Loading live market data...
Loading active stocks...
Connecting...
Heatmap
×

কমিশনের সিদ্ধান্তকে চ্যালেঞ্জ জানিয়ে সুপ্রিম কোর্টে উদ্বব শিবির

শনিবার দায়ের করেছে পিটিশন

Share:

নিজস্ব প্রতিনিধি, নয়াদিল্লি ও মুম্বই: নির্বাচন কমিশনের সিদ্ধান্তেক চ্যালেঞ্জ জানিয়ে সুপ্রিম কোর্টের দ্বারস্থ হওয়ার সিদ্ধান্ত নিয়েছে উদ্বব শিবির। দলীয় সূত্রে পাওয়া খবর উদ্ধৃত করে একটি সর্বভারতীয় সংবাদমাধ্যম এই খবর দিয়েছে। এই খবর যখন লেখা হচ্ছে, সেই সময় সর্বোচ্চ আদালতে চলছে শুনানি। সুপ্রিম কোর্টে দ্বারস্থ হওয়ার আগে উদ্ধব শিবির শনিবার দলের জরুরী বৈঠক ডাকে। বৈঠক বসে উদ্ধবের বাড়ি মাতুশ্রীতে। নির্বাচন কমিশনের সিদ্ধান্তের প্রেক্ষিতে পরবর্তী কৌশল কী হবে, সে ব্য়াপারে আলোচনা করতে উদ্ধব ঠাকরে এদিন তাঁর বাড়িতে দলীয় নেতাদের নিয়ে বৈঠক করে। সেই বৈঠকে সিদ্ধান্ত নেওয়া হয়, কমিশনের সিদ্ধান্তকে চ্যালেঞ্জ জানিয়ে সুপ্রিম কোর্টে পিটিশন ফাইল করা হবে। শনিবারের বৈঠকের পরে উদ্ধব শিবিরের তরফ থেকে ‘বিজেপি-বান্ধব’ নির্বাচন কমিশনের সিদ্ধান্তেক চ্যালেঞ্জ জানিয়ে ভারতের সর্বোচ্চ আদালতে পিটিশন ফাইল করে উদ্ধব শিবির। 

কে আসল শিবসেনা, তা নিয়ে উদ্ধব শিবির বনাম একনাথ শিন্ডে শিবিরের মধ্যে লড়াই চলছি দীর্ঘদিন ধরেই। তির-ধনুক তাদের এই দাবি জানিয়ে নির্বাচন কমিশনের দ্বারস্থ হয়েছিল শিন্ডে শিবির।  কমিশনকে চিঠি দিয়ে উদ্ধব ঠাকরে জানান, একনাথ শিন্ডে স্বেচ্ছায় দল ছেড়ে চলে গিয়েছে। সঙ্গে নিয়ে গিয়েছে, বেশ কয়েকজন বিধায়ককে। নতুন রাজনৈতিক দল গঠন করেছে। তারা কোনওভাবেই তির-ধনুক প্রতীকের দাবি করতে পারে না।   বছর না ঘুরতেই এবার নির্বাচন কমিশন শিন্ডে শিবিরের পক্ষ নিল।   

আরও পডুন হাতছাড়া তির-ধনুক, কমিশনের সিদ্ধান্তকে চ্যালেঞ্জ জানিয়ে সুপ্রিম কোর্টে শিবসেনা

আফগানিস্তানে তীব্র ভূমিকম্প! হু হু করে মৃত্যু বেড়ে ২৫০, আহত ৫০০

মহেশতলায় মর্মান্তিক দুর্ঘটনা! মালবাহী ট্রাকের ধাক্কায় ছিন্নভিন্ন মহিলার দেহ, গুরুতর আহত স্বামী

মেয়েকে আগলে নিয়ে গণপতি দর্শনে ঐশ্বর্য, ভিড়ের মাঝেও ভক্তদের আবদার মেটালেন নায়িকা

সংগঠনে নজর দিতে আরামবাগ ও ঘাটালের নেতৃত্বের সঙ্গে বৈঠক অভিষেকের

পাকিস্তানেই তৈরি হয় সন্ত্রাসবাদের ভিত্তি, চিনে নাম না করেই শাহবাজকে বিঁধলেন প্রধানমন্ত্রী মোদি

পুজোর আগে সুখবর, সস্তা রান্নার গ্যাস, কত কমল দাম?

0:00