Loading live market data...
Loading active stocks...
Connecting...
Heatmap
×

১৪ বছর বাদে শুক্রবারে ওড়িশাতেই দুর্ঘটনার কবলে করমণ্ডল

শুক্রবারের দুর্ঘটনা ফিরিয়ে আনল ১৪ বছর আগের ভয়াবহ স্মৃতি।

Share:

নিজস্ব প্রতিনিধি: ওড়িশায় বালেশ্বরে শুক্রবার সন্ধ্যা ৭টা ১৫ নাগাদ করমণ্ডল এক্সপ্রেস দুর্ঘটনার কবলে পড়ে। এখনও পর্যন্ত দুর্ঘটনার ফলে মৃতের সংখ্যা ছুঁয়েছে ২৩৩। আহত হয়েছেন ৯০০ জন মানুষ। শুক্রবারের দুর্ঘটনা ফিরিয়ে আনল ১৪ বছর আগের ভয়াবহ স্মৃতি। ২০০৯ সালে ১৩ ফেব্রুয়ারি, শুক্রবার দুর্ঘটনার কবলে পড়েছিল করমণ্ডল এক্সপ্রেস। সেবারেও ঘটনাস্থল ছিল ওড়িশাই। ১৪ বছর আগের সেই দুর্ঘটনায় মৃত্যু হয়েছিল ১৬ জন মানুষের।

২০০৯ সালে ট্রেনটি দ্রুতগতিতে ওড়িশার জাজপুর রোড রেল স্টেশন (Jajpur Road railway station) ছেড়ে যাওয়ার সময় ট্রাক পরিবর্তনের সময় ট্রেনের ইঞ্জিনটি একটি ট্র্যাকে গিয়ে উল্টে যায়। ইঞ্জিন থেকে বগিগুলি বিচ্ছিন্ন হয়ে চারদিকে ছড়িয়ে পড়ে। সন্ধ্যা ৭টা ৩০ মিনিট থেকে ৭টা ৪০ মিনিটের মধ্যে দুর্ঘটনাটি ঘটেছিল।

উল্লেখ্য করমণ্ডল এক্সপ্রেস শালিমার থেকে চেন্নাই পর্যন্ত যায়। ২৭ ঘন্টা পাঁচ মিনিটে মোট ১৬৬২ কিলোমিটার পথ যাত্রা করে ট্রেনটি। ট্রেনটির সর্বোচ্চ গতিবেগ ১৩০ কিমি প্রতি ঘন্টা। শুক্রবারের দুর্ঘটনা শুধু সাম্প্রতিক সময়ে নয়, স্বাধীনতার পর থেকে বড় দুর্ঘটনাগুলির মধ্যে একটি হিসাবে ইতিহাসে জায়গা করে নিল। ১৯৯৯ সালের গইসাল এক্সপ্রেস বা ২০১০ সালের জ্ঞানেশ্বরী এক্সপ্রেস দুর্ঘটনার মতোই মর্মান্তিক এই দুর্ঘটনা। গইসাল এক্সপ্রেস এবং জ্ঞানেশ্বরী এক্সপ্রেস দুর্ঘটনা পশ্চিমবঙ্গে ঘটেছিল।

আফগানিস্তানে তীব্র ভূমিকম্প! হু হু করে মৃত্যু বেড়ে ২৫০, আহত ৫০০

মহেশতলায় মর্মান্তিক দুর্ঘটনা! মালবাহী ট্রাকের ধাক্কায় ছিন্নভিন্ন মহিলার দেহ, গুরুতর আহত স্বামী

মেয়েকে আগলে নিয়ে গণপতি দর্শনে ঐশ্বর্য, ভিড়ের মাঝেও ভক্তদের আবদার মেটালেন নায়িকা

সংগঠনে নজর দিতে আরামবাগ ও ঘাটালের নেতৃত্বের সঙ্গে বৈঠক অভিষেকের

পাকিস্তানেই তৈরি হয় সন্ত্রাসবাদের ভিত্তি, চিনে নাম না করেই শাহবাজকে বিঁধলেন প্রধানমন্ত্রী মোদি

পুজোর আগে সুখবর, সস্তা রান্নার গ্যাস, কত কমল দাম?

0:00