Loading live market data...
Loading active stocks...
Connecting...
Heatmap
×

বাংলাদেশিদের উদ্দেশে চিঠি হাসিনার, কী লিখলেন মুজিব কন্যা…

বাংলাদেশের মানুষের উদ্দেশ্যে এক খোলা চিঠি লিখেছেন সেখানকার প্রাক্তন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। সেই চিঠি প্রকাশ্যে এসেছে এদিন।

Share:

নিজস্ব প্রতিনিধি: তিনি চলে এসেছেন বাংলাদেশ(Bangladesh) ছেড়ে। তবুও তাঁর হৃদয়ে রয়ে গিয়েছে বাংলাদেশ। রয়েছেন আপাতত ভারতে। ভবিষ্যতে কোথায় যেতে হবে তিনি নিজেও জানেন না। ভারতে বসেই তিনি তাঁর খোলা চিঠি(Open Letter) লিখলেন বাংলাদেশের মানুষের উদ্দেশ্যে(To the People of Bangladesh)। তাঁর দল আওয়ামি লীগের কর্মীদের উদ্দেশ্যে। লিখলেন, তিনি বাংলাদেশ ছেড়ে চলে এলেও আবারও ফিরে যাবেন। সঙ্গে এটাও জানাতে ভুললেন না, সে দেশের গণঅভ্যুত্থানের নেপথ্যে কাজ করছে মার্কিন ষড়যন্ত্র(American Conspiracy)। তিনি চিন্তিত, দেশের ছাত্রসমাজকে ব্যবহার করে কেউ যেন দেশের ক্ষমতা দখল করে না বসে। তিনি শেখ হাসিনা(Sheikh Hasina)। গত সোমবার তিনি বাংলাদেশ ছেড়ে চলে এসেছেন আর দিল্লিতে বসে গত ৭ তারিখে তিনি বাংলাদেশের মানুষের উদ্দেশ্যে এক খোলা চিঠি লিখেছেন যা এদিন প্রকাশ্যে এসেছে। দেখে নিন, চিঠিতে কী লিখলেন মুজিব কন্যা।  

আরও পড়ুন, ৫ মহিলা সহ কুখ্যাত ২৭ জঙ্গি এপারে ঢুকতে চালাচ্ছে মরিয়া চেষ্টা, সতর্কবার্তা শাহি মন্ত্রকের

হাসিনা তাঁর চিঠিতে লিখেছেন, ‘আমি পদত্যাগ করেছি, শুধু মাত্র লাশের মিছিল যেন আর না দেখতে হয়। তোমাদের (ছাত্রদের) লাশের ওপর দিয়ে ক্ষমতায় যেতে চেয়েছিল ওরা, আমি তা হতে দিইনি, ক্ষমতা দিয়ে এসেছি। ক্ষমতায় আমি থাকতে পারতাম যদি সেন্ট মার্টিন দ্বীপ আর বঙ্গোপসাগর আমেরিকার হাতে ছেড়ে দিতাম। অনুরোধ রইল তোমরা ব্যবহৃত হোয়ো না। আমি বলে এসেছি আমার সোনার সন্তানদের যারা লাশ করে ঘরে ফিরিয়েছে তাদের যেন বিচার করা হয়। হয়তো আজ আমি দেশে থাকলে আরও প্রাণ ঝরত, আরও সম্পদ ধ্বংস হত। আমি নিজেকে সরিয়ে নিয়েছি, তোমাদের জয় দিয়ে এসেছি, তোমরা ছিলে আমার শক্তি, তোমরা আমাকে চাওনি, আমি নিজেই তখন চলে এসেছি, পদত্যাগ করেছি। আমার কর্মী যারা আছেন, কেউ মনোবল হারাবেন না। আওয়ামি লীগ বার বার উঠে দাঁড়িয়েছে। আপনারই দাঁড়া করিয়েছেন। আশাহত হবেন না। আমি শিঘ্রই ফিরব।’

আরও পড়ুন, নিষেধাজ্ঞা প্রত্যাহার আমেরিকার, ‘আক্রমণাত্মক অস্ত্র’ বিক্রি করা যাবে সৌদিকে

হাসিনা লিখেছেন, ‘পরাজয় আমার হয়েছে, কিন্তু জয়টা আমার বাংলাদেশের মানুষের হয়েছে। যে মানুষের জন্য আমার বাবা, আমাদের পরিবার জীবন দিয়েছে। খবর পেয়েছি, ইতিমধ্যে অনেক নেতা কর্মীকে হত্যা ও বাড়ি ঘরে ভাঙচুর অগ্নিসংযোগ করেছে। আল্লাহ অবশ্যই আপনাদের সহায় হবেন। আমি আমার কোমলমতি শিক্ষার্থীদের আবারও বলতে চাই, আমি কখনোই তোমাদের রাজাকার বলিনি। আমার কথাটা বিকৃত করা হয়েছে। ওইদিনের সম্পূর্ণ ভিডিয়ো তোমাদের দেখার অনুরোধ রইল। তোমাদের বিপদগ্রস্ত করে একদল তার সুবিধা নিয়েছে। তোমরা ঠিকই তা একদিন অনুধাবন করতে পারবে বলে আমার বিশ্বাস। ভালো থেকো আমার দেশের মানুষ, ভালো রেখো আমার সোনার বাংলাকে। জয় বাংলা, জয় বঙ্গবন্ধু, শেখ হাসিনা।’

আফগানিস্তানে তীব্র ভূমিকম্প! হু হু করে মৃত্যু বেড়ে ২৫০, আহত ৫০০

মহেশতলায় মর্মান্তিক দুর্ঘটনা! মালবাহী ট্রাকের ধাক্কায় ছিন্নভিন্ন মহিলার দেহ, গুরুতর আহত স্বামী

মেয়েকে আগলে নিয়ে গণপতি দর্শনে ঐশ্বর্য, ভিড়ের মাঝেও ভক্তদের আবদার মেটালেন নায়িকা

সংগঠনে নজর দিতে আরামবাগ ও ঘাটালের নেতৃত্বের সঙ্গে বৈঠক অভিষেকের

পাকিস্তানেই তৈরি হয় সন্ত্রাসবাদের ভিত্তি, চিনে নাম না করেই শাহবাজকে বিঁধলেন প্রধানমন্ত্রী মোদি

পুজোর আগে সুখবর, সস্তা রান্নার গ্যাস, কত কমল দাম?

0:00