Loading live market data...
Loading active stocks...
Connecting...
Heatmap
×

অনেকটাই নিয়ন্ত্রণে করোনা, একদিনে আক্রান্ত ১৬৬০

মৃত্যুর হার কিছুটা হলেও চিন্তায় রাখছে

Share:

নিজস্ব প্রতিনিধি, নয়াদিল্লি: করোনা সংক্রমণ ক্রমহ্রাসমান। স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রকের শনিবারের বুলেটিন সে কথাই বলছে। শনিবারের বুলেটিন অনুসারে, দেশে গত ২৪ ঘণ্টায় (শুক্রবার ২৫ মার্চ সকাল আটটা থেকে শনিবার ২৬ মার্চ সকাল আটটা পর্যন্ত) করোনায় নতুন করে সংক্রমিত হয়েছেন ১৬৬০জন। তবে দৈনিক সংক্রমণ হ্রাস পেলেও মৃত্যুর হার কিছুটা হলেও চিন্তায় রাখছে। রিপোর্ট বলছে, গত ২৪ ঘণ্টায় করোনায় প্রাণ হারিয়েছেন ৪১০০ জন। মৃতের সংখ্যা বেড়ে হল ৫,২০, ৮৫৫ জন।দৈনিক সংক্রমণ হ্রাস পেলেও মৃতের সংখ্যা বৃদ্ধি পাওয়ায় চিন্তিত চিকিৎসাকর্মী থেকে চিকিৎসা পরিষেবার সঙ্গে যুক্তরা।

বর্তমানে দেশে সক্রিয় রোগীর সংখ্যা ১৬,৭৪১ (০.০৪ শতাংশ) করোনার বিরুদ্ধে লডা়ই করতে শক্তি দিচ্ছে টিকা। শনিবার স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রকের বুলেটিন বলছে, দেশে এখনও পর্যন্ত টিকা পেয়েছেন ১,৮২,৮৭,৬৮,৪৭৬ জন। করোনা সংক্রমণ তুলনামূলকভাবে হ্রাস পাওয়ায় কেন্দ্র তুলে নিয়েছে বিধিনিষেধ। তবে স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রকের তরফ থেকে মাস্ক ব্যবহারের ওপর জোর দেওয়া হচ্ছে। মেনে চলতে বলা হচ্ছে দূরত্ববিধি। করোনা সংক্রমণ হ্রাস পাওয়ার পাশাপাশি ওমিক্রন আক্রান্তের সংখ্যাও অনেকটাই কমেছে। নতুন করে দেশের কোনও প্রান্ত থেকেই করোনার এই প্রজাতির ভাইরাসে আক্রান্ত হওয়ার খবর পাওয়া যায়নি। ফলে, সেটাও চিকিৎসকমহলকে অনেকটাই স্বস্তিতে রেখেছে।

আরও পড়ুন স্বস্তির খবর, টানা দ্বিতীয়দিন করোনায় মৃত্যুশূন্য রাজ্য

‘দেশের বাইরে ইউরেনিয়াম স্থানান্তর করা হবে না’, ট্রাম্পের দাবি খারিজ ইরানের

বাংলায় প্রথম দফার ১৯ প্রার্থীর বিরুদ্ধে খুনের মামলা, কতজন ধর্ষণের আসামি?

‘দাগ আচ্ছে হ্যায়’, প্রথম দফায় বিজেপির ৭০ শতাংশ প্রার্থীই ‘দাগি’

প্রথম দফায় শুভেন্দু অধিকারীর নন্দীগ্রাম-সহ ৬৬ আসনে ‘রেড অ্যালার্ট’ জারি

মহিলা সংরক্ষণ ও লোকসভার আসন বৃদ্ধি বিল পাশ করাতে পারল না মোদি সরকার

জ্যান্ত পিঁপড়ে পাচারের দায়ে জরিমানাসহ ১ বছর কারাদণ্ড চিনা ব্যক্তির

0:00