Loading live market data...
Loading active stocks...
Connecting...
Heatmap
×

দক্ষিণ ভারতের এই জনপ্রিয় রেসিপি চেখে দেখেছেন? রইল প্রণালী একবার খেয়েই দেখুন

Share:

নিজস্ব প্রতিনিধি : শীতকাল মানেই পিঠেপুলি উৎসব। কিন্তু এই পিঠে পুলি উৎসব কেবল বাংলার ঘরেই হয় না, গোটা বিশ্বের বিভিন্ন প্রান্তে পালিত হয় পৌষ সংক্রান্তি। এইসময় জমিয়ে পিঠে খাওয়া হয় বাংলায়। এই উৎসব অঞ্চলভেদে বিভিন্ন নামে পরিচিত। কেউ ডাকেন মাঘ বিহু, কেউ বা লোহরি পালন করেন। উৎসব যেই নামেই হোক না কেন খাওয়া দাওয়া যেন সংস্কৃতির অঙ্গ। আজকে রইল অন্য রেসিপি। দাক্ষিণাত্যের রাজ্যে সংক্রান্তির উৎসবের নাম হল পোঙ্গল। আসলে পোঙ্গল হল জনপ্রিয় খাবার। সুস্বাদু এই রেসিপি একবার চেখে দেখলে বারবার খেতে মন চাইবে।ট্রাই করে দেখবেন নাকি একবার। তবে জানুন সহজ রেসিপি।

 পোঙ্গল 

উপকরণ : হাড় ছাড়া ২০০ গ্রাম মুরগির মাংস,(ছোট ছোট টুকরো করে কাটা), ৪ কাপ মুগের ডাল, ২ কাপ চাল, ১ চামচ গোটা জিরে, ২ চামচ গোটা গোলমরিচ, ১০ টা কারিপাতা, ১০ টি আধভাঙা কাজু, ২ কাপ জল, ১ টুকরো আদা কুচি, ৪ টেবিল চামচ ঘি, ১ চিমটে হিং, স্বাদ মত লবন,

চিলি অয়েলের বানানোর জন্য লাগবে- ৫টি শুকনো লঙ্কা, ১ টেবিল চামচ রসুন কুচি, হাফ টেবিল চামচ আদা কুচি, ১ থেকে ২ টেবিল চামচ তিল, চিনি, ৩ কাপ পেয়াঁজ শাক কুচি, ১/৪ কাপ গরম করা তেল ও স্বাদমত লবন

প্রণালী : প্রথমে ডাল শুকনো খোলায় ভেজে নিন। দেখবেন খুব সুন্দর সুগন্ধ বেরিয়েছে। এরপর নামিয়ে নিন, খেয়াল রাখবেন ডালের রং যেন না বদলায়। এবার চাল, ডাল ভাল করে ধুয়ে নিয়ে জলে ভিজিয়ে রাখুন ১০-২০ মিনিট।

ভেজানো চাল-ডাল জল ঝরিয়ে প্রেসার কুকারে সিদ্ধ হতে দিন। এর সঙ্গে ২ কাপ জল এবং স্বাদ মতো লবন দিয়ে দিন। ৪ টি সিটি হয়ে গেলে নামিয়ে নিলেও ঢাকনা খুলবেন না। বাষ্প নিজে থেকেই পুরোপুরি বেরিয়ে যেতে দিন।

একটা কড়াই বা প্যান গরম করে তাতে গোটা গোলমরিচ ও গোটা জিরে দিয়ে কিছু ক্ষণ নাড়াচাড়া করে নিন। সুগন্ধ বেরোলে তা তুলে নিয়ে গুঁড়িয়ে নিন। খুব বেশি মিহি করে গুঁড়ো করবেন না। এ বার গরম কড়াইয়ে শুকনো লঙ্কাও কিছুটা নেড়ে চেড়ে নিয়ে তুলে নিন।

আরও পড়ুন : হাড়কাঁপানো শীতে একবার চুমুক দিন এই পানীয়ে, মজবে মন…

একটি বাটিতে শুকনো লঙ্কাগুলি রেখে হাতে করে বা চামচে করে গুঁড়িয়ে নিন। এবার ওই পাত্রেই চিলি অয়েলের বাকি উপকরণ দিয়ে ভাল করে মিশিয়ে নিতে হবে। এবার একটি প্যানে ২ টেবিল চামচ ঘি, কুচোনো আদা, কারিপাতা, হিং, কাজু বাদাম দিয়ে ভাল করে নেড়েচেড়ে নিন। ওর মধ্যে মাংসের টুকরোগুলো দিয়ে তাতে লবন দিয়ে ৫ মিনিট রান্না করুন। ওর মধ্যে জিরে-আলাদাভাবে তৈরি করে রাখা মরিচের গুঁড়ো দিয়ে ভাল করে মিশিয়ে নিতে হবে। প্রেসার কুকারে থাকা চাল এবং ডাল ঘেঁটে নিন। ওই মিশ্রণটি ঢেলে দিন রান্না করা মাংসের উপর। এবার নাড়াচাড়া করে নিন। চাল-ডালের মিশ্রণটি ভাজা হয়ে এলে নামিয়ে নিন। এরপর চিলি অয়েল ছড়িয়ে পরিবেশন করুন গরম গরম কোলি পোঙ্গল। খেতে অসাধারণ হয় এই রেসিপিটি। আপনিও একবার রেঁধে দেখুন।

আফগানিস্তানে তীব্র ভূমিকম্প! হু হু করে মৃত্যু বেড়ে ২৫০, আহত ৫০০

মহেশতলায় মর্মান্তিক দুর্ঘটনা! মালবাহী ট্রাকের ধাক্কায় ছিন্নভিন্ন মহিলার দেহ, গুরুতর আহত স্বামী

মেয়েকে আগলে নিয়ে গণপতি দর্শনে ঐশ্বর্য, ভিড়ের মাঝেও ভক্তদের আবদার মেটালেন নায়িকা

সংগঠনে নজর দিতে আরামবাগ ও ঘাটালের নেতৃত্বের সঙ্গে বৈঠক অভিষেকের

পাকিস্তানেই তৈরি হয় সন্ত্রাসবাদের ভিত্তি, চিনে নাম না করেই শাহবাজকে বিঁধলেন প্রধানমন্ত্রী মোদি

পুজোর আগে সুখবর, সস্তা রান্নার গ্যাস, কত কমল দাম?

0:00