Loading live market data...
Loading active stocks...
Connecting...
Heatmap
×

ভিসার জন্য ঘুষ: চিদম্বরম-পুত্রের বাড়িতে সিবিআই

মোট নটি জায়গায় তল্লাশি

Share:

নিজস্ব প্রতিনিধি, নয়াদিল্লি: ঘুষের বিনিময়ে ভিসা মঞ্জুরের অভিযোগে প্রাক্তন কেন্দ্রীয় মন্ত্রী পালানিয়াপ্পন চিদাম্বরমের পুত্র কার্তি চিদাম্বরমের বাড়িতে সাত সকালে হানা দিল সিবিআই।

কেন্দ্রীয় তদন্ত সংস্থা সূত্রে পাওয়া খবরে জানা গিয়েছে, প্রাক্তন কেন্দ্রীয় মন্ত্রী-পুত্রের বিরুদ্ধে অভিযোগ ২৫০ জন চিনা নাগরিককে ভিসা পাইয়ে দেওয়ার প্রতিশ্রুতি দিয়ে  ২০১০ থেকে ২০১৪-য়ের মধ্যে ৫০ লক্ষ টাকা ঘুষ নিয়েছিলেন। কেন্দ্রীয় তদন্ত সংস্থার দাবি, পঞ্জাবে একটি বিদ্যুৎ প্রকল্প তৈরি করে দেওয়ার অছিলায় চিদাম্বরম-পুত্র কার্তি ওই বিশাল পরিমাণ টাকা ঘুষ নেন।

সূত্রে পাওয়া খবরে জানা গিয়েছে, মঙ্গলবার কেন্দ্রীয় তদন্ত সংস্থার আধিকারিকেরা কয়েকটি দলে ভাগ হয়ে মুম্বই, চেন্নাই, ওড়িশা, পঞ্জাব, কর্নাটক-সহ মোট নটি জায়গায় তল্লাশি চালায়। এর আগে আইএনএক্স মিডিয়া দুর্নীতি মামলায় নাম জড়িয়েছিল প্রাক্তন কেন্দ্রীয় অর্থমন্ত্রীর। এমনকী, ২০১৯ সালে তাঁকে গ্রেফতার পর্যন্ত করে সিবিআই। পরে তিনি জামিনে ছাড়া পান।

যদিও এই তল্লাশি কারণ নিয়ে ধোঁয়াশা তৈরি হয়েছে। একটি সূত্রে পাওয়া খবরে জানা গিয়েছে, ২০১০ থেকে ২০১৪ সালের মধ্যে বিদেশে আর্থিক লেনদেন সংক্রান্ত বিষয়ে তদন্ত শুরু করে সিবিআই। অন্য একটি সূত্রে পাওয়া খবরে জানা গিয়েছে, কেন্দ্রীয় মন্ত্রী থাকাকালীন পঞ্জাবে একটি প্রকল্প কাজের জন্য কয়েকজন চিনা নাগরিককে টাকার বিনিময়ে ভিসা দেওয়ার অনুমোদন ব্যবস্থা করতে ওই বিশাল পরিমাণ টাকা ঘুষ নিয়েছিলেন কার্তি।

আরও পড়ুন বিজেপি নেতা বাগ্গার টিকি স্পর্শ করায় আপ নেতার বাড়িতে সিবিআই তল্লাশি

আফগানিস্তানে তীব্র ভূমিকম্প! হু হু করে মৃত্যু বেড়ে ২৫০, আহত ৫০০

মহেশতলায় মর্মান্তিক দুর্ঘটনা! মালবাহী ট্রাকের ধাক্কায় ছিন্নভিন্ন মহিলার দেহ, গুরুতর আহত স্বামী

মেয়েকে আগলে নিয়ে গণপতি দর্শনে ঐশ্বর্য, ভিড়ের মাঝেও ভক্তদের আবদার মেটালেন নায়িকা

সংগঠনে নজর দিতে আরামবাগ ও ঘাটালের নেতৃত্বের সঙ্গে বৈঠক অভিষেকের

পাকিস্তানেই তৈরি হয় সন্ত্রাসবাদের ভিত্তি, চিনে নাম না করেই শাহবাজকে বিঁধলেন প্রধানমন্ত্রী মোদি

পুজোর আগে সুখবর, সস্তা রান্নার গ্যাস, কত কমল দাম?

0:00