Loading live market data...
Loading active stocks...
Connecting...
Heatmap
×

বাড়ির হেঁশেলেই তৈরি হবে বড়দিনের ‘স্পঞ্জি’ কেক, মাথায় রাখুন এই গোপন কৌশল

Share:

নিজস্ব প্রতিনিধি : বড়দিন মানেই নিত্যনতুন কেকের আবিষ্কার। তা আপনিও কি এই অতল সাগরে ডুব দিতে চান ? তবে স্বাদে-গন্ধে ভাল মানের কেকের সন্ধান পেতে চান ? তবে এখানেই রইল সুস্বাদু কেক তৈরির রেসিপি।এই কেকের সাহায্যে মন জয় করুন সকলের। এর জন্য বেশি কিছু উপকরণের প্রয়োজন হয় না।কম সময়ে হেঁশেলেই তৈরি করে নিন সুস্বাদু এই কেক।

উপকরণ : আমন্ড বাদাম গুঁড়ো ৫০০ গ্রাম, আইসিং সুগার ৭০ গ্রাম, মাখন ৪ চামচ, ডিম ২ টি, ময়দা ৩ কাপ, আমন্ড ফ্লেভার ৪ ফোঁটা, বেকিং পাউডার ১ চামচ।

প্রণালী : প্রথমে একটি পাত্রে মাখন ও আইসিং সুগার একসঙ্গে বিট করে নিতে হবে নরম না হওয়া পর্যন্ত। নরম হয়ে গেলে ডিম দিয়ে আরও ৫ মিনিট বিট করতে হবে। তারপর আমন্ড পাউডার, ময়দা ও বেকিং পাউডার একে একে দিয়ে আরও কিছুক্ষণ বিট করতে হবে। এরপর পুরো মিশ্রণ একটি পাত্রে ঢেলে ওভেনে ১৮০ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় ৩০ মিনিট বেক করে নামিয়ে ঠান্ডা করে নিন। ব্যস রেডি আমন্ড কেক। উপর থেকে এবার চকলেট ছড়িয়েও পরিবেশন করতে পারেন।

ডিম ছাড়া কেক :

উপকরণ: চিনি, ১ কাপ জল ঝরানো দই, তেল ১ কাপ,দুধ ১ কাপ, বেকিং পাউডার ১ ছোটচামচ, বেকিং সোডা, ১ ছোটচামচ, ভ্যানিলা এসেন্স ২ ফোঁটা, ১/২ কাপ ময়দা , ১/২ কাপ কনডেন্স মিল্ক।

আরও পড়ুন : শেষপাতে মিষ্টিমুখ,কেকের বদলে বানিয়ে নিন সন্দেশ পাতুরি..৫ মিনিটেই রেডি

প্রণালী : দই ভালভাবে একদম মসৃণ করে ফেটিয়ে নিতে হবে। সঙ্গে গুঁড়ো চিনি, কনডেন্স মিল্ক, তেল একসাথে বিটারের সাহায্যে বিট করে নিতে হবে৷ অন্য পাত্রে ময়দা, বেকিং সোডা ও বেকিং পাউডার একসাথে মিশিয়ে ছাঁকনির সাহায্যে চেলে নিতে হবে। দই-এর মিশ্রণের সাথে ময়দার মিশ্রণ অল্প অল্প করে দিয়ে হালকা হাতে মিশিয়ে নিতে হবে৷ মিশ্রণটি একটি গ্রিজ করা ওভেনপ্রুফ পাত্রে ১৮০ ডিগ্রি প্রি-হিট ওভেনে ৩০-৩৫ মিনিট বেক করে নিতে হবে৷ উপর থেকে পেস্তা কুচিও ছড়িয়ে দিতে পারেন।

দীপাবলিতে ঘরে টিকটিকির আগমন শুভ নাকি অশুভ! জানলে চমকে যাবেন

ত্বকের যত্নে ভিটামিন ই ক্যাপসুল কীভাবে ব্যবহার করবেন জানুন

রসনাতৃপ্তিতে নয়া পদে সাজিয়ে তুলুন থালা, জমে যাবে শেষপাত

পুজোর আগে সুখবর, সস্তা রান্নার গ্যাস, কত কমল দাম?

‘টেন্টেড’ তালিকাকে চ্যালেঞ্জ করে সুপ্রিম কোর্টের দ্বারস্থ ‘অযোগ্য’-রা

পাকিস্তানেই তৈরি হয় সন্ত্রাসবাদের ভিত্তি, চিনে নাম না করেই শাহবাজকে বিঁধলেন প্রধানমন্ত্রী মোদি

0:00