাদের মিলন মেলা

পুলিশ সূত্রে জানা গিয়েছে, জুবের নামের ওই অভিযুক্ত ব্যক্তি ২০০২ সালে বিজয় পুণ্ডির ছদ্মনাম নিয়ে উত্তরাখণ্ডে বসবাস শুরু করেন। উত্তরাখণ্ডের দেরাদুনে ঘাঁটি গেড়ে নিজের ছদ্মনাম ভুয়ো নথিপত্রও তৈরি করে ফেলে সে। এমনকি নিজেকে বিমা এজেন্ট হিসেবে পরিচয় দিত একসময়ের কিডন্যাপার জুবের।

আরও পড়ুনঃ চেন্নাইতে অতিবৃষ্টি! ভয়াল রূপ নিল ‘ফিনজল’, ঘূর্ণিঝড়ের দাপটে মৃতের সংখ্যা বেড়ে ৩

সাহারনপুরের এক গ্রামীণ পুলিশ আধিকারিক জানিয়েছেন, ২০০২ সালের ১৬ই জুন অভিযুক্তের নামে একটি অপহরণের মামলা দায়ের করা হয়েছিল‌। জুবের তাঁর ১৭ বছর বয়সী মেয়েকে অপহরণ করেছিলেন। এরপর পুলিশ তল্লাশি চালিয়েও ওই নিঁখোজ তরুণীর কোনও খোঁজ পায়নি। তাঁর কি হয়েছে? সে এখন কোথায়? এই সংক্রান্ত কোনও তথ্য পাওয়া যায়নি। তবে গ্রেফতার করা গিয়েছে জুবেরকে। ২২ বছর পর পুরনো মামলা আবারও খুলল। নতুন করে এই ঘটনার তদন্ত শুরু করা হয়েছে পুলিশের তরফে।

আফগানিস্তানে তীব্র ভূমিকম্প! হু হু করে মৃত্যু বেড়ে ২৫০, আহত ৫০০

মহেশতলায় মর্মান্তিক দুর্ঘটনা! মালবাহী ট্রাকের ধাক্কায় ছিন্নভিন্ন মহিলার দেহ, গুরুতর আহত স্বামী

মেয়েকে আগলে নিয়ে গণপতি দর্শনে ঐশ্বর্য, ভিড়ের মাঝেও ভক্তদের আবদার মেটালেন নায়িকা

সংগঠনে নজর দিতে আরামবাগ ও ঘাটালের নেতৃত্বের সঙ্গে বৈঠক অভিষেকের

পাকিস্তানেই তৈরি হয় সন্ত্রাসবাদের ভিত্তি, চিনে নাম না করেই শাহবাজকে বিঁধলেন প্রধানমন্ত্রী মোদি

পুজোর আগে সুখবর, সস্তা রান্নার গ্যাস, কত কমল দাম?

0:00