Loading live market data...
Loading active stocks...
Connecting...
Heatmap
×

‘শোক’ সইতে না পেরে বাজার থেকে শেয়ার ঘরে তুললেন আদানি

রাতে বোর্ড কর্তারা বৈঠকে বসেন

Share:

নিজস্ব প্রতিনিধি, মুম্বই: প্রথমে হিন্ডেনবার্গের রিপোর্ট। পরে শেয়ারবাজারে সূচকের পতন। শোক সইতে না পেরে বাজার থেকে আদানি এন্টারপ্রাইসের সব শেয়ার ঘরে তুুলে রাখলেন আদানি। জানিয়েছেন, সংস্থার ক্ষতি এবং তাদের ক্ষতি রুখতেই এই সিদ্ধান্ত। শেয়ার হোল্ডারদের জন্য় ভিডিয়ো বার্তায় শিল্পপতি বলেন, বুধবার মুম্বই স্টক এক্সচেঞ্জে এই শেয়ারের দামে অস্বাভাবিক পতনের পর বোর্ড কর্তারা বৈঠকে বসে। সেখানে সর্বসম্মতিক্রমে আদানি এন্টাপ্রাইসের সব শেয়ার বাজার থেকে তুলে নেওয়ার সিদ্ধান্ত গৃহীত হয়েছে।  দালাল স্ট্রিটে দোলাচল বন্ধ হলে সংস্থার আবার নতুন করে আদানি এন্টাপ্রাইসের শেয়ার ছাড়বে। শেয়ার হোল্ডারদের টাকা ফিরিয়ে দেওয়ার আশ্বাস দিয়েছেন।  উল্লেখ করেছেন হিন্ডেনবার্গের রিপোর্টের কথাও।

 শেয়ার হোল্ডারদের উদ্দেশ্যে রাখা ভিডিয়ো বার্তায় শিল্পপতি বেশ আবেগমাখা বক্তব্য রেখেছেন।  জানিয়েছেন, তিনি সব কিছুই করেছেন সততার সঙ্গে। ভিডিয়ো বার্তায় আদানি বলেন-গত চার দশক ধরে একজন উদ্য়োগপতি হিসেবে  আমি আমার সংস্থার শেয়ারহোল্ডারদের থেকে অকুণ্ঠ ভালোবাসা পেয়েছি। আমার পথ চলায় ছিল তাদের আশীর্বাদ। বিশেষ করে ভালোবাসা পেয়েছি উদ্য়োগপতিদের থেকে। সময় হয়েছে সত্যতা স্বীকার করে নেওয়ার। আর সেই সত্য হল আমি যা কিছুই পেয়েছি তার সব কৃতিত্ব তাদের যারা আমায় ভালোবাসায় ভরিয়ে দিয়েছে। তারা আমার ওপর তাদের বিশ্বাস রেখেছে। তাদের বিশ্বাসের মূল্য দিতেই আমি আদানি এন্টাপ্রাইসের সব শেয়ার,  যার বাজারমূল্য ২০ হাজার কোটি টাকা, তা প্রত্যাহারের সিদ্ধান্ত নিলাম। 

আরও পড়ুন বাজেটের আগেই সূচকের লম্বা লাফ, ক্ষতি শুধু আদানির

 

আফগানিস্তানে তীব্র ভূমিকম্প! হু হু করে মৃত্যু বেড়ে ২৫০, আহত ৫০০

মহেশতলায় মর্মান্তিক দুর্ঘটনা! মালবাহী ট্রাকের ধাক্কায় ছিন্নভিন্ন মহিলার দেহ, গুরুতর আহত স্বামী

মেয়েকে আগলে নিয়ে গণপতি দর্শনে ঐশ্বর্য, ভিড়ের মাঝেও ভক্তদের আবদার মেটালেন নায়িকা

সংগঠনে নজর দিতে আরামবাগ ও ঘাটালের নেতৃত্বের সঙ্গে বৈঠক অভিষেকের

পাকিস্তানেই তৈরি হয় সন্ত্রাসবাদের ভিত্তি, চিনে নাম না করেই শাহবাজকে বিঁধলেন প্রধানমন্ত্রী মোদি

পুজোর আগে সুখবর, সস্তা রান্নার গ্যাস, কত কমল দাম?

0:00