Loading live market data...
Loading active stocks...
Connecting...
Heatmap
×

চারধাম যাত্রার শুরুর ১২দিনের মধ্যে ৩১ পূণ্যার্থীর মৃত্যু

উদ্বিগ্ন রাজ্য সরকার

Share:

নিজস্ব প্রতিনিধি, দেরাদুন: চারধাম যাত্রা শুরু হয়েছিল চলতি মাসের ৩ তারিখ থেকে। আর শুরু হওয়ার ১২দিনের মধ্যে ৩১ জন পূণ্যার্থীর মৃত্যু হয়েছে। রাজ্য স্বাস্থ্য দফতরের ডিরেক্টর জেনারেল ডা. শৈলিজা ভাট সংবাদসংস্থাকে এই দুঃসংবাদ দিয়েছেন। জানা গিয়েছে, অধিকাংশের মৃত্যুর কারণ উচ্চরক্তচাপ। উচ্চরক্তচাপ থেকে এরা হৃদরোগে আক্রান্ত হন। এদের মধ্যে একজন বদ্রীনাথের বাসিন্দা। একসঙ্গে এতজনের মৃত্যুতে উদ্বিগ্ন তারা সিদ্ধান্ত নিয়েছে চারধাম যাত্রার জন্য যারা নাম নথিভুক্ত করিয়েছেন, তাদের প্রত্যেকের স্বাস্থ্য পরীক্ষা করা হবে। পরীক্ষায় কারও শরীরে অসুস্থতা ধরা পড়ে তাহলে তাকে যাত্রার অনুমতি না দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। পরিবর্তে তাকে পরামর্শ দেওয়া হবে বিশ্রামের। জানিয়ে দেওয়া হবে সুস্থ হলেও তিনি চারধাম যাত্রার ছাড়পত্র পাবেন।

উত্তরাখণ্ড সরকার আরও একটি উল্লেখযোগ্য সিদ্ধান্ত নিয়েছে। চারধাম যাত্রার জন্য ভিআইপি কালচার চিরতরে বন্ধ করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। রাজ্য মন্ত্রিসভা সূত্রে পাওয়া খবরে জানা গিয়েছে, মুখ্যমন্ত্রী পুষ্কর সিং ধামি জানিয়েছে, ভিআইপি সংস্কৃতি অবিলম্বে বন্ধ হওয়ার প্রয়োজন। ভিআইপি সংস্কৃতির কারণে সাধারণ পূণ্যার্থীরা সমস্যার মধ্যে পড়েন। চারধাম শুরু হওয়ার পর থেকে এখনও পর্যন্ত তিন লক্ষের বেশি পূণ্যার্থী কেদার দর্শন করেছে। তবে যাত্রা শুরু হওয়ার ১২ দিনের মধ্যে এতজন পূণ্যার্থীর মৃত্যুতে রাজ্য সরকার কিছুটা হলে উদ্বেগের মধ্যে রয়েছে।

উল্লেখ করা যেতে পারে, চারধাম যাত্রা শুরু হওয়ার আগে একটি খবর ঘিরে তৈরি হয় জটিলতা।

আরও পড়ুন তীর্থযাত্রী বোঝাই বাসে আগুন, পুড়ে ছাই চার পূণ্যার্থী

আফগানিস্তানে তীব্র ভূমিকম্প! হু হু করে মৃত্যু বেড়ে ২৫০, আহত ৫০০

মহেশতলায় মর্মান্তিক দুর্ঘটনা! মালবাহী ট্রাকের ধাক্কায় ছিন্নভিন্ন মহিলার দেহ, গুরুতর আহত স্বামী

মেয়েকে আগলে নিয়ে গণপতি দর্শনে ঐশ্বর্য, ভিড়ের মাঝেও ভক্তদের আবদার মেটালেন নায়িকা

সংগঠনে নজর দিতে আরামবাগ ও ঘাটালের নেতৃত্বের সঙ্গে বৈঠক অভিষেকের

পাকিস্তানেই তৈরি হয় সন্ত্রাসবাদের ভিত্তি, চিনে নাম না করেই শাহবাজকে বিঁধলেন প্রধানমন্ত্রী মোদি

পুজোর আগে সুখবর, সস্তা রান্নার গ্যাস, কত কমল দাম?

0:00