Loading live market data...
Loading active stocks...
Connecting...
Heatmap
×

ভূমিকম্পে দুলে উঠল অসম

কম্পনের মাত্রা চার রিখটার স্কেল

Share:

নিজস্ব প্রতিনিধি, গুয়াহাটি: ভূমিকম্প এবার অসমে। রবিবার বিকেলে সেখানে তীব্র কম্পন অনুভূত হয়। কম্পনের তীব্রতা ৪ রিখটার স্কেল। কম্পন শুরু হয় বিকেল ৪.১৮ ঘ.তে। এখনও পর্যন্ত কোনও প্রান্ত থেকে ক্ষয়ক্ষতি বা মৃত্যুর খবর নেই। কম্পনের কেন্দ্রস্থলে খুব কাছেই নাগাল্যান্ড। নাগাল্যান্ডেও সামান্য দুলুনি অনুভূত হয় বলে খবর। 

কম্পনের খবর দিতে গিয়ে ন্যাশনাল সেন্টার ফর সিসমোলজি জানিয়েছে, রবিবার অসমে বিকেল ৪টে বেজে ১৮ মিনিটে কম্পন অনুভূত হয়েছে। কম্পনের মাত্রা ছিল ৪ রিখটার স্কেল। উৎসস্থল অসমের নওগাঁওয়ের ১০ কিলোমিটার গভীরে। কম্পনে এখনও পর্যন্ত কোনও প্রান্ত থেকে ক্ষয়ক্ষতি বা প্রাণহানির খবর পাওয়া যায়নি। তবে কম্পন শুরু হলে মানুষ আতঙ্কিত হয়ে ঘরের বাইরে বেরিয়ে আসেন। সোশ্যাল মিডিয়ায় অনেকেই পোস্ট করেন তাদের অভিজ্ঞতা। তুরস্কের খবর আরও বেশি করে তাদের আতঙ্কিত করে তোলে। 

কিছুদিন আগে মণিপুরের উখরুলে কম্পন অনুভূত হয়। তীব্রতা ছিল ৪ রিখটার স্কেল। কম্পনের খবর পাওয়া যায় গুজরাত থেকেও। সেখানেও কম্পনের তীব্রতা একই রকম।  

লক্ষ্য করার মতো বিষয় হল, সাম্প্রতিক কয়েকটি ভূমিকম্প খুব বেশি সময় স্থায়ী না হলেও প্রতিটি কম্পনের মাত্র চার রিখটার স্কেল। বেশি সময় স্থায়ী না হওয়ার কারণে বড় ধরনের ক্ষয়ক্ষতি হয়নি। তবে ন্যূনতম পাঁচ সেকেন্ডের বেশি সময় স্থায়ী হলে তিনটি ক্ষেত্রেই বড়ধরনের ক্ষয়ক্ষতি হতে পারত। প্রাণহানির সম্ভাবনাও উড়িয়ে দিতে পারছেন না পরিবেশবিদেরা। 

আরও পড়ুন ভারতের ৬০ শতাংশ এলাকাই ভূমিকম্পপ্রবণ, তালিকায় কলকাতাও

আফগানিস্তানে তীব্র ভূমিকম্প! হু হু করে মৃত্যু বেড়ে ২৫০, আহত ৫০০

মহেশতলায় মর্মান্তিক দুর্ঘটনা! মালবাহী ট্রাকের ধাক্কায় ছিন্নভিন্ন মহিলার দেহ, গুরুতর আহত স্বামী

মেয়েকে আগলে নিয়ে গণপতি দর্শনে ঐশ্বর্য, ভিড়ের মাঝেও ভক্তদের আবদার মেটালেন নায়িকা

সংগঠনে নজর দিতে আরামবাগ ও ঘাটালের নেতৃত্বের সঙ্গে বৈঠক অভিষেকের

পাকিস্তানেই তৈরি হয় সন্ত্রাসবাদের ভিত্তি, চিনে নাম না করেই শাহবাজকে বিঁধলেন প্রধানমন্ত্রী মোদি

পুজোর আগে সুখবর, সস্তা রান্নার গ্যাস, কত কমল দাম?

0:00