Loading live market data...
Loading active stocks...
Connecting...
Heatmap
×

কংগ্রেসের প্লেনারিতে অভিনব কায়দায় প্রিয়ঙ্কাকে অভ্যর্থনা

গৃহীত হবে ছয়টি প্রস্তাব

Share:

নিজস্ব প্রতিনিধি, রায়পুর: কংগ্রেস সভাপতি মল্লিকার্জুন খারগের সভাপতিত্বে  শুরু কংগ্রেসের প্লেনারি অধিবেশন। এবারের প্লেনারি অধিবেশনের তাৎপর্য অন্যত্র।  এ যাবৎ প্লেনারি অধিবেশন হয়ে এসেছে সনিয়া গান্ধির সভাপতিত্বে। দলের নতুন সভাপতি নির্বাচিত হয়েছেন মল্লিকার্জুন খারগে। তাই, প্লেনারি সেশন পৌরহিত্য় করবেন তিনি। অন্যদিকে, রাহুল গান্ধির ভারত জোড়ো যাত্রা কর্মসূচি সদ্য শেষ হয়েছে। কর্মসূচি বিপুল জনসমর্থন পেয়েছে। তাই, কংগ্রেস শিবির রীতিমতো চাঙ্গা। এবারের প্লেনারি অধিবেশন থেকে কংগ্রেস বড় ধরনের সরকার বিরোধী কর্মসূচি ঘোষণা করতে পারে বলে মনে করা হচ্ছে। দলীয় সূত্রে পাওয়া খবর উদ্ধৃত করে একটি সর্বভারতীয় সংবাদমাধ্যম জানিয়েছে, প্লেনারি অধিবেশনে কংগ্রেস একটি পুস্তিকা প্রকাশ করবে। 

এবারের অধিবেশন ৮৫ তম। প্লেনারি অধিবেশনের আগে সব রাজ্যের প্রদেশ নেতৃত্বকে দলের অবস্থা নিয়ে একটি রিপোর্ট তৈরি করতে বলা হয়েছিল। প্লেনারি অধিবেশনের তারা তাদের রিপোর্ট প্রকাশ করবে। শীর্ষ নেতৃত্ব সেই রিপোর্ট খতিয়ে দেখে গ্রহণ করবে পরবর্তী পদক্ষেপ। প্লেনারি অধিবেশন সনিয়া গান্ধির ধন্যবাদ প্রস্তাব পাঠ করা হবে। 

দলের বিগত প্লেনারি অধিবশেন আরও তাৎপর্যপূর্ণ অন্য় একটি কারণেও। এই প্রথম প্লেনারি অধিবেশনে কংগ্রেস ওয়ার্কিং কমিটির নির্বাচন হচ্ছে না। পরিবর্তে কংগ্রেস সভাপতি ওয়ার্কিং কমিটির সদস্য মনোনিত করবেন। প্লেনারি অধিবেশনের গৃহীত হবে ছয়টি নতুন প্রস্তাব। সনিয়া ছাড়াও রাহুল গান্ধি, প্রিয়ঙ্কা গান্ধিও থাকবেন।  প্রিয়ঙ্কাকে স্বাগত জানাতে তৈরি করা হয় গোলাপ দিয়ে কার্পেট। 

আরও পড়ুন রায়পুরে শুরু কংগ্রেসের অধিবেশন, স্টিয়ারিং কমিটির বৈঠকে গরহাজির সোনিয়া-রাহুল

আফগানিস্তানে তীব্র ভূমিকম্প! হু হু করে মৃত্যু বেড়ে ২৫০, আহত ৫০০

মহেশতলায় মর্মান্তিক দুর্ঘটনা! মালবাহী ট্রাকের ধাক্কায় ছিন্নভিন্ন মহিলার দেহ, গুরুতর আহত স্বামী

মেয়েকে আগলে নিয়ে গণপতি দর্শনে ঐশ্বর্য, ভিড়ের মাঝেও ভক্তদের আবদার মেটালেন নায়িকা

সংগঠনে নজর দিতে আরামবাগ ও ঘাটালের নেতৃত্বের সঙ্গে বৈঠক অভিষেকের

পাকিস্তানেই তৈরি হয় সন্ত্রাসবাদের ভিত্তি, চিনে নাম না করেই শাহবাজকে বিঁধলেন প্রধানমন্ত্রী মোদি

পুজোর আগে সুখবর, সস্তা রান্নার গ্যাস, কত কমল দাম?

0:00