Loading live market data...
Loading active stocks...
Connecting...
Heatmap
×

‘আমি দুনিয়ার সবথকে মিষ্টি জঙ্গি’, খলিস্তানি মন্তব্যের পাল্টা কেজরিওয়ালের

Share:

নিজস্ব প্রতিনিধিঃ দিন কয়েক আগেই দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়ালকে খলিস্তানি জঙ্গি বলে বিতর্কিত মন্তব্য করেছিলেন কেজরিওয়ালেরই দলের প্রাক্তন বিধায়ক। শুক্রবার সেই মন্তব্যেরই পাল্টা জবাব দিলেন দিল্লির মুখ্যমন্ত্রী। অরবিন্দ কেজরিওয়াল এদিন খলিস্তানি প্রসঙ্গে মন্তব্য করেন, ‘আমি মন হয় পৃথিবীর সবথেকে মিষ্টি জঙ্গি, যে সাধারণ মানুষের জন্য রাস্তা, হাসপাতাল বানিয়ে তাঁদের উপকার করেছে।’ 

উল্লেখ্য, গত রবিবারই কেজরিওয়ালের দলের প্রাক্তন বিধায়ক তথা আম আদমি পার্টির শীর্ষ স্থানীয় নেতা কুমার বিশ্বাস সরাসরি আপ সুপ্রিমোর দিকে অভিযোগের আঙুল তুলে বলেন, ‘দিল্লির মুখ্যমন্ত্রীর সঙ্গে একজন বিচ্ছিন্নতাবাদী জঙ্গির কোনও পার্থক্য নেই। কেজরিওয়াল নিজে প্রধানমন্ত্রীর সঙ্গে দেখা করে দিল্লিকে আলাদা একটি রাজ্য বানানোর দাবি জানিয়েছেন।’ একটি ভিডিও বার্তায় কুমার বিশ্বাস কেজরিওয়ালের বিরুদ্ধে এই সমস্ত মন্তব্য করেন। পরে কুমার বিশ্বাসের সেই ভিডিওকেই কাজে লাগিয়ে কেজরিওয়াল এবং তার দলকে জোরালো আক্রমণ করে কংগ্রেস এবং বিজেপি দলের একাধিক নেতা নেত্রী। 

শুক্রবার এই সমস্ত মন্তব্যেরই পাল্টা জবাব দিলেন দিল্লির মুখ্যমন্ত্রী। এদিন সাংবাদিকদের মুখোমুখি হয়ে কেজরিওয়াল বলেন, ‘তারা সবাই আমার বিরুদ্ধে দল বেঁধেছে এবং আমাকে সন্ত্রাসী বলছে। এটা একটি অত্যন্ত হাসির বিষয়। যদি তাই হয়, তাহলে কেন (প্রধানমন্ত্রী নরেন্দ্র) মোদিজি আমাকে গ্রেফতার করছেন না? আমি তাহলে মনে হয় বিশ্বের সবচেয়ে মধুর সন্ত্রাসী যে সাধারণ মানুষকে স্কুল, হাসপাতাল, বিদ্যুৎ, রাস্তা, পানি সরবরাহ করে সর্বদা তাঁদের পাশে থাকে। 

উল্লেখ্য ওই ভিডিওতে কুমার বিশ্বাস কেজরিওয়ালের বিরুদ্ধে জোরালো আক্রমণ হেনে ওই ভিডিওতে বলেন, ‘একদিন, তিনি (কেজরিওয়াল) আমাকে বলেছিলেন যে তিনি হয় মুখ্যমন্ত্রী (পাঞ্জাবের) বা স্বাধীন দেশের প্রথম প্রধানমন্ত্রী হবেন। তিনি যে কোনও মূল্যে ক্ষমতা চান।’ এরপরেই কেজরিওয়ালকে আক্রমণ করতে মাঠে নামেন কংগ্রেস নেতা রাহুল গন্ধি, প্রিয়াঙ্কা গান্ধি থেকে শুরু করে বিজেপির একাধিক নেতৃত্ব সকলেই। এই প্রসঙ্গে শুক্রবার কেজরিওয়াল বলেন, ‘সবাই আমাদের বিরুদ্ধে, তাঁরা বলছেন কেজরিওয়াল দেশ ভাগ করার ষড়যন্ত্র করছে এবং আমি এক অংশের প্রধানমন্ত্রী হব। এর মানে আমি একজন বড় সন্ত্রাসী। তাহলে তাঁদের নিরাপত্তা সংস্থাগুলো কী করছিল? দেশের বড় দলগুলো দেশের নিরাপত্তা নিয়ে প্রহসন করছে।’  

দীপাবলিতে ঘরে টিকটিকির আগমন শুভ নাকি অশুভ! জানলে চমকে যাবেন

ত্বকের যত্নে ভিটামিন ই ক্যাপসুল কীভাবে ব্যবহার করবেন জানুন

রসনাতৃপ্তিতে নয়া পদে সাজিয়ে তুলুন থালা, জমে যাবে শেষপাত

পুজোর আগে সুখবর, সস্তা রান্নার গ্যাস, কত কমল দাম?

‘টেন্টেড’ তালিকাকে চ্যালেঞ্জ করে সুপ্রিম কোর্টের দ্বারস্থ ‘অযোগ্য’-রা

পাকিস্তানেই তৈরি হয় সন্ত্রাসবাদের ভিত্তি, চিনে নাম না করেই শাহবাজকে বিঁধলেন প্রধানমন্ত্রী মোদি

0:00