Loading live market data...
Loading active stocks...
Connecting...
Heatmap
×

National Herald মামলায় সনিয়া রাহুলকে তলব ইডির

বুধবার ইডির দফতরে হাজিরা দিতে বলা হয়েছে

Share:

নিজস্ব প্রতিনিধি, নয়াদিল্লি:  ন্যাশনাল হেরাল্ড মামলায় এনফোর্সমেন্ট ডিরেক্টরেট ( Enforcement Directorate) তলব করল কংগ্রেস সভানেত্রী সনিয়া গান্ধি এবং রাহুল গান্ধিকে। আগামী বুধবার, ৮ জুন দুজনকে দিল্লিতে ইডির (ED) দফতরে হাজিরা দিতে বলা হয়েছে।

বুধবার সাংবাদিক সম্মেলেন দলের প্রবীণ নেতা অভিষেক মনু সিঙ্ঘভি ইডির (ED)  সমনের কথা জানিয়ে বলেন, নির্দিষ্ট তারিখেই সনিয়া এবং রাহুল ইডির দফতরে হাজিরা দেবেন। তবে যদি দেখা যায় ৮ তারিখ কোনও কারণে তারা যেতে পারছেন না, সে ক্ষেত্রে পরবর্তী তারিখের জন্য এনফোর্সমেন্ট ডিরেক্টরেটের ( Enforcement Directorate) কাছে আবেদন করা হবে।

স্বাধীন ভারতের প্রথম প্রধানমন্ত্রী জওহরলাল নেহরু প্রতিষ্ঠিত ন্যাশনাল হেরাল্ড (National Herald) পত্রিকার টাকা এই দুইয়ে মিলে নয়ছয় করেছে বলে অভিযোগ তোলেন প্রবীণ বিজেপি নেতা সুব্রহ্মণিয়ম স্বামী (Subramanian Swamy) । তিনি এই দুয়ের বিরুদ্ধে লিখিত অভিযোগও রূজু করেন। তাঁর দাবি, অ্যাসোসিয়েটেড জার্নালস লিমিটেড নামে যে সংস্থার হাতে সংবাদপত্রটির মালিকানা ছিল, বাজারে তাদের দেনা ছিল ৯০ কোটি টাকা। যার বেশিরভাগটাই কংগ্রেসের থেকে নেওয়া।  পাশাপাশি এই প্রবীণ বিজেপি নেতা কেন্দ্রীয় অর্থ মন্ত্রককে কর ফাঁকির অভিযোগ নিয়ে একটি পিটিশনও জমা দিয়েছেন।

২০১৪-তে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি (P.M) ক্ষমতায় আসীন হওয়ার পর অভিযোগের পারদ চড়তে শুরু করে। যদিও সনিয়া গান্ধি এবং রাহুল গান্ধি উভয়েই যাবতীয় অভিযোগ উড়িয়ে দিয়েছেন। আজ আট বছর বাদেও সেই অভিযোগের জেরে এবার কংগ্রেসের অন্তর্বর্তী সভানেত্রী সনিয়া (Sonia Gandhi)   এবং রাহুল গান্ধিকে  (Rahul Gandhi) সমন পাঠাল এনফোর্সমেন্ট ডিরেক্টরেট ( Enforcement Directorate)  

আরও পড়ুন ম্যাজিকে হাল ফিরবে না, দরকার কড়া নিয়ম: সনিয়া

হলফনামা দাখিলে দেরি, ইডিকে ৩০ হাজার টাকা জরিমানা করল মাদ্রাজ হাইকোর্ট

দেশ ছেড়ে পালানোর আশঙ্কা! অনিল আম্বানির বিরুদ্ধে জারি লুকআউট নোটিশ

সোনিয়া-রাহুলের সংস্থায় কংগ্রেস নেতাদের অনুদান দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছিল, দাবি ইডির

পাসপোর্ট কাণ্ডে ইডির হাতে গ্রেফতার আজাদের অ্যাকাউন্টে ৫০ কোটির হদিশ

বাংলায় নিয়োগ কেলেঙ্কারির মামলায় ৬০৯ কোটির সম্পত্তি বাজেয়াপ্ত ইডি’র  

আর্থিক প্রতারণা মামলায় জগন রেড্ডির ৪০৪.৭ কোটি টাকা বাজেয়াপ্ত করল ইডি

৫ বছর ধরে অনলাইন পর্নোগ্রাফির ব্যবসা, নয়ডায় ইডির জালে দম্পতি

রেশন দুর্নীতি কাণ্ডে ফের অ্যাকশন মোডে ইডি, সকাল থেকে ৩ জায়গায় চলছে তল্লাশি

আফগানিস্তানে তীব্র ভূমিকম্প! হু হু করে মৃত্যু বেড়ে ২৫০, আহত ৫০০

মহেশতলায় মর্মান্তিক দুর্ঘটনা! মালবাহী ট্রাকের ধাক্কায় ছিন্নভিন্ন মহিলার দেহ, গুরুতর আহত স্বামী

মেয়েকে আগলে নিয়ে গণপতি দর্শনে ঐশ্বর্য, ভিড়ের মাঝেও ভক্তদের আবদার মেটালেন নায়িকা

সংগঠনে নজর দিতে আরামবাগ ও ঘাটালের নেতৃত্বের সঙ্গে বৈঠক অভিষেকের

পাকিস্তানেই তৈরি হয় সন্ত্রাসবাদের ভিত্তি, চিনে নাম না করেই শাহবাজকে বিঁধলেন প্রধানমন্ত্রী মোদি

পুজোর আগে সুখবর, সস্তা রান্নার গ্যাস, কত কমল দাম?

0:00