Loading live market data...
Loading active stocks...
Connecting...
Heatmap
×

নার্সারি বাচ্চার ভর্তির ফি ৫৫,৬০০ টাকা! বিল দেখে মাথায় হাত নেটিজেনদের

Share:

নিজস্ব প্রতিনিধি: সরকারি স্কুলগুলিতে আজও ভর্তির ফি সাধারণ মানুষের সাধ্যের মধ্যে। তুলনায় যথেষ্ট ব্যয়বহুল বেসরকারি স্কুলগুলি। বিশেষত ভারতের মেট্রো সিটি গুলিতে সন্তানের পড়াশোনা বাবদ প্রতি মাসে মোটা টাকা খরচ করতে হয় বাবা-মাকে। এছাড়া এককালীন ভর্তি ফি তো রয়েছেই। কিন্তু সাম্প্রতিক এক ঘটনা স্কুলের ভর্তি বাবদ অতিরিক্ত টাকা চার্জ করার বিষয়টিতে নেটিজেনদের দৃষ্টি আকর্ষণ করেছে। আকাশছোঁয়া সেই অ্যাডমিশন বিলের ছবি(Expensive Admission Bill) এখন ঘুরে বেড়াচ্ছে গোটা ইন্টারনেট জুড়ে(Viral Photo)।

আরও পড়ুনঃ দীপাবলিতে অর্থের অভাব মেটাতে বাড়িতে কেমন প্রদীপ জ্বালানো উচিৎ!

ভাইরাল হওয়া ছবিটি একটি বেসরকারি ইংরেজি মাধ্যম স্কুলের অ্যাডমিশন বিল। যেখানে নার্সারির বাচ্চাকে ভর্তি করাতে গেলে এককালীন বার্ষিক অ্যাডমিশন ফি(Annual Admission Fees) বাবদ দিতে হবে ৫৫ হাজার ৬৩৮ টাকা। এখানেই শেষ নয়। বার্ষিক চার্জ রয়েছে ২৮ হাজার ৩১৪ টাকা। এমনকি পেরেন্ট ওরিয়েন্টেশন চার্জের নামে এককালীন ৮ হাজার ৪০০ টাকা নেওয়া হয়েছে। এছাড়াও আরও অন্যান্য ফি-এর কথা লেখা রয়েছে ওই বিলে।

জগদীশ চতুর্বেদী নামক জনৈক এক নেটিজেন ছবিটি সোশ্যাল মিডিয়ায় শেয়ার করে মজার ছলে লেখেন, ‘আমিও এখন একটি স্কুল খোলার পরিকল্পনা করছি।’ মজার ছলে পোস্টটি শেয়ার করা হলেও এই ঘটনা কিন্তু একেবারেই মজার বিষয় নয়। সামান্য নার্সারির বাচ্চার ভর্তির ফি যদি এমন আকাশছোঁয়া হয় তাহলে আগামীদিনে বাচ্চাদের বেসরকারি স্কুলে পড়াতে বাবা-মায়েদের দু-বার ভাবতে হবে।

আরও পড়ুনঃ দলীয় কার্যালয়ের সামনেই গুলিবিদ্ধ তৃণমূলের যুব নেতা, চাঞ্চল্য শিবপুরে

ভারতীয় বাবা-মায়েরা বিশ্বাস করেন, সরকারি স্কুলগুলির তুলনায় বেসরকারি স্কুলগুলিতে ছেলেমেয়েরা বাড়তি অনেক কিছু শিখতে পারে যা ভবিষ্যতে তাঁদের ভালো চাকরি পেতে সাহায্য করবে। ছেলেমেয়েরা ইংরেজি ভাষায় অনেক বেশি সড়গড় হবে। এই কারণেই অনেক মধ্যবিত্ত বাবা-মায়েরা নিজেদের উপার্জনের একটি মোটা টাকা সন্তানের পড়াশোনা হেতু ব্যয় করেন। কিন্তু সেই ফি যদি প্রতিবছর এরকম লাগামছাড়া হয় তাহলে সাধারণ মানুষের হাতের নাগালের বাইরে বেরিয়ে যাবে বেসরকারি স্কুলগুলি। বহু অভিভাবক ওই পোস্টের কমেন্ট বক্সে নিজেদের করুণ পরিস্থিতির কথা তুলে ধরেছেন। তাঁদের দাবি, বেসরকারি স্কুলে খরচের একটি নির্দিষ্ট সীমা বেঁধে দেওয়া উচিৎ।

আফগানিস্তানে তীব্র ভূমিকম্প! হু হু করে মৃত্যু বেড়ে ২৫০, আহত ৫০০

মহেশতলায় মর্মান্তিক দুর্ঘটনা! মালবাহী ট্রাকের ধাক্কায় ছিন্নভিন্ন মহিলার দেহ, গুরুতর আহত স্বামী

মেয়েকে আগলে নিয়ে গণপতি দর্শনে ঐশ্বর্য, ভিড়ের মাঝেও ভক্তদের আবদার মেটালেন নায়িকা

সংগঠনে নজর দিতে আরামবাগ ও ঘাটালের নেতৃত্বের সঙ্গে বৈঠক অভিষেকের

পাকিস্তানেই তৈরি হয় সন্ত্রাসবাদের ভিত্তি, চিনে নাম না করেই শাহবাজকে বিঁধলেন প্রধানমন্ত্রী মোদি

পুজোর আগে সুখবর, সস্তা রান্নার গ্যাস, কত কমল দাম?

0:00