Loading live market data...
Loading active stocks...
Connecting...
Heatmap
×

কর্নাটক বিজেপির মুসলিম বিদ্বেষী পোস্ট সরাতে ‘এক্স ’কে নির্দেশ নির্বাচন কমিশনের

Share:

নিজস্ব প্রতিনিধি, নয়াদিল্লি: সামাজিক যোগাযোগমাধ্যম ‘এক্স’ হ্যান্ডেল থেকে কর্নাটক বিজেপির ধর্মীয় বিদ্বেষ ছড়ানো পোস্ট সরানোর জন্য মাইক্রো ব্লগিং সাইটকে নির্দেশ দিল নির্বাচন কমিশন। মঙ্গলবার দেশজুড়ে তৃতীয় পর্বের ভোটের মধ্যেই ওই নির্দেশ দিয়েছে কমিশন। আর ওই নির্দেশ দেওয়ার পরেই শিরদাঁড়া সোজা রাখার জন্য কমিশন আধিকারিকদের অভিনন্দন জানিয়েছেন নেটা নাগরিকরা।

চলতি লোকসভা ভোটে হিন্দুত্বের দুই পোস্টার বয় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি এবং উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথের বিরুদ্ধে ধর্মের বিষ ছড়ানো এবং মুসলিম বিদ্বেষী মন্তব্যের অভিযোগে সরব হয়েছে বিরোধীরা। সম্প্রতি কর্নাটক বিজেপির ‘এক্স’ হ্যান্ডেলে এক ভিডিয়ো পোস্ট করা হয়। ওই ভিডিয়োতে রাজ্যের কংগ্রেস সরকারের বিরুদ্ধে মুসলিমদের জন্য আর্থিক বরাদ্দ এবং পিছিয়ে পড়া সম্প্রদায়ের সংরক্ষণ কেড়ে নিয়ে মুসলিমদের দেওয়ার প্রসঙ্গ তোলা হয়। ওই আপত্তিকর ভিডিয়ো নিয়ে নির্বাচন কমিশন ও পুলিশের দ্বারস্থ হয় কংগ্রেস। কর্নাটকের মুখ্য নির্বাচনী আধিকারিকের দফতর থেকে কর্নাটক রাজ্য বিজেপি নেতৃত্বকে ওই আপত্তিকর ভিডিয়ো মুছে ফেলার নির্দেশ দেওয়া হয়। এমনকি বিজেপি’র সর্বভারতীয় সভাপতি জেপি নাড্ডা, আইটি সেলের প্রধান অমিত মালব্য এবং কর্নাটক বিজেপির সভাপতি বি ওয়াই বিজয়েন্দ্রের বিরুদ্ধে এফআইআরও দায়ের করা হয়।

কিন্তু তার পরেও ওই আপত্তিকর ভিডিয়ো ‘এক্স’ হ্যান্ডেল থেকে সরিয়ে নেয়নি বিজেপি নেতৃত্ব। শেষ পর্যন্ত পদ্ম শিবিরের বিরুদ্ধে কড়া পদক্ষেপের পথেই হেঁটেছে নির্বাচন কমিশন। মাইক্রো ব্লগিং সাইটকে অবিলম্বে ওই ভিডিয়ো কর্নাটক বিজেপির অ্যাকাউন্ট থেকে হঠানোর নির্দেশ দিয়েছে। কমিশনের নির্দেশ নিয়ে বিজেপি কোনও প্রতিক্রিয়া জানায়নি। 

আফগানিস্তানে তীব্র ভূমিকম্প! হু হু করে মৃত্যু বেড়ে ২৫০, আহত ৫০০

মহেশতলায় মর্মান্তিক দুর্ঘটনা! মালবাহী ট্রাকের ধাক্কায় ছিন্নভিন্ন মহিলার দেহ, গুরুতর আহত স্বামী

মেয়েকে আগলে নিয়ে গণপতি দর্শনে ঐশ্বর্য, ভিড়ের মাঝেও ভক্তদের আবদার মেটালেন নায়িকা

সংগঠনে নজর দিতে আরামবাগ ও ঘাটালের নেতৃত্বের সঙ্গে বৈঠক অভিষেকের

পাকিস্তানেই তৈরি হয় সন্ত্রাসবাদের ভিত্তি, চিনে নাম না করেই শাহবাজকে বিঁধলেন প্রধানমন্ত্রী মোদি

পুজোর আগে সুখবর, সস্তা রান্নার গ্যাস, কত কমল দাম?

0:00