Loading live market data...
Loading active stocks...
Connecting...
Heatmap
×

এক লাফে বাড়ল সংক্রমণ, কমছে না মৃত্যু, উদ্বিগ্ন চিকিৎসকমহল

কমেছে অ্যাক্টিভ কেস

Share:

নিজস্ব প্রতিনিধি, নয়াদিল্লি: গত কয়েকদিন ধরে করোনার দৈনিক সংক্রমণ ছিল নিম্নমুখী। ফলে, অনেকেই স্বস্তি দেখছিলেন। সেই স্বস্তি অবশ্য বেশিদিন স্থায়ী রইল না। বৃহস্পতিবারের দৈনিক সংক্রমণ সে কথা বলছে। 

স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রকের এদিনের বুলেটিন বলছে, গত ২৪ ঘণ্টায় (বুধবার, ১৮ মে সকাল আটটা থেকে বৃহস্পতিবার ১৯ মে সকাল আটটা পর্যন্ত) করোনায় নতুন করে আক্রান্ত হয়েছেন ২ হাজারের অনেকটা বেশি (২,৩৬৪)।

তবে অ্যাক্টিভ কেস অনেকটাই কমেছে। স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রকের বুলেটিন বলছে,  বর্তমানে দেশে করোনার অ্যাকটিভ কেস ১৫,৪১৯ জন। এই সংখ্যাটা আগের দিনের তুলনায় অনেকটাই কম হওয়ায় কিছুটা হলেও স্বস্তিতে চিকিৎসকমহল।

রিপোর্ট বলছে, একদিনে করোনায় প্রাণ হারিয়েছেন ১০ জন। যা কমবেশি আগের দিনের সমান। দেশে এখনও পর্যন্ত কোভিডে মোট মৃতের সংখ্যা ৫,২৪, ৩০৩। সুস্থতার হারও কিছুটা হলেও স্বস্তিদায়ক।

কেন্দ্রীয় স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রকের বুলেটিন বলছে, এখনও পর্যন্ত দেশে ৪ কোটি ২৫ লক্ষ ৮৯ হাজার ৮৪১ জন করোনা থেকে মুক্ত হয়েছেন। এর  মধ্যে গত ২৪ ঘণ্টায় করোনা থেকে সেরে উঠেছেন ২ হাজার ৫৮২ জন। সুস্থতার হার ৯৮.৭৫ শতাংশ।

করোনার বিরুদ্ধে লডা়ইয়ে শক্তি দিচ্ছি টিকাকরণ কর্মসূচি। বৃহস্পতিবারের কেন্দ্রীয় স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রকের বুলেটিন বলছে, এখনও পর্যন্ত দেশে ১৯১ কোটি ৭৯ লক্ষের বেশি ডোজ করোনার টিকা  দেওয়া হয়েছে। এর মধ্যে গতকাল ভ্যাকসিন পেয়েছেন ১৩ লক্ষের বেশি। গত ২৪ ঘণ্টায় দেশে করোনা পরীক্ষা হয়েছে ৪ লক্ষ ৭৭ হাজার ৫৭০ জন।

আরও পড়ুন রাজ্যে করোনার দৈনিক সংক্রমণ-শনাক্তের হার ফের নিম্নমুখী

দীপাবলিতে ঘরে টিকটিকির আগমন শুভ নাকি অশুভ! জানলে চমকে যাবেন

ত্বকের যত্নে ভিটামিন ই ক্যাপসুল কীভাবে ব্যবহার করবেন জানুন

রসনাতৃপ্তিতে নয়া পদে সাজিয়ে তুলুন থালা, জমে যাবে শেষপাত

পুজোর আগে সুখবর, সস্তা রান্নার গ্যাস, কত কমল দাম?

‘টেন্টেড’ তালিকাকে চ্যালেঞ্জ করে সুপ্রিম কোর্টের দ্বারস্থ ‘অযোগ্য’-রা

পাকিস্তানেই তৈরি হয় সন্ত্রাসবাদের ভিত্তি, চিনে নাম না করেই শাহবাজকে বিঁধলেন প্রধানমন্ত্রী মোদি

0:00