Loading live market data...
Loading active stocks...
Connecting...
Heatmap
×

‘ক্রাইম পেট্রোল’ দেখে স্কুলপড়ুয়াকে খুন করল ‘কিশোর গ্যাং’!

মোবাইল নম্বর ট্র্যাক করে রাতেই সন্দেহভাজনদের আটক করা হয়।

Share:

নিজস্ব প্রতিনিধি: স্কুল পড়ুয়ারা দেখত ক্রাইম পেট্রোল টিভি সিরিয়াল। তবে তা যে এভাবে তাদের মনে প্রভাব ফেলত কে জানত! অপরাধের ফল বুঝতে না পেরে এই সিরিয়াল থেকে তাঁরা অপরাধের দিকেই আকর্ষিত হয়েছিল। যার জেরে প্রাণ গেল এক নিষ্পাপ নাবালকের। তাকে খুন (MURDER) করেছে ওই স্কুলের পড়ুয়ারাই! এই ঘটনায় এলাকা জুড়ে চাঞ্চল্য ছড়িয়ে পড়েছে।

খুনের ঘটনাটি ঘটেছে গত বৃহস্পতিবার রাত ১টায়। জানা গিয়েছে, কম সময়ে অনেক বেশি টাকা রোজগারের জন্য বেশ কয়েকজন কিশোর অপহরণ করে নীরব মণ্ডল নামে এক স্কুল পড়ুয়াকে। তারপরে তাকে হত্যা করে। পুলিশ জানিয়েছে, বিদ্যালয় ছুটির পরে নীরবকে স্কুলের পেছনে একটি পরিত্যক্ত বাড়িতে নিয়ে যাওয়া হয়। তারপর তাকে আটকে তার বাবা শেখর মণ্ডলকে ফোন করে মুক্তিপণ চাওয়া হয়। সেই ঘটনা পুলিশকে জানিয়েছিলেন শেখর। মনে করা হচ্ছে, তার কিছুক্ষণ পরেই শ্বাস রোধ করে খুন করা হয় নীরবকে। অনুমান,  খুনের পরে দেহ আবার স্কুলে  নিয়ে এসে সিলিং-এ ঝুলিয়ে দেওয়া হয়।

ডুমুরিয়া থানার পুলিশ সূত্রে জানা গিয়েছে, খুলনার গুটুদিয়া এসিজিবি মাধ্যমিক বিদ্যালয়ের একটি কক্ষ থেকে উদ্ধার করা হয়েছে নাবালকের ওই ঝুলন্ত দেহ। থানা সূত্রে খবর, মোবাইল নম্বর ট্র্যাক করে রাতেই সন্দেহভাজনদের আটক করা হয়। তারপর উদ্ধার করা হয় দেহ। মৃত নীরব মণ্ডলের বয়স মাত্র ১৩।  গুটুদিয়া মাধ্যমিক বিদ্যালয়েরই সপ্তম শ্রেণির পড়ুয়া ছিল সে। বাড়ি গুটুদিয়া থানা এলাকার পূর্বপাড়ায়। সন্তানের মর্মান্তিক মৃত্যুর কথা শুনে কান্নায় ভেঙে পড়েছেন বাবা ও তাঁর পরিবার।

পুলিশ সূত্রে খবর, ঘটনায় জড়িত থাকা সন্দেহে ওই স্কুলের ৫ জনকে প্রথমে আটক করে জিজ্ঞাসাবাদ চালানো হয়েছিল। তারপরে তাদের গ্রেফতার করা হয়। ধৃতরা সকলেই খুলনার ডুমুরিয়া এলাকার বাসিন্দা। বয়স মাত্র ১২ থেকে ১৫ বছর। খুলনা মেডিক্যাল কলেজ ও হাসপাতাল সূত্রে খবর, দেহ ময়না তদন্তের জন্য হাসপাতালে নিয়ে আসা হয়েছে। 

আফগানিস্তানে তীব্র ভূমিকম্প! হু হু করে মৃত্যু বেড়ে ২৫০, আহত ৫০০

মহেশতলায় মর্মান্তিক দুর্ঘটনা! মালবাহী ট্রাকের ধাক্কায় ছিন্নভিন্ন মহিলার দেহ, গুরুতর আহত স্বামী

মেয়েকে আগলে নিয়ে গণপতি দর্শনে ঐশ্বর্য, ভিড়ের মাঝেও ভক্তদের আবদার মেটালেন নায়িকা

সংগঠনে নজর দিতে আরামবাগ ও ঘাটালের নেতৃত্বের সঙ্গে বৈঠক অভিষেকের

পাকিস্তানেই তৈরি হয় সন্ত্রাসবাদের ভিত্তি, চিনে নাম না করেই শাহবাজকে বিঁধলেন প্রধানমন্ত্রী মোদি

পুজোর আগে সুখবর, সস্তা রান্নার গ্যাস, কত কমল দাম?

0:00