Loading live market data...
Loading active stocks...
Connecting...
Heatmap
×

‘বিজেপি আজ কোথায় গেল বেটি বাঁচাও বেটি পড়াও’, সরব মমতা

একুশের মঞ্চ থেকেই মণিপুরের মা-বোনেদের পাশে দাঁড়িয়ে বিজেপিকে তীব্র আক্রমণ বাংলার অগ্নিকন্যার। জানিয়ে দিলেন তৃণমূল থাকছে মণিপুরের পাশে।

Share:

নিজস্ব প্রতিনিধি: অপেক্ষা করছিল বাংলা(Bengal)। অপেক্ষা করছিল INDIA। অপেক্ষা করছিল মণিপুরও(Manipur)। গেরুয়ার বিদ্বেষ বিষ আগুন লাগিয়ছে উত্তর-পূর্ব ভারতের ছবির মতো সুন্দর ও ঐতিহ্যে পরিপূর্ণ এক রাজ্যে। সেই রাজ্যের মানুষ এখন চাইছেন শান্তি। চাইছেন অন্ন। চাইছেন বস্ত্র। চাইছেন বাসস্থান। চাইছেন নিরাপত্তা। চাইছেন সম্মান। তাই সকলেই তাকিয়ে ছিলেন বাংলার অগ্নিকন্যা সেই মণিপুর নিয়ে কী বলেন। তিনি বলেনও, আর সেটা গেরুয়া শিবিরকে নিশানা বানিয়ে। যে ঘটনা শুধু মণিপুরের নয়, গোটা ভারতের মাথা হেঁট করে দিয়েছে, সেই গণধর্ষণ কাণ্ডের পরে মমতা বন্দ্যোপাধ্যায়(Mamata Banerjee) একুশের মঞ্চ থেকে কী বার্তা দেন সেই দিকেই তাকিয়ে ছিলেন সকলে। আর বার্তাও দিলেন তিনি। প্রশ্ন ছুঁড়ে দিলেন, ‘বিজেপি(BJP) আজ কোথায় গেল তোমার বেটি বাঁচাও বেটি পড়াও! মণিপুরের মহিলারা আজ বিবস্ত্র, অত্যাচারিত, নিগৃহীত। লজ্জা। আমাদের মা-বোনেদের ওপর কী অত্যাচারই না হচ্ছে।’

আরও পড়ুন ‘তৃণমূল শুদ্ধ লোহা, যত পোড়াবে তত শক্তিশালী হবে’, গর্জন অভিষেকের

এদিন মমতা একুশের মঞ্চে উঠেই গেরুয়া শিবিরকে নিশানা বানান মণিপুর নিয়ে। বলেন, ‘কোথায় গেল বেটি বাঁচাও স্লোগান? দেশের বেটিরা এখন জ্বলছে। বিলকিস বানোর অভিযুক্তরা রেহাই পেয়েছে। দেশের মেয়েরা জ্বলছে। মণিপুর জ্বলছে। মনে রাখবেন, এই মেয়েরাই ২০২৪-এর ভোটে আপনাদের ছুঁড়ে বাইরে ফেলে দেবে। মণিপুরের মানুষদের প্রতি সহমর্মিতা। আমরা আপনাদের পাশে আছি। আমার সঙ্গে অরবিন্দের কথা হয়েছে। আমরা কয়েকজন মুখ্যমন্ত্রী সেখানে যাওয়ার চেষ্টা করছি। মহিলাদের সম্মান না করলে আগামী লোকসভা নির্বাচনে মহিলারাই আপনাকে সরিয়ে দেবে। মা বোনেরা দুর্গা, কালী, সতী, সীতা। মহিলাদের ক্ষতি করলে, জেনে রাখুন, আগামী নির্বাচনে মহিলারাই আপনাদের ক্ষমতাচ্যুত করবে। মহিলাদের ইজ্জত নিলে আসন্ন নির্বাচনে মহিলারাই দেশের বাইরে ফেলে দেবে আপনাদের।’

আফগানিস্তানে তীব্র ভূমিকম্প! হু হু করে মৃত্যু বেড়ে ২৫০, আহত ৫০০

মহেশতলায় মর্মান্তিক দুর্ঘটনা! মালবাহী ট্রাকের ধাক্কায় ছিন্নভিন্ন মহিলার দেহ, গুরুতর আহত স্বামী

মেয়েকে আগলে নিয়ে গণপতি দর্শনে ঐশ্বর্য, ভিড়ের মাঝেও ভক্তদের আবদার মেটালেন নায়িকা

সংগঠনে নজর দিতে আরামবাগ ও ঘাটালের নেতৃত্বের সঙ্গে বৈঠক অভিষেকের

পাকিস্তানেই তৈরি হয় সন্ত্রাসবাদের ভিত্তি, চিনে নাম না করেই শাহবাজকে বিঁধলেন প্রধানমন্ত্রী মোদি

পুজোর আগে সুখবর, সস্তা রান্নার গ্যাস, কত কমল দাম?

0:00