Loading live market data...
Loading active stocks...
Connecting...
Heatmap
×

কেন্দ্রীয় সরকারি কর্মীদের আচ্ছেদিন, তিন শতাংশ বাড়ল ডিএ

ডিএ বাড়ল তিন শতাংশ

Share:

নিজস্ব প্রতিনিধি, নয়াদিল্লি:  কেন্দ্রীয় সরকারি কর্মী এবং অবসরপ্রাপ্ত কর্মীদের আচ্ছেদিন। তিন শতাংশ বাড়ল মহার্ঘভাতা। এর ফলে কেন্দ্রীয় সরকারি কর্মীদের মহার্ঘভাতা ৩১ শতাংশ থেকে বেড়ে হল  ৩৪ শতাংশ। সূত্রে পাওয়া খবরে জানা গিয়েছে, প্রধানমন্ত্রী মোদির নেতৃত্বে কেন্দ্রীয় মন্ত্রিসভা বৈঠকে বসে। বৈঠকে মহার্ঘভাতা বৃদ্ধির সিদ্ধান্ত নেওয়া হয়। এই মহার্ঘভাতা কার্যকর হবে ১ জানুয়ারি থেকে। করোনার কারণে কেন্দ্রীয় মন্ত্রিসভা গত দেড় বছর স্থগিত রাখা হয়েছিল ডিএ বৃদ্ধি। শেষবার ডিএ বৃদ্ধি হয়েছিল ২০২১ সালে। বৃদ্ধি করা হয় ১৭ থেকে ২৮ শতাংশ। 

প্রতিবছর জানুয়ারি এবং জুলাইতে কেন্দ্রীয় সরকারি কর্মী এবং অবসরপ্রাপ্ত কর্মীদের মহার্ঘভাতা বৃদ্ধির সিদ্ধান্ত নেওয়া হয়। কেন্দ্রের এই সিদ্ধান্তের ফলে উপকৃত হবেন  ৫০ লক্ষ কেন্দ্রীয় সরকারি কর্মী। উপকৃত হবেন  ৬৫ লক্ষ পেনশন প্রাপক। দেড় বছর বাদে ডিএ বৃদ্ধির খবরে সরকারি কর্মী এবং অবসরপ্রাপ্ত কর্মীরা যেমন খুশি, খুশি তাদের পরিবারও। কেন্দ্রের তরফ থেকে এই ঘোষণা করতে গিয়ে বলা হয়েছে, সপ্তম পে কমিশনের সুপারিশ মেনেই এই হারে মহার্ঘভাতা বৃদ্ধি করা হয়েছে। 

বৈঠকের পর সরকারের তরফ থেকে বিবৃতি জারি করে বলা হয়েছে, ‘প্রধানমন্ত্রী মোদির নেতৃত্বে কেন্দ্রীয় মন্ত্রিসভা বুধবার বৈঠকে বসে। মন্ত্রিসভা ৩ শতাংশ হারে কেন্দ্রীয় সরকারি কর্মী এবং অবসরপ্রাপ্ত কর্মীদের মহার্ঘভাতা বৃদ্ধির সুপারিশ করে। সেই সুপারিশ মেনেই তিন শতাংশ হারে মহার্ঘভাতা বৃদ্ধি করা হল। ডিএ বৃদ্ধির ফলে  সরকারকে বছরে গুনতে হবে  ৯৫৪৪.৫০ কোটি টাকা। ‘

আরও পড়ুন বেতন বাড়ছে রাজ্য সরকারি কর্মচারীদের! বরাদ্দ বাড়ল ১০০০ কোটি

আফগানিস্তানে তীব্র ভূমিকম্প! হু হু করে মৃত্যু বেড়ে ২৫০, আহত ৫০০

মহেশতলায় মর্মান্তিক দুর্ঘটনা! মালবাহী ট্রাকের ধাক্কায় ছিন্নভিন্ন মহিলার দেহ, গুরুতর আহত স্বামী

মেয়েকে আগলে নিয়ে গণপতি দর্শনে ঐশ্বর্য, ভিড়ের মাঝেও ভক্তদের আবদার মেটালেন নায়িকা

সংগঠনে নজর দিতে আরামবাগ ও ঘাটালের নেতৃত্বের সঙ্গে বৈঠক অভিষেকের

পাকিস্তানেই তৈরি হয় সন্ত্রাসবাদের ভিত্তি, চিনে নাম না করেই শাহবাজকে বিঁধলেন প্রধানমন্ত্রী মোদি

পুজোর আগে সুখবর, সস্তা রান্নার গ্যাস, কত কমল দাম?

0:00