Loading live market data...
Loading active stocks...
Connecting...
Heatmap
×

কর্ণাটকে মাদ্রাসা নিষিদ্ধ করার দাবি তুললেন বিজেপি বিধায়ক

রাজ্যে মাদ্রাসা বন্ধের বিরোধিতা করেছেন প্রদেশ কংগ্রেস সভাপতি ডি কে শিবকুমার।

Share:

নিজস্ব প্রতিনিধি, বেঙ্গালুরু: হিজাব বিতর্কের রেশ কাটতে না কাটতেই এবার বিজেপি শাসিত কর্ণাটকে মাদ্রাসা বন্ধের দাবি উঠল। আর কেউ নন, এই দাবি তুলেছেন বিজেপির দাপুটে বিধায়ক তথা মুখ্যমন্ত্রীর রাজনৈতিক সচিব এমপি রেণুকাচার্য। শনিবার সাংবাদিকদের তিনি বলেন, ‘রাজ্যের মাদ্রাসাগুলি দেশদ্রোহী গড়ার কারখানা হয়ে উঠেছে। গোটা দেশের নিরাপত্তাই বড়সড় হুমকির মুখে পড়েছে। সেই কারণে সব মাদ্রাসা বন্ধ করে দেওয়ার জন্য মুখ্যমন্ত্রীর কাছে আর্জি জানিয়েছি।’

বিজেপি বিধায়কের দাবি নিয়ে ইতিমধ্যেই শোরগোল পড়ে গিয়েছে। রাজ্যে মাদ্রাসা বন্ধের বিরোধিতা করেছেন প্রদেশ কংগ্রেস সভাপতি ডি কে শিবকুমার। তাঁর কথায়, ‘রাজ্যের মুসলিমদের সুরক্ষা দেওয়ার দায়িত্ব যাঁদের, তাঁরাই  সংখ্যালঘুদের নিশানা করে যাচ্ছেন। মুসলিমদের সম্পর্কে বিদ্বেষ ছড়িয়ে যাচ্ছেন। অবিলম্বে এই ধরনের ঘৃণা ছড়ানোর কাজ বন্ধ হওয়া উচিত।’

এদিন সাংবাদিকদের সঙ্গে কথা বলতে গিয়ে মুখ্যমন্ত্রী বাসবরাজ বোম্মাইয়ের রাজনৈতিক সচিব এমপি রেণুকাচার্য বলেন, ‘মাদ্রাসাগুলি দেশদ্রোহী তৈরির কারখানা হয়ে উঠেছে। যে শিক্ষা প্রতিষ্ঠান দেশদ্রোহী গড়ার কাজ করে, সেই সব প্রতিষ্ঠান খুলে রাখার কোনও মানে নেই। বরং রাজ্য এবং দেশের নিরাপত্তার পক্ষে এইসব শিক্ষা প্রতিষ্ঠান বিপজ্জনক হয়ে উঠবে। মাদ্রাসায় যে সব মুসলিম ছেলেমেয়েরা পড়াশোনা করে, তারা সাধারণ স্কুলগুলিতে পড়াশোনা করুক।’ কেন মাদ্রাসায় অমুসলিমদের পড়াশোনার অনুমতি নেই, তা নিয়েও প্রশ্ন তুলেছেন বিজেপি বিধায়ক।     

দীপাবলিতে ঘরে টিকটিকির আগমন শুভ নাকি অশুভ! জানলে চমকে যাবেন

ত্বকের যত্নে ভিটামিন ই ক্যাপসুল কীভাবে ব্যবহার করবেন জানুন

রসনাতৃপ্তিতে নয়া পদে সাজিয়ে তুলুন থালা, জমে যাবে শেষপাত

পুজোর আগে সুখবর, সস্তা রান্নার গ্যাস, কত কমল দাম?

‘টেন্টেড’ তালিকাকে চ্যালেঞ্জ করে সুপ্রিম কোর্টের দ্বারস্থ ‘অযোগ্য’-রা

পাকিস্তানেই তৈরি হয় সন্ত্রাসবাদের ভিত্তি, চিনে নাম না করেই শাহবাজকে বিঁধলেন প্রধানমন্ত্রী মোদি

0:00